Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 ১০৪ আল-বিদায়া ওয়ান নিহায়া করতেন। এভাবেই তিনি শহরের পর শহর অতিক্রম করতে লাগলেন। তারপর তিনি তিরমিষের কাছে অবতরণ করেন । কিন্তু তিরমিষের শাসনকর্তা ছিলেন দুর্বল । তাই, তিনি তার সাথে সন্ধি করতে চাইলেন এবং তার কাছে উপটৌকন ও হাদীয়া সহকারে লোক প্রেরণ করেন। এভ্ববে বিভিন্ন পন্থায় তিনি তার মানোরঞ্জন করতে থাকেন । তারপর শাসনকর্তা, একটি পরিকল্পনা করলেন এবং মুসা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন খাযিমের জন্য খাবার তৈরী করলেন এবং লোক প্রেরণ করে বললেন, “তোমার একশত সাথী নিয়ে আমার কাছে আগমন করে । মুসা তার সৈন্যদের মধ্য থেকে একশত বাহাদুর সৈনিককে নির্বাচন করলেন এবং তাদেরকে নিয়ে শহরে প্রবেশ করলেন । খাওয়ার শেষে মুসা শাসকের ঘরে শুয়ে পড়লেন এবং বলতে লাগলেন, আল্লাহ্র শপথ, এখান থেকে আমি আর উঠতেছি না যতক্ষণ না এ ঘরটি আমার ঘর হিসেবে কিংবা আমার কবর হিসেবে গণ্য হবে।" তখন প্রাসাদের বাসিন্দারা তার উপর ঝাঁটিয়ে পড়ল। তার সাথীরা তাকে রক্ষা করল । তারপর তাদের মধ্যেও তিরমিযবাসীদের মধ্যে যুদ্ধ সংঘটিত পালিয়ে গেল। মূসা তার সেনাবাহিনীর অবশিষ্ট লোকদেরকে তার কাছে ডাকলেন এবং শহরটি দখল করে নিলেন। শহরটির প্রতিরক্ষা ব্যবস্থা মযবৃত করলেন এবং শত্রু থেকে সুরক্ষিত করলেন। শহর থেকে শহরে শাসনকর্তা পালিয়ে গেল এবং তার ভাই তুরস্কের শাসকের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করল । সে তুকীঁদের থেকে সাহায্য প্রার্থনা করল । তখন তারা তাকে বলল, “তারা প্রায় একশত লোকসহ তোমাকে তোমার শহর থেকে বের করে দিয়েছে, তাদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই। তারপর তিরমিষের শাসক তুকীদের অন্য একদলের কাছে গমন করলেন এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করলেন। তখন তারা তার সাথে মুসার কাছে দূত পাঠাল যাতে তারা তার কথা শুনে । মুসা যখন তাদের আগমনের বিষয়টি সম্বন্ধে অবগত হলেন আর.তখন ছিল অত্যন্ত গরমের দিন। নিজের সাথীদের হুকুম দিলেন, তারা যেন অগ্নি প্রজবলিত করে শীতের পোশাক পরিধান করে আগুনের নিকটে তাদের হস্ত প্রসারিত করে, মনে হয় যেন তারা. আগুন থেকে তাপ নিচ্ছে। যখন তাদের কাছে দূতেরা পৌঁছল এবং মূসার সাথীদেরকে অত্যন্ত গরমের মধ্যে এরূপ করতে দেখল তখন তারা তাদেরকে জিজ্ঞেস করল, এটা কি তোমাদেরকে আমরা যা করতে দেখতেছি ? তারা তখন তাদেরকে বলল, আমরা গরমের দিন শীত অনুভব করি আর শীতের দিন খুব কষ্ট অনুভব করি। তখন তারা তাদের লোকদের কাছে ফিরে গেল এবং বলল যে, এরা কেমন ধরনের লোক ? এরা মানুষ নয় বরং জ্বিন। এরপর তারা তাদের শাসকের কাছে ফিরে গেল এবং যা কিছু তারা দেখল তাকে তা অবহিত করল, আর সকলে মিলে বলতে লাগল, এসব লোকের সাথে আমাদের যুদ্ধ করার ক্ষমতা নেই। তারপর তিরমিষের শাসক অন্য একটি দলের কাছে আশ্রয় প্রার্থনা করল। আর সেই দলের প্রধান ছিলেন, আল-খাযাঈ । তারা তখন তার সাহায্যার্থে তিরমিয আগমন করল নি ১১8,585 শে মূসা ও তার সাথীদের বিরুদ্ধে যুদ্ধ করত এবং শেষাংশে অন্যদের সাথে যুদ্ধ করত। ০2০2 আল-খাযাঈ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং তার সাথে সন্ধি করল । উমর তার সাথে অতিঘনিষ্ঠ হয়ে গেল এবং তারা একত্রে উঠাবসা করতে লাগল । একদিন উমর মুসার কাছে প্রবেশ করল, সে সময় তার কাছে কেউই ছিল না এবং তার সাথে কোন অস্ত্রও দেখা গেল না। তখন উমর তাকে উপদেশের সূরে বলল, “আল্লাহ আমীরকে হিফাযত করুন । তোমার মত ব্যক্তিকে এরূপ অন্ত্রবিহীন থাকা মোটেই সমীচীন নয়। মুসা তখন বললেন, আমার কাছে অস্ত্র আছে, একথা দড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।