Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

আল-বিদায়া ওয়ান নিহায়া ৬৭ করে এবং প্রচুর ধন-সম্পদ অর্জন করে। প্রশাসক ধিয়াদ হাকামের নিকট লিখলেন যে, ' আমীরুল মু'মিনীন! মু'আবিয়া রো)-এর পক্ষ থেকে লিখিত নির্দেশ এসেছে, যেন ফুদ্ধলন্ধ মালামাল থেকে সকল সোনা রূপা সরকারী কোঘাগার বায়তুলমালের জন্যে সংরক্ষিত বাবা হয়। হাকাম ইবন আমর উত্তরে লিখলেন, আমীরুল মু'মিনীনের বিধির উপর আল্লাহ্‌র কিতাবের বিধান অথ্াধিকারী | আল্লাহ্‌র কসম ! কোন শক্রর পক্ষে যদি আসমান-যমীন সব দাড়ায় তবুও আমি আল্লাহ্‌কে ভয় করব, অন্য সব কিছুকে তুচ্ছ জ্ৰন করব। আল্লাহ্‌ নিশ্চয় আমার জন্যে এ সংকট থেকে মুক্তির ব্যবস্থা করবেন। এরপর তিনি সাধারণ ঘোষণা দিলেন যে, আগামীকাল গনীমতের মাল বন্টন করা হবে। সংশ্লিষ্ট সকল লোক যেন উপস্থিত থাকে। তারপর তিনি বিধি মুতাবেক কুরআন ও সুন্নাহুর আলোকে সংশ্লিষ্টদের মধ্যে এ মালামাল বন্টন করে দিলেন এবং মু'আবিয়া (রো)-এর নির্দেশে যিয়াদের পাঠানো পত্রের বিপরীত কাজ করলেন। কুরআন-হাদীস মুতাবেক সম্পূর্ণ মালের ১/৫ অংশ বায়তুলমালের জন্যে রক্ষিত রাখলেন। এরপর মহান আল্লাহ্‌র দরবারে এই বলে দু'আ করলেন, হে আল্লাহ্‌ ! আপনার নিকট যদি আমার জন্য কোন কল্যাণ না থাকে তবে আমাকে আপনার নিকট উঠিয়ে নিন। অনন্তর খুরাসান শহরের মার্ত নামক স্থানে তিনি ইন্তিকাল করেন। মহান আল্লাহ্‌ তার প্রতি সন্তুষ্ট হোন। ইবৃন জারীর (র) বলেছেন, এই বছর মারওয়ান ইব্‌ন হাকাম আমীরে হজ্জ হয়ে হজ্জ পরিচালনা করেন। তিনি তখন পবিত্র মদীনায় শাসনকর্তা ছিলেন। এই বছর অন্যতম প্রধান ওহী লিখক যায়দ ইব্‌ন সাবিত আনসারী (রো) ইন্তিকাল করেন। সীরাত অধ্যায়ের শেষ দিকে আমরা তার জীবনী আলোচনা করব । তিনিই হযরত উসমানের (রা) নির্দেশে প্রচলিত ও বর্তমানে বিদ্যমান কুরআন কপি মাসহাফে ইমাম প্রস্তুত করেছিলেন। এটি উত্তম ও ঝরঝরে তকতকে উত্তমলিপি। ঘাইদ ইব্‌ন সাবিত ছিলেন, প্রচণ্ড স্মরণ শক্তির অধিকারী । মাত্র ১৫ দিনে তিনি ইয়াহুদীদের ভাষা ও তাদের কিতাবগুলো শিখে ফেলেন। আবূ হাসান ইব্‌ন বারা বলেছেন যে, মাত্র ১৮ দিনের মধ্যে তিনি পারস্য সম্রাটের দূতের নিকট হতে পারমী ভাষা শিখে নেন: আর রাসূলুল্লাহ (সা)-এর খাদেমদের থেকে তিনি হাবশী ভাষা, রোমান ভাষা এবং কিবতী ভাষা শিখে নেন। ওয়াকিদী বলেছেন যে, সর্বপ্রথম তিনি খন্দকের যুদ্ধে অংশ নেন। তার বয়স তখন ১৫ বছর। ইমাম আহমদ (র) ও নাসাঈ রে)-এর উদ্ধৃত হাদীসে আছে যে, যায়দ ইব্‌ন সাবিত (রা) ফারায়েয তথা উত্তরাধিকার শাস্ত্রে অগাধ জ্ঞানের অধিকারী ছিলেন। দ্বিতীয় খলীফা হযরত আলী (রা) তাকে বিচারক পদে নিয়োগ দিয়েছিলেন। মাসকুক বলেছেন যে, যায়দ ইব্‌ন সাবিত (রা) গভীর জ্ঞানের অধিকারী লোকদের অন্যতম ছিলেন। মুহাম্মদ ইব্ন আমর আবু সালাম! সূত্রে ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি একদিন হযরত যায়দ ইব্‌ন সাবিতের _বাহনের “পা-দানি” ধরে তাকে বাহনে উঠতে সাহায্য করেছিলেন। তখন হযরত যায়দ বললেন, 'আহ ! এমন করবেন না, আপনি রাসূলুল্লাহ্‌ (সা)-এর চাচাত ভাই, আপনি ভা করবেন না। উত্তরে ইব্ন আব্বাস (রা) বললেন, আমি তা করবই, আমাদের উলামা-ই কিরাম ও জ্ঞান বিশারদ মুরব্বিদের সম্মানার্থে আমরা এরূপই করি। আ'মাশ সাবিত সূত্রে উবায়দ থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, হযরত যাযদ ইবর সাবিত (রা) তীর পারিবারিক আঙ্গিনায় হাস্য-কৌতুক করতেন। কিন্তু জনসমাবেশ ও সামাজিক আঙ্গিনায় তা পছন্দ করতেন না। মুহাম্মদ ইবৃন সিরীন বলেছেন, যায়দ ইব্‌ন সাবিত ফ্ড.211000119.0010)

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।