Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

৮৮ আল-বিদায়া ওয়ান নিহায়া _ ইব্‌ন আবী খায়ছামা বলেছেন যে, ইব্‌ন জারীর থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, . হযরত আলী (রা) যখন নিহত হলেন, তখন কৃফার লোকেরা হযরত হাসান রো)-এর হাতে বায়'আত করেছিল। তারা তীর প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিল এবং তারা তাকে তার পিতার চাইতেও অধিক ভালবেসেছিলেন। ইবৃন আবী খায়ছামা হারূন ইব্‌ন মা'রূফ ইব্‌ন শাওয়াব থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হযরত আলী (রা)-এর হত্যাকাণ্ডের পর হযরত হাসান (রা) ইরাকীদের নিকট গেলেন, আর আমীর মু'আবিয়া সিরীয়দের সাথে মিলিত হলেন। তারপর উভয় পক্ষ যুদ্ধের মুখোমুখি হল। হযরত হাসান (রা) যুদ্ধ-বিগ্রহ অপছন্দ করলেন এবং এই শর্তে আমীর মু'আবিয়া র[)-এর সাথে সমঝোতা করলেন যে, তার শাসনামলের পর হযরত হাসান (রো)- এর নিকট ক্ষমতা হস্তাত্তর করা হবে। বর্ণনাকারী বলেন, তারপর হযরত হাসান রো)-এর সমর্থকগণ এই আপোষ-মীমাংসায় ক্ষুব্ধ হয়ে হযরত হাসান (রা)-কে উদ্দেশ্য করে বলত, “ওহে মুমিনদের গ্রানি ! উত্তরে হাসান রো) বলতেন, 'জাহান্নামের আগুন অপেক্ষা দুনিয়ার গ্লানি ও অপমান অনেক ভাল। | . আবূ বকর ইব্‌ন আবিদ দুনয়া আব্বাস ইব্‌ন হিশামের পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, হযরত আলী (রা) নিহত হবার পর তার পুত্র হযরত হাসান (রা)-এর হাতে জনসাধারণ বায়'আত করেছিল। তারপর তিনি ৭ মাস ১১ দিন খিলাফতের দায়িত্ব পালন করেন। আব্বাস ব্যতীত অন্য এতিহাসিকগণ বলেছেন যে, হযরত আলী (রা) নিহত হবার পর কৃফার অধিবাসিগণ হযরত হাসান (রা)-এর হাতে বায়'আত করেছিল, আর আমীর মুঁআবিয়া (রা)-এর হাতে সিরীয়গণ বায়তুল মুকাদ্দাসে বায়'আত করেছিল। ৪০ হিজরী সনের শেষ : দিকে জুম'আবারে বায়তুল মুকাদ্দাসে সার্বজনীন বায়'আত অনুষ্ঠিত হয়। এরপর ৪১ সনে হযরত হাসান (রা) কৃফা রাজ্যের এক জনপদে এক গৃহে আমীর মু'আবিয়া (রা)-এর সাথে সাক্ষাত করেন এবং উভয়ে সমঝোতায় উপনীত হন, সন্ধিচুক্তি সম্পাদন করেন এবং হযরত হাসান (রা) তখনকার মত মু'আবিয়া (রা)-এর প্রতি আনুগত্য প্রদর্শন করেন। অন্যরা বলেছেন যে, আমীর মু'আবিয়া রো)-এর কৃফা গমন এবং উভয়ের মধ্যে সমঝোতায় উপনীত হওয়ার ঘটনা ঘটেছে ৪১ হিজরী রবিউল আউয়াল মাসে। এ বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তা পুনরুল্লেখের প্রয়োজন নেই। ্‌ মোদ্দাকথা হযরত হাসান (রা) আমীর মু'আবিয়া (রা)-এর সাথে .এ মর্মে সন্ধি করলেন যে, কুফার বায়তুলমালে যে সম্পদ রয়েছে তা তিনি নিয়ে যাবেন। মু'আবিয়া (রো) এই অঙ্গীকার পূর্ণ করেছেন। বন্ত্রত ওই রাজকোষে তখন ৫০,০০০০০ (পঞ্চাশ লক্ষ) দিরহাম . মূল্যের সম্পদ ছিল। কেউ বলেছেন, ৭০ লক্ষ । একটি শর্ত এই ছিল যে, প্রতি বছর আবজারাদ অঞ্চল অথবা ওই অঞ্চলের খাজনা হযরত হাসান (রা) ভোগ করবেন। কিন্ত পরবর্তীতে ওই অঞ্চলের লোকেরা তার নিকট খাজনা প্রদান থেকে বিরত থাকে । ফলে আমীর মু'আবিয়া রো) তার বিনিময়ে ওখানকার প্রতি ছয় হাজার দিরহামের বিপরীতে বাৎসরিক 11855 875 হাসান রো) আমীর সুআবিয়া রো)-এর সাথে সাক্ষাতে মিলিত হবার পর এই সকল ভাতা, এ মি ০০০০০০০০০০০ দড$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।