001161715 ১০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া মুহাম্মদ ইব্ন সা“দ বলেন, তিনি ছিলেন হাদীস বর্ণনায় বিশ্বস্ত । কিন্তু কম হাদীস বর্ণনাকারী । অন্যান্য ইতিহাসবিদগণ বলেন, আবদুল আযীয হাদীস বর্ণনায় এবং নিজের কথারার্তায় ব্যাকরণজনিত ভুল করতেন। তারপর তিনি আরবী ভাষা শিক্ষা করেন এবং তা উত্তমরূপে শিখে নেন। পরবর্তী কালে তিনি বিশুদ্ধতম আরবী ভাষাভাষীদের অন্যতম ছিলেন। তার আরবী ভাষা শিক্ষার পটভূমি ছিল নিম্নরূপ ঃ একদিন তার কাছে একটি লোক নিজ জামাতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে প্রবেশ করে। আবদুল আযীয তখন তাকে বলে, মান খাতানাকা ১12০২ ১5 অর্থাৎ আপনাকে কে খত্নাহ করেছে ? লোকটি উত্তরে বলল, আমাকে এ ব্যক্তি খাতনাহ্ করেছে যে অন্যান্য লোকদেরকেও খাতনাহ্ করে থাকে । তখন তিনি তার লিখককে বললেন, হতভাগা আমার প্রশ্নের কী জবাব দিল ? লিখক বললেন, হে আমীরুল মু'মিনীন! আপনার উচিত ছিল তাকে বলা মান খাতানুকা ? 4৮: ১০ অর্থাৎ তোমার জামাতা কে ? তারপর তিনি নিজে নিজে শপথ করলেন, আরবী ভাষা উত্তম রূপে শিক্ষা না করা পর্যন্ত তিনি লোক সমক্ষে বের হবেন না। তিনি এক সপ্তাহ ঘরে অবস্থান করেন এবং আরবী ভাষা উত্তমরূপে শিখে নিলেন ও আরবী ভাষায় পারদরশীদের মধ্যে অন্যতম হিসেবে পরিগণিত হন। এরপর থেকে তিনি আরবী ভাষায় পারদশীঁদেরকে প্রচুর অর্ঘ্য ও উপটৌকন দিতেন এবং আরবী ভাষায় যারা ভুল করত, তাদের ভাতা-হাস করে দিতেন। ফলে লোকজন তার যুগে আরবী ভাষা শিক্ষা করার প্রতি ঝুঁকে পড়ে । একদিন আবদুল আযীয এক ব্যক্তিকে বললেন 51 ১.০ অর্থার্থ তুমি কোন গোত্রের ? লোকটি বলল, ১1%1| 4: ১১ ১০ অর্থ আমি বন্ আবদুদ দার গোত্রের । শুদ্ধ আরবী ভাষাটি হতো )1:1| ++ ৮১: ১ আবদুল আযীয বললেন, এ ভুলের প্রতিফলন তুমি তোমার ভাতায় দেখতে পাবে। তারপর তার ভাতা একশত দীনার হাস করা হলো। | আবু ইয়া“লা আল-মুসিলী ... আল-কা'কা ইব্ন হাকীম হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আবদুল আযীয ইব্ন মারওয়ান আবদুল্লাহ্ ইব্ন উমর (রা)-এর কাছে লিখলেন, “তোমার প্রয়োজনের কথা আমাকে জানাবে । আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) প্রতি উত্তরে লিখলেন, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করেন, “দাতা গ্রহীতার চেয়ে উত্তম এবং নিকটতম ব্যক্তি থেকে দান বন্টন শুরু কর”। আমি তোমার কাছে আর কিছু চাই না এবং আল্লাহ্ তাআলা তোমার মাধ্যমে আমাকে যে রিযৃক দান করেছেন তাও আমি প্রত্যাখ্যান করি না। ইব্ন ওহাব ... সুওয়ায়দ ইব্ন কায়স হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আবদুল আযীয ইব্ন মারওয়ান এক হাজার দীনারসহ আমাকে আবদুল্লাহ্ ইব্ন উমর (রা)-এর কাছে প্রেরণ করেন। আমি তার কাছে একটি পত্র নিয়ে হাযির হলাম তখন. তিনি আমাকে বললেন তোমার সাথে প্রেরিত সম্পদ কোথায় ? তখন আমি বললাম, ভোর না হওয়া পর্যন্ত এ রাতের বেলায় সমুদয় সম্পদ বহন করতে পারি নাই। তখন তিনি বললেন, আমি এ সম্পদ চাই না। আল্লাহ্র শপথ, আবদুল্লাহ ইব্ন উমর (রো) কখনও এক হাজার দীনার নিয়ে রাত্রি যাপন করে 55৯ | তার কিছু স্মরণীয় বাণী নিম্নে বর্ণনা করা হল, তিনি বলতেন, “ভাবতেও অবাক লাগে কোন ব্যক্তি মহান আল্লাহ্র উপর বিশ্বাস স্থাপন করে এবং সুদৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আল্লাহ্ তা'আলা তাকে রিষ্ক দান করেন। তারপর সে তীর বিরোধিতা করে, তার নির্দেশাবলী বথাযথভাবে পালন করে না।” তিনি আরো!বলেন্ “মহাপুরক্কার ও প্রশংসা অর্জনের জন্য মানুষ হ ৬৬৬৬৬, 11077550100
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।