Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

_ হিজরী ৪৪ সন . এই বছর আবদুর রহমান ইব্‌ন খালিদ ইবৃন ওয়ালীদ ব্রোমান শহরগুলো আক্রমণ করেন এবং সেগুলোতে আধিপত্য প্রতিষ্ঠা করেন। বহু মুসলিম সৈন্য তার সাথে ছিলেন। এই বছর কুমর ইব্‌ন আবী আরতাত সমুদ্র অভিযান বা নৌযুদ্ধ পরিচালনা করেন। এই বছর আমীর মু'আবিয়া (রা) আবদুল্লাহ্‌ ইবন আমিরকে বসরার শাসনকর্তার পদ থেকে অপসারণ করেন। কারণ তখন বসরা নগরীতে বিশৃঙ্খলা ও অরাজকতা চলছিল। আবদুল্লাহ্‌ ইব্ন আমির ছিলেন, কোমল হৃদয় ও নম্র স্বভাবের মানুষ । কথিত আছে যে, তিনি চোরের হাত কাটতেন না । মানুষের সাথে বন্ধুত্রে সম্পর্ক স্থাপন করতে চাইতেন । ইতিমধ্যে আবদুল্লাহ্‌ ইবৃন আবী আওফ ওরফে ইবনুল কাওয়া আমীর মু'আবিয়া (রা)-এর নিকট গমন করে এবং শাসনকর্তা আবদুল্লাহ্‌ ইবৃন আমিরের বিরুদ্ধে খলীফার নিকট অভিযোগ দায়ের করেন। আমীর মু'আবিয়া (রা) তখন আবদুল্লাহ্‌কে বরখাস্ত করে তার স্থলে হারিছ ইবন আবদিল্লাহ্‌ আযদীকে নিয়োগ করেন। কেউ কেউ বলেছেন যে, মু'আবিয়া (রা) আবদুন্লাহকে তার সাথে দেখা করতে বলেছিলেন। ইবৃন আমির দামেশুক এসে তীর সাথে দেখা করেছিলেন। আমীর মু'আবিয়া তাকে সম্মান দেখিয়েছিলেন এবং পূর্ব পদে বহাল করেছিলেন। __ বিদায়ের সময় মু'আবিয়া রো) তাকে বলেছিলেন, “আমি তোমার নিকট তিনটি অনুরোধ . কব, তুমি বলবে ঠিক আছে, এগুলোতে আমি. সম্মতি “নাম, “আমি উম্মে. হাকানের পুত্র।' তুমি বল, 'আমীরুল মু'মিনীন, আপনি আমাকে আমার কর্ম ও পদ ফিরিয়ে দিন, আর আমার . 71৮৮ শবদ ৬ ৮৬ ৃ 'আরাফাতে ভোমার যে মাল-সম্পদ আছে আমাকে দান কর দাও।' ইব্‌ন আমীর বললেন, হাঁ, আমি তাই করলাম, মু'আবিয়া বললেন “মক্কায় তোমার ষে ঘর-বাড়ি ও জমি-জমা আছে ত' আমাকে দান করে দাও।' ইব্ন আমির বললেন, এ, আমি তাই করলাম; এবার মু'আবিয়া বললেন, “তাহলে আমি তোমার সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখলাম ।' তারপর ইব্‌ন আমির বললেন, “আমীরুল মু'মিনীন ! আমি আপনার নিকট অনুরোধ রাখব, আপনি বলবেন যে, “ঠিক আছে, আমি ওগুলোতে সম্মতি দিলাম, 'আমি হিন্দার পুত্র।” ইবৃন : আমির বললেন, “আরাফাতে থাকা আমার মাল-পত্র আমাকে ফিরিয়ে দিন।' মু'আবিয়া বললেন, 'হাঁ, আমি তাই করলাম।' ইবৃন আমির বললেন, 'আপনি আমাকে কর্মচারি কিংবা শাসনকর্তা দিয়ে আমার জবাদিহি করবেন না। “মু'আবিয়া (র1) বললেন, হ্যা, আমি তাই করলাম ।' ইবন আমির বললেন, 'আপনার কন্যা হিন্দাকে আমার নিকট বিয়ে দিবেন। মু'আবিয়া (রা) বললেন, "হ্যা, তাই করলাম।' ও কেউ কেউ বলেছেন যে, আমির মু'আবিয়া (রা) ইব্‌ন আমিরকে ইখৃতিয়ার দিয়েছিলেন যে, হয় এই তিনটি বিষয় নিয়ে যাবেন নতুবা বসরার শাসনকর্তার পদে ফিরে যাবেন। ইব্ন আমির তিনটি প্রার্থিত বিষয় গ্রহণ করলেন এবং শাসনকর্তার পদ থেকে অব্যাহতি নিলেন। ইব্‌ন জারীর (র) বলেছেন, এই বছর মু“আবিয়া (রা) যিয়াদ ইব্‌ন আ্বাবীহীকে পৈত্রিক সম্পর্ক নির্ধারণের ব্যবস্থা করলেন। যিয়াদকে তিনি আবু সুফিয়ানের পুত্র বলে মেনে নিলেন। ফ্ঘড.2110001179.0010)

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।