001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ্ ১০৭ কেমন করে সম্পদকে কুক্ষিগত করে রাখে ।” যখন তার মৃত্যু উপস্থিত হয় এবং তার সামনে তার সম্পদ পেশ করা হয়, তখন তিনি সম্পদের হিসাব করতে লাগলেন এবং তিনশত মুদ (মুদ- ১ ছায়ের চার ভাগের এক ভাগ) স্বর্ণ পেলেন। তখন তিনি বললেন, “আল্লাহ্র শপথ, আমি এ সম্পদকে নজদের কোন রাখালের. কোন একটি মেষের মল তুল্য মনে করি।” তিনি আরো বলতেন, আল্লাহ্র শপথ! আমি পছন্দ করি যে, যদি আমি কোন উল্লেখযোগ্য বস্তু না হতাম । আমি আরো পসন্দ করি যে, হিজাষের পবিত্র ভূমিতে যদি পানির নহর জারী হত এবং তা শস্য শ্যামল ভূমিতে পরিণত হতো ।” তিনি তার সভাসদ বর্গকে বলতেন, “মৃত্যুর পর তোমরা আমাকে যে কাপড়ে কাফন দিবে তা আমাকে দেখাও (যেন বেশী মূল্যের না হয়) তারপর তিনি নিজকে লক্ষ্য কর বলতেন, “তোমার জন্যে আফসোস! তোমার দৈর্ঘ্য কতই না ছোট । তোমার প্রাচুর্য কতই না স্বল্প । ইয়াকৃব ইব্ন সুফিয়ান, ইব্ন বুকায়রের মাধ্যমে লায়স ইব্ন সাদ থেকে বর্ণনা করেন, তিনি বলেন, “তার মৃত্যুর তারিখ ছিল,.৮৬ হিজরীর জুমাদাল্ উলা মাসের তের তারিখ সোমবার দিবাগত রাত।” ইব্ন আসাকির বলেন, এ অভিমত ইয়া“কুব ইব্ন সুফ্য়ানের ভ্রান্ত ধারণা । সঠিক সন হল ৮৫ হিজরী । কেননা, তিনি তার ভাই আবদুল মালিকের পূর্বে মৃত্যুবরণ করেছিলেন এবং আবদুল মালিক তার পরে ৮৬ হিজরীতে ইন্তিকাল করেছিলেন । আবদুল আযীয ইব্ন মারওয়ান উত্তম শাসকগণের দলভুক্ত ছিলেন৷ তিনি ছিলেন দয়ালু, দাতা ও প্রশংসনীয় চরিত্রের মানুষ । তিনি ন্যায় পরায়ণ শাসক উমর ইব্ন আবদুল আযীযের পিতা ছিলেন। উমর তার পিতা হতে উত্তম চরিত্রের উত্তরাধিকারী হিসেবে প্রাপ্ত হয়েছিলেন এবং তার থেকেও বেশী গুণাবলীর অধিকারী ছিলেন। উমর ব্যতীত আবদুল আযীযের আরো কয়েকজন সন্তান ছিল। যেমন আসিম, আবূ বকর, মুহাম্মদ ও আল- আসবাগ । আল-আসবাগ তার পিতার মৃত্যুর কিছুদিন পূর্বে মারা যায়। পুত্রের মৃত্যুর শোকে পিতা অসুস্থ হয়ে পড়েন এবং কিছু দিনের মধ্যে ইন্তিকাল করেন। তার অন্য এক সন্তানের নাম ছিল সুহাইল। আর কিছু সংখ্যক কন্যাও ছিল যেমন উন্মে মুহাম্মদ, উম্মে সুহাইল, উম্মে উছমান, উন্মে আল- হাকাম ও উম্মে আল বানীন। তারা বিভিন্ন মায়ের সন্তান ছিলেন৷ উপরোক্ত সন্তানদের ব্যতীতও তার আরো সন্তান ছিল। তিনি মিসর থেকে কয়েক মাইল দূরে তার প্রতিষ্ঠিত শহরে ইনৃতিকাল করেন। মিসরের নীলনদের কিনারায় তাকে আনা হয় এবং-সেখানে তাকে দাফন করা হয়। আবদুল আযীয মৃত্যুকালে বহু সম্পদ, দাসী, ঘোড়া, খচ্চর ও উট রেখে যান তার বর্ণনা দেওয়া অত্যন্ত কঠিন কাজ। এগুলোর মধ্যে স্বর্ণমুদ্রা ছাড়াও তিনশত মুদ স্বর্ণ ছিল তার । অথচ তিনি ছিলেন অত্যন্ত দাতা ও দয়ালু, বড় বড় উপটৌকন প্রদানকারী, বিশাল আকারের দান দাতাদের অন্তভূক্ত। মহান আল্লাহ্ তার প্রতি রহম করুন। ইব্ন জারীর রে) উল্লেখ করেন, একদিন আবদুল মালিক ইব্ন মারওয়ান তার ভাই আবদুল আযীষের কাছে পত্র লিখেন। যখন তিনি মিসরের বিভিন্ন শহরের শাসনকর্তা ছিলেন । তাকে তিনি পত্রের মাধ্যমে তার পরে আপন ছেলে ওয়ালীদের অনুকূলে যুবরাজের পদ ছেড়ে দেওয়ার জন্যে আদেশ দেন কিংবা খোদ আবদুল মালিক যেন তার পরে যুবরাজের পদ দখল করতে পারেন । কেননা, তার ছেলে তার কাছে বেশী প্রিয়। তখন তার কাছে আবদুল আযীয পত্র লিখে বলেন, তুমি ওয়ালীদের মধ্যে যে সব গুণাবলী দেখছ, আমি আবু বকর ইব্ন আবদুল আযীযের মধ্যেও সে সব গুণাবলী দেখতে পাচ্ছি। তখন আবদুল মালিক তাকে পত্র লিখে মিসরের খাজনা প্রদানের জন্যে আদেশ দেয়। আ্নাবদুল আযীয পূর্বে খাজনা কিংবা অন্য কোন .. $ভাড,911100011070010
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।