আল-বিদায়া ওয়ান নিহায়া ২ 5 ৬+১ি হাফিজ আবু বকর খতীব বাগদাদী ইবরাহীম ইব্ন মাখলাদ- আবূ আরীফ থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইমাম হাসান (রা)-এর প্রেরণ করা অগ্রবর্তী সেনাদলে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। আমরা ছিলাম সংখ্যায় ১২,০০০। সিরিয়াবাসীদের বিরুদ্ধে প্রচ যুদ্ধ পরিচালনার পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা “মাসকান-ই-মুসতামীতীন' নামক স্থানে অবস্থান করছিলাম । আমাদের নেতৃত্বে ছিল আব জামর তাহা । ইমাম হাসান (রা) উমাইয়াদের সাথে সন্ধি স্থাপন করেছেন এই সংবাদ যখন আমাদের নিকট পৌঁছে তখন মনে হচ্ছিল যে, ক্ষোভে-দুঃখে আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। পরে হযরত হাসান (রা) যখন কৃফায় ফিরে এলেন তখন আমির সাঈদ ইব্ন নাতল নামে আমাদের এক লোক তাকে সম্বোধন করে বলল, ০১4- এ ১7০০১ - ০১১৮ “হে মু'মিনদেরকে লাঞ্রিতকারী ! আপনাকে সালাম ।" ্ হযরত হাসান (রা) বললেন, হে আবূ আমির ! এমন কথা বলো না। আমি. মু'মিনদেরকে অপমানিত ও লা্থিত করি নি বরং রাজত্বের লোভে মু"মিনদেরকে হত্যা করাকে ঘৃণা করেছি। শহর-উপশহরগুলোতে কর্তৃত্ প্রতিষ্ঠার পর মু'আবিয়া (রা) কৃফা এলেন এবং সেখানে একটি . ভাষণ দিলেন। এ সময়ে সর্বত্র তীর প্রতি একক আনুগত্য ঘোষণা করা হল। প্রচণ্ড সাহসী আরব _ সেনাপতি কায়স ইবন সা'দও তীর প্রতি আনুগত্য প্রকাশ করলেন। ইতিপূর্বে তিনি মু'আবিয়া (রা)-এর বিরুদ্ধাচরণের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। ওই বছরই মু'আবিয়া (রা) সূর্বত্র 'একক আনুগত্য অর্জন করেন। তখন ইমাম হাসান (রা) তার তদীয় ভাই ইমাম হুসায়ন রো), তাদের অবশিষ্ট ভাইয়েরা এবং তাদের চাচাত ভাই আবদুল্লাহ্ ইবৃন জা“ফর ইরাক থেকে মদীনা-মুনাওয়ারা চলে এলেন। তারা তাদের সমর্থক যে গোত্রের পাশ দিয়েই আসছিলেন, সেই গোমই খিলাফত : পরিত্যাগের জন্য ইমাম হাসান (রা)-কে তিরস্কার ও মন্দ বলছিল। - | অথচ উক্ত ঘটনায় তিনি ছিলেন পুন্যবান, সত্যানুসারী এবং প্রশংসিত। এ কাজের জন ভিনি মানসিকভাবে সামান্যও দু্খিত-লজ্জিত কিংবা মর্মাহত হন নি। বরং তাতে তিনি সম্পূর্ণ স্বতস্ফুর্ত ও আনন্দিত ছিলেন। তার পরিবারের সমর্থকদের মধ্যে বহু লোক তার সমালোচনা করেছে বটে। দীর্ঘ সময় পর এ যুগেও অনেক লোক ওই সমালোচনার পথে চলেছে। বস্তুত এই ঘটনার সত্য" বিষয় এই যে, ইমাম হাসান রো) রাসূলুল্লাহ্ (সা)-এর হাদীসের অনুসরণ করেছেন এবং উম্মতের রক্তপাত বন্ধ করে প্রশংসা কুড়িয়েছেন। এ কাজের জন্যে রাসূলুল্লাহ্ (সা) তার প্রশংসা করেছেন। 25508455425 মহান আল্লাহ্র ৷ ইমাম হাসান (রা)-এর ওফাতের আলোচনার তার ফযীলত সম্পর্কিত হাদীসটি পুনরায় উল্লেখ করব। মহান আল্লাহ্ ইমাম হাসান রো)-এর প্রতি সন্তষ্ট হোন এবং জান্নাতুল ফিরদাউসে : মহান আল্লাহ্ তার শেষ ঠিকানা করুন। বস্তুত আল্লাহ্ তা'আলা তা-ই করেছেন। মুহাম্মদ ইব্ন সাদ বলেছেন, আবূ নু'আয়ম আবূ রাধীন থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদিন ইমাম হাসান রো) আমাদের জুম'আর নামাযে ইমামতি করলেন। তিনি মিম্বরে পূর্ণ সূরা ইব্রাহীম পাঠ করলেন। ইব্ন আসাকির ইমাম হাসান (রা) থেকে বর্ণনা করেছেন যে, তিনি প্রতি রাতে সূরা-কাহফ পুরো. তিলাওয়াত করতেন। সূরাটি একটি ফলকে লিখিত ছিল। তিনি নিজ বিছানায় ঘুমাতে যাবার পূর্ব পর্যন্ত যে স্ত্রীর নিকট যেখানে যেতেন সেই . ফলকটি তার সাথে থাকত। ও দড$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।