আল-বিদায়া ওয়ান নিহায়া ্ 0 ৬৫ মোহর বাবদ ৪০০ দিনার স্বর্ণ মুদ্রা) উম্মু হাবীবা (রা)-কে প্রদান করেন। ৭ম হিজরীতে উম্মু হাবীবা (রা)-কে রাসূলুল্লাহ্ (সা)-এর কাছে নিয়ে আসা হয়। | মক্কা বিজয়ের বছর উম্মু হাবীবার (রা)-এর পিতা আবৃ সুফিয়ান বিবাহ সম্পর্কে খোজ খবর নিতে যখন রাসূলুল্লাহ্ সো)-এর দরবারে উপস্থিত হয়, তখন উদ্দু হাবীবা (রা) তাকে রাসূলুল্লাহ্ (সা)-এর বিছানা থেকে দূরে থাকতে বলেন। তখন আব সুফিয়ান বলেছিল, “প্রিয় কন্যা ! তুমি কি বিছানার প্রতি দরদ দেখিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে দিলে, নাঁকি আমার প্রতি সম্মান দেখিয়ে এ বিছানা আমার কাছ থেকে সরিয়ে দিলে তা তো বুঝতে পারলাম না।' উম্মু হাবীবা রো) বললেন, “বরং এটি হল রাসূলুল্লাহ্ সা)-এর বিছানা আর আপনি হলেন মুশরিক । আবু সুফিয়ান বলল, “হে আমার কন্যা ! আম্মাকে ছেড়ে এসে তুমি তো অকল্যাণের মধ্যে জড়িয়ে গিয়েছ।” উম্মু হাবীবা রো) ছিলেন উম্মুল মু'মিনীনদের অন্যতম শ্রেষ্ঠ মহিলা এবং তিনি ছিলেন ইবাদতকারিণী ও পরহ্যগার। মুহাম্মদ ইব্ন ওয়াকিদী বলেছেন, আবু বকর ইব্ন আবদিল্লাহ্ “'আওফ ইব্্ন হারিস থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন, আমি হযরত আয়েশা (রা)-কে বলতে শুনেছি, ' উদ্মু হাবীবা (রা)-এর ওফাতের সময় তিনি আমাকে ডেকে বললেন, “সতীনদের মাঝে যা হয়ে থাকে আমার দ্বারা আপনার মাঝে হয়ত সে রকম কিছু হয়ে থাকতে পারে।' তখন আমি বললাম, ' “মহান আল্লাহ্ আমাকে এবং আপনাকে ক্ষমা করে দিন। আশার এবং আপনার মাঝে অসৌজন্যমূলক যা-ই ঘটে থাকুক আল্লাহ্ তার সবগুলো ক্ষমা করে দিন। আমি আপনাকে ক্ষমা-করে দিলাম। জানা-অজানা সব কিছু থেকে দায়মুক্ত করে দিলাম। তিনি তখন বললেন, “আহ ! আপনি. আমাকে সুখী করলেন, আল্লাহ্ আপনাকে সুখী ও আনন্দিত করুন। তিনি উম্মু সালমা (রা)-কেও এরূপ বলেছিলেন। আমি যেরূপ বলেছি উম্মু সালমা (রা)-ও উত্তরে তা-ই বলেছিলেন। ৃ আল-বিদায়া ওয়ান নিহায়া ৮ম ৯ ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।