0০017161715 ৯৬ আল-বিদায়া ওয়ান নিহায়া এ বিষয়ে উপদেশ দেন, যেন তিনি পরিকল্পনা পরিত্যাগ করেন। এরপর সুলায়মান যখন হজ্জ করতে আসেন উমর ইব্ন আবদুল আযীষ তার সাথে কথা বলেন এবং ওয়ালীদের পরিকল্পনা ও সাঈদ ইবৃন মুসায়য়িবের এই কাজে বারণ করার কথাও তীকে জানান। তখন সুলায়মান বললেন, কি আবদুল মালিক কি ওয়ালীদ কারো নামের সাথে এমন অপবাদ সংযুক্ত হোক আমি তা চাই না। আমরা এমন কোন কাজ করব না। এতে আমাদের কি-ই বা লাভ? আমারা পার্থিব ক্ষমতা শাসন ক্ষমতা অর্জন করেছি। সেটি এখনো আমাদের হাতের মুঠোয়। তাহলে আমরা কেন ইসলামের একটি নিদর্শন নিয়ে টানা হেচড়া করব যে নিদর্শন দেখার জন্যে দলে দলে লোক এখানে আগমন করে। এমন দৃষণীয় কাজ করে আমাদের পূর্ব পুরুষদের উপর আমরা ওই দায় চাপিয়ে দিব কেন? এটি আমাদের উচিত. হবে না। মহান আল্লাহ্ এই শুভ বুদ্ধির জন্যে সুলায়মানের প্রতি দয়া করুন। এই বছর আমীর মু'আবিয়া রো) মিসরের শাসনকর্তা পদ থেকে মু'আবিষ়া ইবৃন খাদীজকে অপসারণ করে তার স্থলে মাসলামা ইব্ন মুখাল্লাদ আফিকীকে নিয়োগ করেন। এই বছর আমীর . মু'আবিয়া (রা)-এর নির্দেশে উক্বা ইব্ন নাফি ফিহ্রী আফিকার শহর-নগরগুলো জয় করেন এবং ' কায়রাওয়ান শহর প্রতিষ্ঠা করেন। ওই অঞ্চলটি ছিল গভীর বন-জঙ্গলাকীর্ণ এলাকা । বড় বড় হিং _পশু-প্রাণী ও সাপ-বিচ্ছুর বাসস্থান ছিল ওই বন-জঙ্গল। উকবা নাফি' আল্লাহ্র নিকট দু'আ করলেন। ফলে ওই. জীব-জন্ত ও সাপ-বিচ্ছুর কিছুই ওখানে থাকল না। এমনকি হিংস্র জীব-জন্ত তাদের ছানা-বাচ্চসহ সেখান থেকে বেরিয়ে.গেল এবং নিজ নিজ গর্ত থেকে সাপ-বিচ্ছুগুলো বেরিয়ে... . অন্যত্র পালিয়ে গেল। এ ঘটনা দেখে বহু বর্বর সল্প্রদায়ের লোক -ইসলাম-গ্রহুণ করে। সেনাপতি : উক্বা সেখানে কায়রাওয়ান শহর পত্তন করেন। এই বছর বুসর ইব্ন আবী আরতাত ও সুফিয়ান ইব্ন আওফ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। এই বছর ফুদালা ইবৃন উবায়দ নৌযুদ্ধে অংশ নেন। এই বছর প্রখ্যাত ও বুষর্গ সাহাবী হযরত মিদলাজ ইব্ন আমর সুলামী ইন্তিকাল করেন। এড আমি তার উল্লেখ দেখি নি। সাফিয্যা বিনত হয়াই ইবন আখতাব (রা) এই বছর ধারা ইন্তিকাল করেছেন তাঁদের একজন হলেন উম্মুল মু'মিনীন হযরত সাফিয়্যা বিন্ত হুয়াই ইব্ন আখতাব ইব্ন শু“বা ইব্ন ছালাবা ইবৃন আবদ ইব্ন কাব ইবৃন খাযরাজ ইবৃন আবী হাবিব ইব্ন নাদীর ইব্ন নাহ্হাম ইব্ন নাহুম $ তিনি হযরত হারুন (আ)-এর বংশধর ছিলেন। হযরত সাফিয্যা রো) তার পিতা ও চাচাতো ভাই আখতাবের সাথে মদীনায় বসবাস করতেন। রাসূলুল্লাহ্ সো) ইয়াহুদী গোত্র বান্ নাদীরকে যখন মদীনা থেকে বহিষ্কার করলেন তখন এরা-স্বগোত্রীয় লোকদের সাথে খায়বার চলে যায়। পরবর্তীতে বানু কুরায়যা গোত্রের ইয়াহুদী পুরুষদের সাথে সাফিয়্যা-এর পিতা দুয়াইও নিহত হয়। রাসূলুল্লাহ্ সো) তখন _ খায়বার দুর্গ জয় করেন তখন বন্দী লোকদের মধ্যে সাফিয়্যাও বন্দী হয়ে আসেন। তারপর -বন্টনে তিনি দাহয়া ইবৃন খালীফ কাল্বীর ভাগে পড়লেন।. ইতিমধ্যে তার রূপ-গুণ ও বংশ . অভিজাত্যের কথা রাসূলুল্লাহ্ (সা)-এর নিকট উত্থাপন করা হয়। ফলে তিনি উপযুক্ত বিনিময় প্রদান করে সাফিয়্যাকে নিজের জন্যে নিয়ে আসেন এবং সাফিয়্যা ইসলাম খ্হণ করেন। রাসূলুল্লাহ্ (সা) তীকে যুক্তি দিয়ে বিয়ে করেন। সাহবা অঞ্চলে পৌঁছে হযরত সাফিয়্যা পাঁক- দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।