Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

হিজরী ৪৩ সাল চি জিডির শক্তিতে শক্রুপক্ষকে ধাওয়া করে, তিনি কনষ্্ান্টিনোপল পর্যন্ত পৌঁছে যান। ওয়াকিদী বলেছেন, যে, এ পর্যায়ে তিনি রোমান শহারগুলো থেকে ছত্রভঙ্গ করে দেন। কিন্তু অন্যরা বলেছেন যে, ওই সব শহর থেকে তাদেরকে কেউ ছত্রভঙ্গ করেনি আল্লাহই ভাল জানেন। ইব্‌ন জারীর বলেছেন, এই বছর আমর ইবনুল “আস (রা) মিসরে ইন্তিকাল. করেছেন। শেষ দিকে আমরা তীদের জীবনী উল্লেখ করব। আমর ইবনুল “আস (রা)-এর ইন্তিকালের পর আমীর মু'আবিয়া তীর পুত্র আবদুল্লাহ্‌ ইবৃন আমর ইবনুল “আসকে মিসরের শাসনকর্তা নিযুক্ত. করেন। ওয়াকিদী বলেন, আবদুল্লাহ্‌ ইবৃন আমর দু'বছর শাসনকর্তা পদে বহাল " ছিলেন। এই বছর খারিজী সম্প্রদায় ও কৃফাবাসী সৈন্যদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ সংঘটিত হয়। আমরা আগে উল্লেখ করেছি যে, সে সময়ে খারিজী সম্প্রদায়ের লোকেরা সাধারণ মানুষের বিরুদ্ধে আন্দেলন করার সিদ্ধান্ত নিয়েছিল। ফলে তারা মুস্তাওরিদ ইব্‌ন আলকামা-এর .নেতৃতে প্রায় ৩০০ লোকের সমাবেশ ঘটায়। তারা প্রশাসনের বিরুদ্ধে বিশৃংখলা সৃষ্টির ' অপচেষ্টা চালায়। মুগীরা ইব্‌ন শুবা (রা) ওদেরকে প্রতিরোধ করার জন্য মাকিল ইব্‌ন কায়স- এর নেতৃত্বে তিন হাজার সৈন্যের একটি বৃহৎ সেনাদল প্রেরণ করেন। মাকিল ইব্‌ন কায়স ওদের প্রতিরোধের জন্যে অগ্রসর হলেন। তিনি খারিজীদের সংখ্যার সমান ৩০০ জনের একটি অগ্রবাহিনী পাঠান আবূ রাওয়া-এর নেতৃত্ে। “মাযার' নামক স্থানে গিয়ে আবূ রাওয়া খারিজীদের মুখোমুখি হন। উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খারিজীগণ সরকারী বাহিনীকে . পরাজিত করে। সরকারী" বাহিনী পুনর্বার হামলা চালায়। এবারও খারিজীগণ জয়লাভ করে। তবে কেউ নিহত হয় নি। সরকারী বাহিনী প্রধান সেনাপতি মাকিল ইব্‌ন কায়সের আগমনের অপেক্ষায় ওই যুদ্ধ ক্ষেত্রে অবস্থান করতে থাকে। মূল বাহিনীসহ প্রধান সেনাপতি যখন সেখানে পৌঁছান, তখন সূর্য ডুবে গিয়েছে। তিনি সেখানে অবতরণ করলেন এবং সাথীদেরকে নিয়ে নামায আদায় করলেন। এরপর তিনি অগ্রবাহিনীর নেতা আবু রাওয়া-এর প্রশংসা করতে লাগলেন। আবু রাওয়া বললেন, হে অধিনায়ক ! শত্রুপক্ষের কিন্তু প্রচণ্ড শক্তি রয়েছে এবং তারা কঠোরভাবে হামলা চালায় । আপনি বরং আমাদের সাহায্যকারীরূপে পেছনে থাকুন। আর অশ্বারোহী . সৈন্যগণ সম্মুখে এগিয়ে গিয়ে ওদের সাথে লড়াই করুক। মাকিল ইব্‌ন কায়স বললেন, তবে তুমি যা বলেছ তা অতি উত্তম। এই কথোপকথনের পরপরই খারিজীগণ মাকিল ও _ তার সৈন্যদের উপর হামলা চালায়। অতর্কিত হামলায়-দিশেহারা হয়ে মাকিলের সহযোগী অধিকাংশ সৈন্য তাকে ছেড়ে ছত্রভঙ্গ হয়ে চারিদিকে পালিয়ে যায়। মাকিল ইব্‌ন কায়স তখন ঘোড়া থেকে নেমে পদাতিক যুদ্ধের প্রস্তুতি নেন এবং তীর সাথীদেরকে ডেকে বললেন, “হে মুসলিমগণ ! মাটিতে নেমে পড়ুন।' ফলে প্রায় ২০০ অশ্বারোহী সাহসী সৈনিক পদাতিক বাহিনীতে পরিনত হয়ে ভর লাশে এসে দাঁড়ায় আব রওয় াকিরাও আল-বিদায়া ওয়ান নিহায়া-_-৮ দ$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।