৮৪ [ও . আল-বিদায়া ওয়ান নিহায়া আলাপ করুন, এমন প্রিয় মানুষ আমার নিকট হাসান ব্যতীত অন্য কেউ নয়। আমি তাকে কোন দিন অশ্লীল কথা বলতে শুনি নি, শুনেছি মাত্র একবার । তখন তীর এবং আমর ইব্ন উসমানের মাঝে বিবাদ চলছিল। তখন তিনি বলেছিলেন যে, আমাদের নিকট শুধু তাই রয়েছে যা তার জন্যে 'শুধু অপমানকর ।' চরম অশ্লীলরূপে শুধু এটুএই আমি তীর মুখে শুনেছি। মুহাম্মদ ইব্ন সা“দ ফাদল. ইব্ন দাকীন রাষীন, ইবৃন সিওয়ার থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, হযরত হাসান (রা) এবং মারওয়ানের মধ্যে বিবাদ ছিল । মারওয়ান এক সুত্রে হযরত হাসানকে অনেক কটু ও কঠোর কথা বলছিল আর হযরত হাসান (রা) নিরবে সব সহ্য করেন। এক পর্যায়ে মারওয়ান ডান হাতে তার নাকের ময়লা পরিষ্কার করল। তখন হযরত হাসান (রা) তাকে বললেন, আফসোস ! তুমি কি যান না যে, ডান হাত মুখমগ্ুলের জন্যে আর বাম হাত লজ্জাস্থানের জন্যে । দুঃখ তোমার জন্যে ।' তখন মারওয়ান চুপ হয়ে যায়। আবুল আব্বাস মুহাম্মদ ইব্ন ইয়াধিদ আল মাবরাদ বলেছেন যে, হাসান ইব্ন আলী (রা)- কে বলা হয়েছিল যে, আবূ যিরা তো বলে থাকেন, “ধন-সম্পদ অপেক্ষা দারিদ্র্য আমার নিকট অধিকতর থিয়, সুস্থতা অপেক্ষা রুগ্রতা আমার অধিক প্রিয়।' তখন হযরত হাসান (রো) বলেছিলেন, "আল্লাহ্ তা'আলা আবু যিরাকে দয়া করুন। আমি বরং বলি আল্লাহ্ তা'আলা যার জন্যে যা কল্যাণকর হিসেবে মঞ্্র করেন তার উপর যে নির্ভর করে সে কখনও আল্লাহ্র মঞ্জুর করা বিষয়ের বিপরীতটি কামনা করবে না। এ পর্যায়টি হল আল্লাহ্র ফায়সালায় রাষী থাকার পর্যায় এবং এটি ছারা, আল্লাহ্র ফায়সালা সম্বন্ধে অবগৃত্ হওয়া যায়। আবূ বকর মুহাম্মদ ইব্ন কায়মান আল আসাম্ম বলেছেন যে, হযরত হাসান (রা) একদিন হার সাথীদেরকে বললেন, আমি আমার এক ভাই সম্পর্কে আপনাদেরকে বলব যে, ভাইটি _ আমার নিকট মহান ব্যক্তিত্ব । আমার দৃষ্টিতে তাঁর মাহাআ্য এ জন্যে যে, তিনি দুনিয়াকে নিতান্ত তুচ্ছ ও অবজ্ঞার পাত্র মনে করেন। তিনি তার পেটের কর্তৃতৃ থেকে মুক্ত। ফলে যা পান না তা তিনি চান না, আর যতটুকু পান তার অতিরিক্ত চান না। তিনি তার যৌনাচারের কর্তৃত্ব থেকে মুক্ত। ফলে যৌন কামনায় মাতাল হয়ে তার বিবেক ও বিচার-বুদ্ধিকে গুরুতৃহীন করেন না। তিনি তার আত্মার কর্তৃত্ব থেকে যুক্ত, ফলে নিশ্চিত কল্যাণ না জেনে তিনি কোন.কিছুর দিকে হাত বাড়ান না এবং পুণ্য না হলে সেদিকে তিনি অগ্রসর হন না। তিনি কারো প্রতি অসন্তুষ্ট হন না এবং কাউকে ধমক দেন না। উলামা-ই কিরামের মজলিসে গেলে বলার চেয়ে শুনতে, বেশি আগ্রহী থাকেন। তিনি কখনও কখনও কথা বলতে ব্যর্থ হন বটে কিন্তু নিজেকে নিরব রাখতে ব্যর্থ হন না। অধিকাংশ সময় তিনি চুপ থাকতেন। কথা বলতে গেলে অন্যদেরকে বলার সুযোগ দেন। তিনি কোন দাবীতে অন্যকে শরীক করেন না। কোন ঝগড়া বিবাদে নিজেকে জড়ান না। .কোন একটি প্রমাণের পেছনে ঝুলে থাকেন না। তিনি বরং একক প্রমাণকে মনে করেন এটি এমন একটি বিচারক যে, তাই বলে যা সে করে না আর তাই করে যা সে বলে না। সম্মান ও মর্যাদার খাতিরে তার ভাই-বোনদের সম্পর্কে তিনি গাফেল থাকেন না। ওদেরকে বাদ দিয়ে এককভাবে নিজে কিছু গ্রহণ করেন না। কোন অযোগ্য ব্যক্তিকে তিনি সম্মান করেন না। দু'টো বিষয় তার সম্মুখে এলে তার কোনটি অধিকতর হক ও সত্য ভা তিনি দেখেন না। তিনি বরং দেখেন কোনটি তীর কু-প্রবৃত্তির কাছাকাছি, তারপর তিনি সেটির' বিরোধিতা করেন।' ইব্ন আসাকির ও খবিস এটি বর্ণনা করেছেন।, দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।