আল-বিদায়া ওয়ান নিহায়া .. 00 নত সহীহ বুখারীতে উদ্ধৃত রয়েছে যে, রাসূলুল্লাহ সা) ইরশাদ করেছেন__ 81৮৮৮১৮৮৮১0 5০৮৮৯ এজ প্রথম যে মুসলিম বাহিনী রোমান সম্রাটের নগরে যুদ্ধ করবে, তারা আ্লাহ্র পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হবে' বস্তুত. এই বাহিনী ছিল. রোমান নগরে যুদ্ধের সূচনাকারী বাহিলী। তারা রোমান এলাকায় পৌঁছার পর খুব দুঃখ-কষ্টে পতিত হন। এই যুদ্ধে গিয়ে আবৃ আইয়ুব খালিদ ইব্ন যায়দ আনসারীর মৃত্যু হয়েছে পরবর্তী সময়ে । ৫১, ৫২ কিংবা ৫৩ হিজরী সনে। এই বছর আমীর মু'আবিয়া (র) মারওয়ানকে মদীনার শাসনকর্তা পদ থেকে অপসারণ করেন এবং সাঈদ ইবনুল “আস (রা)-কে ওই পদে নিয়োগ করেন। সাঈদ ইবনুল “আস (রা) তখন আবূ সালামা ইব্ন আবদির রহমানকে মদীনার বিচারক পদে নিয়োগ করেন। এই বছর মালিক ইব্ন হুরায়রা ফাযারী রোমান এলাকায় আক্রমণ চালান । ফুদালা ইব্ন উবায়দের যুদ্ধ অনুষ্ঠিত হয় এই বছর । তিনি ওই এলাকায় প্রচণ্ড আক্রমণ চালান এবং ওই শহর দখল করে অভিযান পরিচালনা করেন। এই বছর কুফা নগরীতে মহামারীরূপে গ্লেগ রোগের প্রাদুর্ভাব ঘটে। তাই মুগীরা (রা) সেখান থেকে পালিয়ে এসেছিলেন। ওই রোগ সরে যাওয়ার পর তিনি পুনরায় কুফা গমন করেন। তখনই তিনি সেখানে ওই রোগে 'আক্রান্ত হন এবং মারা যান। তবে বিশুদ্ধ অভিমত হল তিনি মারা যান হিজরী ৫০ সনে। এ আলোচনা অবিলম্বে আসবে । মুগীরা (রা)-এর ইন্তিকালেন পর আমীর মুআবিয়া (রা) যিয়াদকে ৰসরার শাসনকর্তা নিয়োগ করেন। একই ব্যক্তিতে একসাথে এই দু'টো রাজ্যের শাসনকর্তা পদে নিয়োগের ঘটনা এই প্রথম ঘটল। যিয়াদ ছয় মাস বসরায় অবস্থান করতেন আর ছয় মাস কৃফায় অবস্থান করতেন। তাঁর কৃফায় অবস্থানকালে সামূরা ইব্ন জুনদুব (রা)-কে বসরার উপ-প্রশাসক নিয়োগ করে যান। এই বছর আমীর-ই-হজ্জ নিযুক্ত হয়ে হাজীদের নিয়ে হজ্জ সম্পাদন করেন হযরত সাঈদ ইবনুল “আস (রা)। এ বছর যে সকল গুরুত্বপূর্ণ ব্যক্তির ওফাত হয় হাসান ইব্ন আলী (রা) ইব্ন আবী তালিব তার উপনাম ছিল আবু মুহাম্মদ । তিনি হলেন কুরায়শী হাশিমী এবং রাসূলুল্লাহ্ (সা)-এর দৌহিত্র। রাসূলুল্লাহ্ (সা)-এর প্রাণপ্রিয় কন্যা ফাতিমা যাহ্রা (রা)-এর পুব্র। হযরত হাসান রাসূলুল্লাহ্ (সা)-এর সুগন্ধী-সৌরভ। তার চেহারার সাথে রাসূলুল্লাহ্ (সা)-এর চেহারার সর্বাধিক মিল ছিল। তৃতীয় হিজরীর রমযান মাসের মধ্যবর্তী সময়ে তিনি জন্মগ্রহণ করেন। রাসূলুল্লাহ্ (সা) আপন লালা মিলিয়ে তার “তাহনীক' মিষ্টি মুখ করান। তিনি তার নাম রাখেন হাসান। হযরত হাসান (রা) হলেন তার পিতা-মাতার জ্যেষ্ঠ সম্তান। রাসূলুল্লাহ্ (সা) হাসান (রা)-কে অত্যন্ত আদর করতেন। এমনকি হযরত হাসানের শৈশবাবস্থায় তিনি তার ঠোঁটে চুমু খেতেন। কখনো কখনো তিনি হাসানের জিহ্বা চুষতেন। কোলাকুলি করতেন এবং তীর সাথে হাসি- কৌতুক করতেন। মাঝে মাঝে রাসূলুল্লাহ্ (সা) নামাযেরত থাকা অবস্থায় হযরত হাসান আসতেন এবং রাসূলুল্লাহ্ (সা)-এর পিঠে চড়ে বসতেন। রাসূলুল্লাহ্ (সা) তীকে পিঠে বসিয়ে রাখতেন এবং তারই কারণে সিজদায় দেরী করতেন। কখনো কখনো হ্যরত হাসান (রা) রাসূলুল্লাহ্ (সা)-এর সাথে মিম্বরে উঠে বুসতেন। | _আল-বিদায়া ওয়ান নিহায়া (৮ম খণ্ড)-_-১০ ফ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।