Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

001161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ১০৩ পর কে ?” শায়খ বললেন, “এরপর যিনি বাদশা হবেন তার নাম হল একজন নবীর নামে, তিনি জনগণের উপরে বিজয় লাভ করবেন ।” হাজ্জাজ বলল, “আমার কাছে তার পরিচিতি পেশ করুন।” শায়খ বললেন, “আমি তো আপনাকে ইতোমধ্যে সংবাদ দিয়েছি।” হাজ্জাজ বলল, “আপনি,কি আমার পরিণাম জানেন ?” তিনি বললেন, “হ্যা” । হাজ্জাজ বলল, “আমার পরে ইরাকের শাসনকর্তা কে হবে ? শায়খ বললেন, এমন একজন লোক যার নাম ইয়ামীদ।” হাজ্জাজ বলল, “সে কি আমার জীবদ্দশায়, না মৃত্যুর পর শাসনকর্তা হবে ?” শায়খ বললেন, “তা আমি জানি না” হাজ্জাজ বলল, “আপনি কি তার গুণাবলী সম্পর্কে অবগত?” শায়খ বললেন, “তিনি. তখন বিশ্বাসঘাতকতার আশ্রয় নিবেন। এর বেশী কিছু আমি জানিনা ।” বর্ণনাকারী বলেন, হাজ্জাজের অন্তরে কল্পনার সৃষ্টি হল যে, সে ব্যক্তিটি হবেন ইয়াধীদ ইব্‌ন আল-মুহাল্লাব। হাজ্জাজ আশ্রম ত্যাগ করল । কিন্তু শায়খের কথায় সে ভীত-সন্ত্স্ত হয়ে পড়ল। তারপর সে আবদুল মালিকের কাছে ইরাকের শাসন ক্ষমতার ইস্তিফাপত্র প্রেরণ করল । উদ্দেশ্য ছিল আবদুল মালিকের কাছে তার মান মর্যাদার গভীরতব যাচাই করা । তারপর তার কাছে আবদুল মালিকের একটি পত্র আসল যার মধ্যে ছিল তিরক্কার, ভৎর্সনা, নিন্দা, নিজের কর্তব্য কর্মে স্থিতিশীল থাকার নির্দেশ ইত্যাদি । তারপর হাজ্জাজ একদিন চিন্তিত হয়ে পড়ল এবং উবায়দ ইব্‌ন মাওহাবকে কাছে ডাকল । উবায়দ ইবৃন মাওহাব তার কাছে প্রবেশ করল। হাজ্জাজ তখন মাটিতে নখাঘাত করতে ছিল। উবায়দের দিকে মাথা উঠায়ে বলল, “দুর্ভাগ্য তোমার হে উবায়দ! কিতাবীরা উল্লেখ করছে যে, আমার অধীনে এমন এক লোক আছে, যে আমার পরে শাসনকর্তা হবে। তার নাম হল ইয়াধীদ। ইয়ামীদ ইব্‌ন আবূ কাবশাহ্‌, ইয়াধীদ ইবৃন হুছায়ন ইব্‌ন নুমাইয়র, এবং ইয়ামীদ ইব্‌ন দীনারের কথা আমার মনে পড়ছে। কিন্তু তারা তো এখানে নেই । কাজেই, এটা ইয়াধীদ ইব্‌ন আল-মুহাল্লাব ব্যতীত আর কেউই নয়। উবায়দ তখন বলল, ইয়াধীদ ইবৃন আল মুহাল্লাব ও তার গোষ্ঠীকে খলীফা সম্মানিত করেছেন এবং আপনিও তাদের শাসন ব্যবস্থাকে সম্মান দিয়ে থাকেন৷ কাজেই, তাদের বিশেষ একটি সম্মান, দৃঢ়তা এবং সৌভাগ্য রয়েছে। কাজেই আপনি তার সাথে ভাল ব্যবহার করুন। কিন্তু শেষ পর্যন্ত ইয়ামীদ ইব্‌ন মুহাল্লাবের বরখাস্তের ব্যাপারেই হাজ্জাজ মনস্থির করল । হাজ্জাজ তার দুর্নাম করে, তার বিশ্বীসঘাতকতার ভীতি প্রদর্শন করে, এব শায়খ তার সম্বন্ধে যা কিছু বলেছে তার একটি প্রতিবেদন সহকারে আবদুল মালিক ইব্‌ন মারওয়ানের কাছে একটি পত্র লিখল। তারপর ডাক হরকরা আবদুল মালিক থেকে একটি পত্র নিয়ে আসল, যার মধ্যে ইয়াধীদ সম্বন্ধে বহু কিছু বলা হয়েছে এবং তার পরিবর্তে একজন ব্যক্তির নাম প্রস্তাব করার জন্য বলা হয়েছে যে, খুরাসানের শাসনকার্য পরিচালনার যোগ্য । হাজ্জাজ আল-মুফাদ্দাল ইব্‌ন মুহাল্লাবের নামকে মনোনীত করে এবং তাকে শুধু নয় মাসের জন্য.শাসন ক্ষমতা দেওয়া হয়। আল-মুফাদ্দাল আবাসের. বিভিন্ন শহর ও অন্যান্য শহরে যুদ্ধ পরিচালনা করেন এবং প্রচুর গনীমত অর্জন করেন। কবিরাও তার প্রশংসা ক্রেন। তারপর তাকে বরখাস্ত করা হয় এবং কুতায়বাহ্‌ ইবৃন মুসলিমকে তার স্থলে নিয়োগ করা হয়। ইব্‌ন জারীর রে) বলেন, “এ বছরেই তিরমিযে, মুসা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন খাযিম নিহত হয়।” তারপর ইব্‌ন জারীর তার কারণ ব্যাখ্যা করেন। তার সংক্ষিপ্ত সার নিম্নরূপ £ মূসা ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন খাধিমের পিতার মৃত্যুর পর তার হাতে এমন কোন শহর ছিল না যার মধ্যে তিনি ও তার সাথীরা আশ্রয় নিতে পারেন। যখনই তিনি কোন শহরের নিকটবর্তী হতেন তখনই সেই শহরের শাসনকর্তা ঘর থেকে বের হয়ে আসতেন এবং তার সাথে যুদ্ধ ৮৬,210 01109.0011

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।