Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

৬৮, আল-বিদায়া ওয়ান নিহায়া (রা) একদিন নামাযের জন্যে বের হলেন তখন দেখতে. পেলেন যে, 'লোকজন জামা'আত , শেষে ফিরে আসছে। তখন তিনি লজ্জায় নিজেকে ওদের দৃষ্টি খেক আড়াল করে ফেললেন এবং বললেন, যে ব্যক্তি মানুষকে লজ্জা করে না সে আল্লাহ্‌ থেকেও লজ্জাবোধ করে নী। এই বছর অর্থাৎ ৪৫ হিজরী সনে ইন্তিকাল করেন । কেউ কেউ বলেছেন, তীর ইন্তিকাল হয় ৫৫ হিজরী সনে। তবে প্রথম অভিমতটি বিশুদ্ধ । ওফাতের সময় তীর বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। মারওয়ান তীর জানাযায় ইমামতি করেছেন। তীর মৃত্যুতে হযরত ইবৃন আব্বাস রো) বলেছিলেন, আজ এক মহান আলিম ও জ্ঞান বিশারদের মৃত্যু হল। হযরত আবু হুরায়রা (রো) বলেছিলেন, এই উম্মতের পণ্ডিত ব্যক্তির মৃত্যু হল। : | এই বছর সালমা ইব্‌ন সালামাহ্‌ ইব্‌ন ওয়াককাস (রা)-এর ওফাত হয়। তখন তীর বয়স ৭০ বছর। বদর ও এর পরবর্তী যুদ্ধসমূহে তিনি অংশ নিয়েছিলেন। তার কোন. ছেলে-মেয়ে ছিল না। এই বুর আসিম ইব্‌ন “আদী (রা)-এর ইন্তিকাল হয়। রাসূলুল্লাহ্‌ (সা) ব্দর যুদ্ধে যাবার সময় কুবা ও উচু অঞ্চলের দায়িত্বে রেখে গিয়েছিলেন তিনি উহুদ ও পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেছিলেন। ১২৫ বছর বয়সে তীর ওফাত হয়। রাসূলুল্লাহ্‌. (সা) আসিম ইব্‌ন “আদী (রা)-কে এবং মালিক ইব্‌ন দুখশুমকে “মসজিদ-ই দিরার” বা ফিত্নার উদ্দেশ্যে নির্মিত মসজিদের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। তীরা দু'জনে এ মসজিদ জ্বালিয়ে দিয়েছিলেন। এই বছর হযরত উমর (রা)-এর কন্যা রাসূল (সা)-এর সহধর্মিণী হযরত হাফসা (রা) ইস্তিকাল করেন। রাসূলুল্লাহ্‌ সো)-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পূর্বে তিনি খুনায়ম ইবৃন্‌ হ্যা সাহ্মী (রা)-এর স্ত্রী ছিলেন। তিনি তীর স্বামীসহ হিজরত করে মদীনায় এসেছিলেন। এবং বদর যুদ্ধের পর মদীনাতেই খুনায়ম মারা যান। . স্ায়ীর মৃত্যুর পর বিধি মোতাবেক ইদ্ত শেষ হবার পর তাঁর পিতা উমর (রা) তাঁকে বিবাহ: করার জন্যে হযরত উসমান (রা)-কে অনুরোধ করেন। ইতিমধ্যে হযরত উসমান (রা)-এর স্ত্রী রাসূলুল্লাহ্‌ (সা)-এর কন্যা রুকাইয়া (রা) মারা যান। হযরত উসমান (রা) এই মুহূর্তে হাফসা (রা)-কে বিবাহ করতে রাষী হলেন না। তারপর উমর ইবন খাত্তাব (র1), হাফসা (রা)-কে বিবাহ করার জন্যে হযরত আবু বকর রো)-কে অনুরোধ করলেন। হযরত আবু বকর (রা) কোন উত্তর দিলেন না। অল্প কিছুদিন পর রাসূলুল্লাহ্‌ সো) নিজে হাফসা (রা)-কে বিয়ের প্রস্তাব দিলেন এবং যথারীতি তাকে বিয়ে করলেন। হযরত আবু বকর (রা) পূর্বে এই বিষয়ে কোন উত্তর না দেয়ায় উমর (রা) তার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। আর আবু বকর (বা) বললেন, হাফসা (রো) সম্পর্কে ইতিপূর্বে রাসূলুল্লাহ্‌ (সা) ঘরোয়া আলোচনা করেছিলেন। যাতে তীর প্রতি রাসূলুল্লাহ্‌ (সা)-এর আহ প্রকাশ পেয়েছিল। তার পক্ষ থেকে তা প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি তার ব্যক্তিগত বিষয় প্রকাশ করতে চাই নি। তিনি হাফসা (রা)-কে বিয়ে না করলে আমি করতাম। ইতিপূর্বে আমরা একটি হাদীসে উল্লেখ করেছি যে, একবার রাসূলুল্লাহ্‌ (সা) হযরত হাফসা রো)-কে তালাক দিয়েছিলেন এবং পরে পুনরায় তাকে বিবাহে ফিরিয়ে নেন। এক বর্ণনায় এসেছে যে, রাসূলুল্লাহ্‌ (সা)-কে হযরত হাফসা (রা)-কে বিবাহে ফিরিয়ে নিতে জিব্রাঈল (আ) নির্দেশ দিয়েছিলেন। জিবরাঈল (আ) এটাও বলেছিলেন, হাফসা (রা) অধিকহারে রোযা পালনকারিণী প্রচুর ইবাদতকারিণী মহিলা এবং হে রাসূল ! হাফসা রো) আপনার জান্নাতের স্ত্রী। প্রায় সকল এঁতিহাসিক এই বিষয়ে একমত যে, ৬০ বছর বয়সে ৪৫ হিজরী সনের শা'বান মাসে হযরত হফিসা (রা) ইন্তিকাল করেন। ফ্ঘড.2110001179.0010)

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।