হিস নি হি সন ইডি বিশুদ্ধ অভিমত হল তিনি ইন্তিকাল করেছেন ৫২ হিজরী সনে । এই আলোচনা সামনে আসবে। এই বছর আমীর মু'আবিয়া (রা) নিজে নেতৃত্ব দিয়ে লোকজনকে নিয়ে হজ্জ পালন করেছেন। কেউ কেউ বলেছেন, এই বছর হজ্জের নেতৃত্ব দিয়েছে ইয়াধীদ ইব্ন মু'আবিয়া (রা)। এই . সনে মদীনার শাসনকর্তা ছিলেন সাঈদ ইবনুল “আস (রা)। কুফা, বসরা, পূর্বাঞ্চল, সিজিস্থান, পারস্য, সিন্ধু ও ভারতীয় অঞ্চলে ছিলেন যিয়াদ। এই বছর বানু নাহশাল গোত্রের .লোকেরা মদীনায় চলে আসেন। এর কারণ ছিল যে, এক কবিতায় তিনি আমীর মু'আবিয়া (রা)-এর সমালোচনা করেছিলেন। ফলে শাসনকর্তা যিয়াদ তাকে কড়াভাবে তলব করেছিলেন। তিনি পালিয়ে মদীনায় চলে আসেন এবং সাঈদ ইবনুল “আস (রা)-এর নিকট আশ্রয় গ্রহণ করেন। এ বিষয়ে তিনি বেশ কিছু কবিতাও রচনা করেন। যিয়াদের মৃত্যু পর্যন্ত তিনি মক্কায় ও মদীনায় . বসবাস করেন। যিয়াদ, মারা যাবার পর তিনি স্বদেশ ফিরে যান। ইব্ন জারীর এই ঘটনা _ আরও বিস্তারিত উল্লেখ করেছেন। ইব্ন জারীর এই সনে সংঘটিত আরো কিছু ঘটনা ওয়াকিদী, সূত্রে উদ্ধৃত করেছেন। ওয়াকিদী বলেছেন, ইয়াহয়া ইব্ন সাঈদ তীর পিতা সূত্রে বর্ণনা করেছেন যে, আমীর মু'আবিয়া রাসূলুল্লাহ্ (সা)-এর মিম্বরটি মদীনা থেকে দামেশ্কে নিয়ে যেতে এবং রাসূলুল্লাহ্ (সা) যে সকল আসন বা লাঠিতে ভর দিয়ে মিম্বরে দীড়াতেন সেগুলোও সরিয়ে নিতে চেয়েছিলেন। এক পর্যায়ে হযরত আবু হুরায়রা (রা) ও জাবির ইব্ন আবদিল্লাহ্ (রা) বললেন, “আমীরুল মু'মিনীন ! এমন কাজ করার ক্ষেত্রে আমরা আপনাকে আল্লাহ্র কথা স্মরণ করিয়ে দিচ্ছি। কারণ রাসুলুল্লাহ্ (সা) স্বহস্তে সেখানে মি্বর স্থাপন করেছেন, সেখান থেকে মিম্বর বের করে নেয়া এবং.মদীনা থেকে তীর লাঠি সরিয়ে নেয়া মোটেই উচিত. হবে না। শেষ পর্যন্ত মু'আবিয়া ওই পরিকল্পনা ত্যাগ করলেন। তবে তিনি মিশ্বরের সিঁড়ি ছয় পর্যন্ত বর্ধিত করেন এবং. এ জন্যে জনসাধারণের নিকট আত্মপক্ষ সমর্থনে যুক্তি পেশ করেন। | এরপর ওয়াকিদী উল্লেখ করেছেন যে, পরবর্তীতে আবদুল মালিক ইব্ন মারওয়ান তার শাসনামলে মিশ্বর স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন তকে স্মরণ করিয়ে দেয়া হয় যে, আমীর মু'আরিয়া একবার এমন সিদ্ধান্ত নিয়ে তা পরিত্যাগ করেছিলেন । তারপরও তিনি মিম্বর তুলে নেয়ার চেষ্টা করেছিলেন । কিন্তু ওই মিম্বরে নাড়া দেয়ার সাথে সাথে সূর্য আলোকহীন হয়ে যায়, সূর্ধ্রহণ লেগে যায়। ফলে তিনি ওই পরিকল্পনা পরিত্যাগ করেন। এরপর উমাইয়া শাসক ওয়ালীদ ইব্ন আবদুল মালিক হজ্জ করতে এসে মিশ্বর স্থানাত্তরের চেষ্টা করেন। তখন তাকে বলা হল যে, আমীর মু'আবিয়া এবং আপনার পিতা দু'জনে ওই পরিকল্পনা করেছিলেন এবং শেষ পর্যন্ত তা পরিত্যাগ করেছিলেন। অবশ্য শেষ পর্যন্ত ওয়ালীদ ইব্ন আবদুল মালিকও সেই পরিকল্পনা ত্যাগ করেন। তার এই পরিকল্পনা ত্যাগের কারণ ছিল যে, সাঈদ-ইব্ন সুসায়য়িব (রা) এ বিষয়ে উনার ইব্ন আবদুল আযীষের সাথে কথা বলেছিলেন যে, তিনি যেন দড$৮৬$.21111001109.0011
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।