Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৫ বলে সে তার বিছানার চাদর উপরে উঠাল। আর অমনি তার তলোয়ার চকচক করতে লাগল । উমর এটাকে হাতে নিল এবং এ তলোয়ার দিয়ে মূসার উপরে সজোরে আঘাত করল । মুসা মৃত্যুমুখে পতিত হলো এবং উমর অতি দ্রুত পালিয়ে গেল। তারপর মুসার সাথী সংগীরা ছত্রভঙ্গ হয়ে গেল। মারওয়ানকে মিসরীয় প্রদেশগুলোর শাসন ক্ষমতা থেকে বরখাস্ত করার মনস্থ করেন । আররাওহ ইব্‌ন যাম্বা' আল-জুযামী এ কাজটি করার জন্যে প্রলুব্ধ করেন। তারা এ দুইজন এ পরিকল্পনায় লিপ্ত ছিলেন। একরাত কাবীসা ইব্‌ন যুয়ায়ব তাদের কাছে প্রবেশ করল আর এ ব্যক্তির প্রাসাদে প্রবেশের ব্যাপারে রাত দিনের পার্থক্য ছিল না। তিনি তার ভাই আবদুল আযীয সম্পর্কে সহানুভূতি প্রকাশ করলেন। এটাতে আবদুল মালিক তার ভাইয়ের বরখাস্তের ব্যাপারে মনস্থ করায় লজ্জাবোধ করলেন আর তাকে বরখাস্ত করার জন্যে যে বিষয়টি তাকে প্রলুব্ধ করেছিল তা হল এই যে, তার পরে খিলাফতের বিষয়টি'তার আওলাদের মধ্যে সীমাবদ্ধ ও নির্ধারিত করার জন্যে সে মনস্থ করেছিল তার পরে তার ছেলে ওয়ালীদ, তারপর সুলায়মান, তার পরে ইয়াধীদ তার পরে হিশামের জন্যে নির্ধারিত করেছিল । আর এটা হলো হাজ্জাজের পরামর্শ এবং আবদুল মালিকের জন্যে হাজ্জাজ এ তালিকাটি প্রণয়ন করেছিল। আবদুল মালিকের পিতা মারওয়ান খিলাফতের বিষয়টি আবদুল মালিকের জন্য নির্ধারণ করেছিল এবং তার পরে আবদুল আযীষের জন্যে । কিন্তু আবদুল মালিক বড় ভাইকে পুরাপুরি খিলাফত থেকে. দূরে রাখার জন্য ইচ্ছে পোষণ করেছিল । আর তার পরই তার আওলাদ ও পরে যারা আসবে তাদের জন্যে খিলাফতকে নির্ধারণ করার জন্যে ইচ্ছে পোষণ করেছিল । মহান আল্লাহ্‌ অধিক পরিজ্ঞাত। রিভার তার পূর্ণ নাম $ আবুল আসবাগ, আবদুল আযীয ইব্‌ন মারওয়ান ইবুন আল হাকাম ইব্ন আবুল আ+স ইব্‌ন উমায়্যা ইবৃন আবদ শামস আল-কারশী আল উমুয়ী | তিনি পবিত্র মদীনায় জন্মগ্রহণ করেন। তারপর স্বীয় পিতার সাথে সিরিয়া চলে যান। তার ভাই আবদুল মালিকের পর তিনি ছিলেন খিলাফতের উত্তরাধিকারী । তার পিতা তাকে ৬৫ হিজরীতে মিসরীয় প্রদেশগুলোর শাসনকর্তা নিয়োগ করেন৷ তিনি ৮৫ হিজরী পর্যন্ত ওখানের শাসনকর্তা হিসেবে বলবৎ ছিলেন । তিনি সাঈদ ইবৃন আমর ইব্নুল আ'স এর হত্যাকাণ্ডে উপস্থিত ছিলেন । এটা পূর্বেও বর্ণনা করা হয়েছে। দামেক্কে তার একটি বাড়ী ছিল যা আজকাল সৃফীদের বাড়ী হিসেবে প্রসিদ্ধ এবং আল-খানকায়ে আস সামীসাতীয়া নামেও প্রসিদ্ধ । এ বাড়ীটি তার পরে তার পুত্র উমর ইব্‌ন আবদুল আযীষের জন্যে নির্ধারিত হয়েছিল। এরপর খানকায়ে সৃফীয়া হিসাবে পরিচিত হয় । আবদুল আযীয ইব্‌ন মারওয়ান যাদের থেকে হাদীস বর্ণনা করেন তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন, তার পিতা মারওয়ান ইব্নুল হাকাম, আবদুল্লাহ্‌ ইব্নুয যুবায়র, উকবাহ্‌ ইব্‌ন আমির, আবু হুরায়রাহ রো)। আবু হুরায়রা (রা) হতে বর্ণিত তার একটি হাদীস মুসনাদে আহমদ ও সুনানে আবৃ দাউদে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা) ইরশাদ করেন, মানুষের মধ্যে যে অভ্যাসটি খারাপ সেটা হল অস্বীকৃতিবাচক কাপুরুষতা এবং লোভ লালসা পূর্ণ কৃপণতা । আবদুল আযীয হতে যারা হাদীস বর্ণনা করেন, তারা হলেন $ তারপুত্র উমর, আয যুহরী, আলী ইবৃন রাধাহ এবং ুহাদ্দিসগণের বড় একটি-দল। ১৪ (7771157

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।