Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 9
/ ৫৬২
📝 লেখা 📖 পিডিএফ

00171191715 ১০০ | আল-বিদায়া ওয়ান নিহায়া হওয়ার পূর্বে ইব্ন আশআছকে হাজ্জাজের কাছে সমর্পণ করার পরামর্শ দিলেন। বাদশা তখন ইবনুল আশআছকে হাজ্জাজের কাছে এ শর্তে প্রেরণ করেন যে, হাজ্জাজ দশ বছর যুদ্ধ করবে না এবং প্রতি বছর এক লাখ দীনার কর আদায় করবে । হাজ্জাজ তা কবুল করে নিল । কেউ কেউ বলেন, হাজ্জাজ তার কাছে ওয়াদা করেছিল যে, বাদশার কাছ থেকে সাত বছর আর কোন কর নিবে না। তারপর রাতবীল ইব্‌ন আশআছের সাথে বিশ্বাসঘাতকতা করে । কেউ কেউ বলে তাকে তার সামনে নৃশংসভাবে হত্যা করার নির্দেশ দেয় এবং তার মন্তককে হাজ্জাজের কাছে প্রেরণ করে। কেউ কেউ বলেন, বরং ইবনুল আসআছ মারাত্মক রোগে আক্রান্ত হয়েছিল । তখন রাতবীল তাকে হত্যা করে। তখন তার প্রাণ ছিল ওষ্ঠাগত | তবে প্রসিদ্ধ ঘটনা হল এ যে, রাতবীল ইবনুল আশআছ ও আরো ব্রিশজনকে শিকলে আবদ্ধ করে এবং হাজ্জাজের তরফ থেকে প্রেরিত দূতদের মাধ্যমে সে তাদেরকে হাজ্জাজের কাছে প্রেরণ করে। যখন তারা পথিমধ্যে আর্বাজহ নামক স্থানে পৌছে তখন ইবনুল আশআছ তার শিকলসহ একটি প্রাসাদের ছাদে উঠে। তার সাথে একটি লোক ছিল যাকে নিযুক্ত ক্করা হয়েছিল সে যেন পালিয়ে যেতে না পারে পাহারা দেওয়ার জন্য ৷ ইবনুল আশআছ তখন এ প্রাসাদের উপর থেকে নীচে ঝাপিয়ে পড়ে । আর তার সাথে নিযুক্ত ব্যক্তিটিও নীচে পড়ে যায়। তখন দুইজনেই মারা যায়। দূত ইবনুল আশআছের মস্তক কর্তন করে। ইবনুল আশআছের সাথীদেরকে হত্যা করা হয় এবং তাদের মস্তক হাজ্জাজের কাছে প্রেরণ করা হয়। হাজ্জাজ তখন আশআছের মস্তক ইরাকে প্রদক্ষিণ করার জন্য নির্দেশ দেয় । তারপর এ মস্তকটি আবদুল মালিকের কাছে প্রেরণ করা হয়। মস্তকটিকে সিরিয়ার অলিতে গলিতে প্রদক্ষিণ করা হয়। তারপর এটাকে তার ভাই আবদুল আযীযের কাছে মিসরে প্রেরণ করা হয়। সেখানেও এটাকে অলিতে গলিতে প্রদক্ষিণ করা হয়। তারপর তারা আশআছের মস্তকটি মিসরে দাফন করে এবং তার শরীরটি আর্বাজহ নামক স্থানে দাফন করা হয়। এ সম্পর্কে কোন কবি বলেন, “শরীরের স্থান মাথা থেকে বহুদূরে; মাথা অবস্থান করছে মিসরে আর শরীর আর্বাজহ নামক স্থানে ।” ৮৫ হিজরীতে ইবনুল আশআছের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ইব্‌ন জারীর উল্লেখ করেন। মহান আল্লাহ অধিক পরিজ্ঞাত । উপরোক্ত আবদুর রহমানের পূর্ণ নাম আবু মুহাম্মদ আবদুর রহমান ইবনুল আশআছ ইব্‌ন কাইছ। আবার কেউ কেউ বলেন £ তিনি হলেন আবদুর রহমান ইব্‌ন কায়স ইব্ন মুহাম্মদ ইব্ন আল আশআছ ইব্‌ন কায়স আল কিন্দী আল-কুফী ৷ আবূ দাউদ ও নাসাঈ তার থেকে একটি হাদীস বর্ণনা করেন। সে তার পিতা হতে, তার পিতা তার দাদা হতে এবং তার দাদা ইব্‌ন মাসউদ হতে বর্ণনা করেন। হাদীসটি হল নিম্নরূপঃ যখন ক্রেতা ও বিক্রেতা কোন বস্তু বিক্রয় সম্পর্কে মতভেদ করে আর বন্ডুটিও দুইজনের সামনে থাকে অবস্থিত, তখন বিক্রেতার কথাই এ ব্যাপারে গ্রহণযোগ্য । অথবা দুইজনেই স্বীয় অভিমত প্রকাশ করবে । তার থেকে আবুল উমায়স বর্ণনা করেন এবং এটাও বলা হয়েছে যে, হাজ্জাজ তাকে ৯০ হিজরীর পর হত্যা করে। মহান আল্লাহ অধিক পরিজ্ঞাত। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো যে, তাদের হাতে খিলাফতের বায়আত গ্রহণ করা হয় অথচ তারা কুরায়শের অন্তর্ভুক্ত নয়৷ উদাহরণ স্বরূপ, ইবনুল আশআছ কিন্দী বংশের এবং ইয়ামান থেকে আগত অথচ সাকীফার দিন সাহাবায়ে কিরাম ধকমত্যে পৌছেন যে খিলাফত শুধু কুরায়শদের জন্যই । এ সম্পর্কে বর্ণিত হাদীস ছারা হযরত আবু বাকর সিদ্দীক (রা) দলীল পেশ করেন। আনসারগণ চেয়েছিলেন মুহাজির আমীরের সাথে তাদের থেকেও যেন একজন আমীর হয়। কিন্তু হযরত আবূ বকর সিদ্দীক (রা) তাদের এ কথায় অস্বীকৃতি জ্ঞাপন করেন। তারপর এত কিছু সত্তেও সা'দ ইব্ঝ'উান্মা (রা) নল্টেয়ার উঠালেন, যিনি আনসারদের পক্ষে

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।