001161715 ১০২ আল-বিদায়া ওয়ান নিহায়া ন্যায় অবস্থান করতেন। তিনি কখনও তার থেকে পৃথক হতেন না। তিনি আবদুল মালিকের পিতা মারওয়ানের সাথে মারজ রাহাতের দিন সঙ্গী ছিলেন । ইয়াধীদ ইব্ন মুআবিয়া তাকে ফিলিস্তীনে প্রেরিত সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করেছিলেন । মুসলিম ইবনুল হাজ্জাজ মনে করেন যে, রাওহ ইব্ন যাম্বা একজন সাহাবী ছিলেন। তবে তার এ অভিমতেন্র সমর্থন পাওয়া যায় না। শুদ্ধ হলো যে, তিনি একজন তাবিঈ ছিলেন, সাহাবী ছিলেন না। তার একটি বিশেষ গুণ ছিল, যখন তিনি গোসলখানা থেকে বের হতেন, তখন একটি গোলাম আযাদ করতেন । : ইব্ন যায়দ বলেন, তিনি ৮৪ হিজরীতে জর্দানে ইন্তিকাল করেন। আবার কেউ কেউ মনে করেন, তিনি হিশাম ইব্ন আবদুল মালিকের আমল পর্যস্ত জীবিত ছিলেন। তিনি একবার হজ্জ করার সময় পবিত্র মক্কা ও মদীনার মধ্যবর্তাঁ একটি কুঁয়ার কাছে অবতরণ করেন । তার জন্য বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়। তারপর তার সামনে পরিবেশন করা হয়। তিনি খাবার খাওয়া শুরু করেছেন এমন সময় একজন রাখাল সেখানে পানির জন্য আগমন করল। রাওহ ইব্ন যা্বা' তাকে খাবার খেতে ডাকলেন । রাখালটি এগিয়ে আসল এবং খাবারের দিকে নযর করল, আর বলল, “আমি রোযাদার ।” রাওহ তাকে বললেন, “এত বড় ও অত্যন্ত গরমের দিন তুমি রোযা রেখেছ হে রাখাল! রাখাল বলল,.তোমার খাবারের জন্য কি আমি আমার অভ্যাসের ব্যতিক্রম করব ? তারপর রাখাল নিজের জায়গায় ফিরে গেল ও সেখানে অবস্থান করল এবং রাওহ ইব্ন যাম্বাঁকে ছেড়ে গেল। তখন রাওহ ইব্ন যান্বা' বলেন, হে রাখাল! তুমি তোমার অভ্যাসের ব্যাপারে কৃপণতার আশ্রয় নিয়েছ, যখন রাওহ ইব্ন যাষ্বা তোমাকে দান করতে চেয়েছিল। তারপর রাওহ অনেকক্ষণ কান্নাকাটি করেন এবং এ খাবারগুলোকে নিয়ে যাবার আদেশ দিলেন, আর বললেন দেখত, এ খাবার ভক্ষণকারী কোন গ্রাম্য বা বেদুঈন লোক অথবা রাখালকে পাওয়া যায় কিনা ? তারপর তিনি এ জায়গা ত্যাগ করেন অথচ রাখাল তার সমগ্র অন্তরকে নিয়ে নিল এবং তার নাফস রাখালের কারণে অবমাননা বোধ করল । মহাপবিব্র আল্লাহ্ অধিক পরিজ্ঞাত। ৮৫ হিজরীর আগমন ইবৃন জারীরের মতে এ বছরেই আবদুর রহমান ইব্ন আল আশআছ নিহত হয়। এবছরেই হাজ্জাজ ইয়াবীদ ইব্ন আল মুহাল্লাবকে খুরাসানের শাসন ক্ষমতা থেকে বরখাস্ত করে এবং তার ভাই আল-মুফাদ্দাল ইব্ন আল মুহাল্লাবকে তথাকার শাসক নিয়োগ করে । তার কারণ ছিল নিম্নরূপ £ আল হাজ্জাজ একবার আবদুল মালিকের কাছে একটি প্রতিনিধি দলের প্রধান হিসাবে আগমন করে। ফেরত যাওয়ার সময় সে একটি আশ্রমে আগমন করে । তখন তাকে বলা হল যে, এখানে একজন বৃদ্ধলোক আছেন যিনি কিতাবী আলিম । সে তার কাছে গেল এবং বলল হে শায়খ! আমরা সে অবস্থায় আছি এবং আপনারা যে অবস্থায় আছেন, এ সম্বন্ধে কি আপনাদের কিতাবে কোন কিছু লিখা আছে ? শায়খ বললেন, “হ্যা” হাজ্জাজ তাকে বলল, “আপনি আমাদের আমীরুল ম,মিনীনের গুণাবলী সম্পর্কে কি কোন কিছু পেয়েছেন ?” শায়খ বললেন, তার গুণাবলী সম্বন্ধে আমি পাচ্ছি যে, তিনি হবেন একজন টাক বিশিষ্ট বাদশা । যে তার পথে অন্তরায় সৃষ্টি করবে সে নিহত হবে। হাজ্জাজ বলল, “তার পরে কে খলীফা হবে?” শায়খ বললেন, “তার পরে যিনি বাদশা হ্বরন ত্রারনায্ত জাল-ওয়ালীদ।” হাজ্জাজ বলল, “এর
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।