(001161715 ১০০. চি, ও আল-বিদায়া ওয়ান নিহায়া রা দর ৪5 রাত্রি রে মধ্যে তালিব ছাড়া অন্য সকলে ইসলাম গ্রহণ করেছেন। আকীল (রা) ইসলাম গ্রহণ করেছেন হুদায়বিয়া সন্ধির পূর্বে । তিনি মু'তার যুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি ছিলেন কুরায়শের অন্যতম অভিজাত লোক। তার আত্মীয়-স্বজন যারা মক্কা থেকে মদীনায় হিজরত করেছিলেন তিনি ্ তাদের মক্কা ধন-সম্পদের উত্তরাধিকারী হয়েছিলেন। জাযীর যু'আবিয়া (রা)-এর শাসনামলে তার ওফাত, হয়. এই রছর আমর ইবন হুমুক ইব্ন কাহিন খুযাঈ-এর ওফাত হয়। তিনি ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের পূর্বে। তিনি মদীনায় হিজরত করেছিলেন। কেউ কেউ বলেছেন, তিনি ইসলাম গ্রহণ করেন বিদায় হজ্জের বছর । হাদীস শরীফে এসেছে যে, রাসূলুল্লাহ সো) তার জন্যে দু'আ. করেছিলেন যে; আল্লাহ্ তাআলা যেন যৌবন ছারা তাকে উপকৃত করেন। ফলে ৮০ বছর পর্যন্ত তিনি জীবিত ছিলেন, কিন্ত এই দীর্ঘ জীবনে তার একটি দীড়িও সাদা হয় নি। তা সত্বেও তিনি সেই চারজনের একজন ছিলেন, যারা. হযরত উসমান (রা)-এর গৃহে প্রবেশ করেছিলেন। এরপর .তিন্ি: হযরত আলী (রা)-এর ভক্তদলে শামিল হন। তার সাথে. উটের যুদ্ধে এবং _ সিফ্ফিনের যুদ্ধে অংশ নেন। হুজ্র ইব্ন 'আদীকে খারা সহযোগিতা করেছিল তিনি তাদের .. দলের অন্তর্ভূক্ত ছিলেন। ফলে প্রশাসক যিয়াদ ক্রোধান্বিত হয়ে তীর বিরুদ্ধে থেফতারী পরওয়ানা জারী করলেন। ত্রিনি পালিয়ে মুসেল চলে ঘান। মু"আবিয়া (রা) তাকে খুঁজে বের করার জন্যে মুসেলের প্রশাসককে নির্দেশ দিলেন। সরকারী লোকজন তাকে এক গুহায় খুঁজে _পেল। ওই গুহায় লুকিয়ে তিনি আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। কিন্তু বিষাক্ত সাপ তাকে দংশন: করে। তাও্ত তিনি ওখানেই মারা যান। সরকারী লোকজন তীর মাথা কেটে নিয়ে আমীর: মু'আবিয়া (রা)-এর নিকট প্রেরণ করে। এ কর্তিত মাথা সিরিয়া ও অন্যান্য এলাকায় ঘুরানো হয়। এরপর আমীর মু'আবিয়া (রা) এ ছিন্ন মাথা তীর স্ত্রী আমিরা বিন্ত শারীদের নিকট প্রেরণ করেন। আমিরাও তখন জেলে বন্দী ছিলেন। ছিন্ন মাথাটি তার কোলের উপর নিক্ষেপ করা হয়। আমির পরম আদরে তাঁর স্বামীর মুখমণ্ডলে হাত রাখেন এবং মুখে নিয়ে চুমু খান। আর বলেন, তোমরা দীর্ঘদিন যাবত তাকে আমার নিকট অদৃশ্য করে রেখেছ। তারপর উপহার হিসেবে তার খণ্ডিত মস্তক আমাকে দিয়েছ। আমি পরম মমতায় এই উপহার গ্রহণ করেছি। . কাঁৰ ইব্ন মালিক আনসারী (রা) ৫০ হিজরী সনে যারা ইন্তিকাল করেন, তাঁদের একজন. ছিলেন ইব্ন মালিক আনসারী (রা) তিনি ছিলেন ইসলামের কবি। ইসলাম প্রকাশের সূচনা যুগে তিনি ইসলাম গ্রহণ করেন। আকাবার শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। 'তিনি বদর যুদ্ধে অংশ নেন নি। তার তওবা .. কুবুল হওয়া সম্পর্কিত সহীহ্ বুখারী ও সহীহ মুসলিম গ্রন্থে এরূপ উল্লেখ রয়েছে। তাবুক যুদ্ধে অনুপস্থিতির পর যে তিনজনের তওবা আল্লাহ্ তাআলা কবুল করেছেন, কা'ব ইব্ন মালিক (রা) তীদের একজন। তাফসীর গ্রন্থে আমরা এই ঘটনা বিস্তারিত উল্লেখ করেছি। তাবুক যুদ্ধের অধ্যায়েও তা উল্লেখ করা হয়েছে। কালবী বলেছেন, তিনি বদর যুদ্ধে অংশ নিয়েছেন। কিন্ত্ব কালবীর এই বর্ণনা সঠিক নয়। কালবী এও বলেছেন, হযরত কা'ব ইবৃন মালিক (রা) ৪১ হিজরীর পূর্বে ইন্তিকাল করেছেন। তার এই মন্তব্য সঠিক নয়। কারণ তার চাইতে অভিজ্ঞ-ও. অধিক জ্ঞানী ব্যক্তিত্ ওয়াকিদী বলেছেন, হযরত কা'ব ইন্তিকাল করেছেন দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।