হুসায়ন (রা) কীদতে শুরু করেন। এই হাদীস আব্বাস দুওয়ারী উল্লেখ করেছেন, ইব্ন মাঈন থেকে। ওদের কেউ কেউ এটি বর্ণনা করেছেন, জাফর ইব্ন মুহাম্মদের পিতা সূত্রে । ওয়াকিদী বলেছেন, ইব্রাহীম ইব্ন ফাদাল আবূ আতীক থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আমি জাবির ইব্ন আবদিল্লাহ্ (রা)-কে বলতে শুনেছি 'যেদিন হযরত হাসান রো)- এর মৃত্যু হয়, সেদিন আমি সেখানে ছিলাম। তখন হযরত হুসায়ন রো) এবং মারওয়ান ইব্ন.. হাকামের বধ্যে চরম গণ্ডগোল সৃষ্টি হবার উপক্রম হয়েছিল। হযরত হাসান (রা) তার ভাই হুসায়ন (রা)-কে এ মর্মে ওসীয়ত করে গিয়েছিলেন যে, তাকে যেন রাসূলুল্লাহ্ (সা)-এর পাশে দাফন করা হয়। তবে তাতে যদি কোন গপ্ডগোল কিংবা ঝগড়া-বিবাদের আশঙ্কা হয় তাহলে যেন জান্নাতুল বাকী“তে দাফন করা হয়। হযরত হাসান রো)-এর লাশ রাসূলুল্লাহ্ (সা)-এর পাশে দাফন করতে মারওয়ান বাধা দিয়েছিল। ওই সময় মারওয়ান ছিল চাকুরীচ্যুত। এটা . দ্বারা সে আমীর মু'আবিয়া (রো)-এর মানোরঙ্্রনের চেষ্টা করেছিল। মারওয়ান কিন্তু আজীবন হাশিমী সম্প্রদায়ের ঘোর দুশমন ছিল। হযরত জাবির (রা) বলেন, তারপর আমি হযরত হুসায়ন রো)-এর সাথে কথা বললাম, আমি বললাম,.“হে আবু আবদিল্লাহ্ ! আল্লাহ্কে তয় করুন, মেহেরবানী করে অশান্তির জন্ম দিবেন না, রক্তপাতের সূচনা করবেন না। আপনার প্রিয় ভাইকে আপনার মায়ের পাশে দাফন করুন। আপনার ভাই তো তাও বলে গিয়েছেন। তারপর রবি হি এওয়াকিদী হযরত আবু হুরায়রা (রা) থেকেও অনুরূপ বর্ণনা বরেছেন। এক বর্ণনায়.এসেছে যে, হযরত হাসান রো) তার জীবদ্দশায় হযরত আয়েশা রো)-এর অনুমতি চেয়েছিলেন, যাতে তাকে মৃত্যুর পর রাসূলুল্লাহ (সা)-এর পাশে দাফন করা হয়। হযরত আয়েশা (রা) অনুমতি দিয়েছিলেন। হযরত হাসান (রা) ইন্তিকাল করলেন। তাকে রাসূলুল্লাহ্ সা)-এর পাশে দাফন করার উদ্যেগ নেয়া হল। উমাইয়া বংশের লোকজন বাধা দিল। হযরত হুসায়ন (রা) ওদের বাধা অতিক্রম করার জন্যে অস্ত্রে সঙ্জিত হলেন। উমাইয়াগণও অস্ত্রে সজ্জিত হল। তারা বলল, “আমরা হাসান রো)-কে রাসূলুল্লাহ্ (সা)-এর পাশে দাফন করতে দিব না। হযরত. উসমান রো)-কে দাফন করা হয়েছে জান্নাতুল বাকী“তে আর হাসান (রা)-কে দাফন করা হবে : রাসূলুল্লাহ্ সো)-এর পাশে? তা হবে না।' এ নিয়ে ঘোরতর সংঘর্ষের আশঙ্কা দেখা দিল। এই পরিস্থিতিতে হযরত সাণদ ইব্ন আবী ওয়ান্কাস (রা) আবু হুরায়রা (রো), জাবির (রা) ও ইব্ন উমর (রা) প্রমুখ সংঘর্ষে না জড়াতে হযরত হুসায়ন রো)-কে পরামর্শ দিলেন। তিনি তাদের পরামর্শ মেনে নিলেন এবং হযরত হাসান রো)-কে তাঁর মায়ের কবরের নিকট জান্নাতুল _ বাকী'তে দাফন করলেন। : সুফিয়ান ছাওরী (রা) থেকে সালিম ইব্ন আবী হাফসা সূত্রে আবূ হাযিম থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আমি দেখেছি সেদিন ইমাম হুসায়ন (রো) সাঈদ ইব্ন 'আস (রো)-কে এগিয়ে দিলেন, তিনি হযরত হাসান (রা)-এর জানাযার নামাযে ইমামতি করলেন। _ হযরত হুসায়ন (রা) বললেন, “এটি যদি সুন্নাত না হত আমি তাকে এগিয়ে দিতাম না।' মুহাম্মদ ইবৃন ইসহাক বলেছেন, মুসাবির বলেছেন, যেদিন ইমাম হাসান (রা)-এর মৃত্যু হল সেদিন হযরত আবূ হুরায়রা (রা)-কে দেখেছি তিনি মসজিদ-ই-নববীতে দীড়িয়ে চিৎকার করে করে বলছিলেন, 'হে লোক সকল ! আজ রাসূলুল্লাহ্ (সা)-এর পরম স্নেহধন্য প্রিয় মানুষের ফ্ড/.2110001179.0010)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।