0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৫৯ অতিক্রম করেন। যখন সিরিয়ার দিকে কোন একটি মনযিল অতিক্রম করেন তখনি তিনি দেখেন, তাদের মধ্য থেকে একদল লোক পিছু হটে যায়। তারা যখন হযরত ইমাম হুসাইন (রা)-এর কবর অতিক্রম করছিলেন তখন একই স্বরে চীৎকার দিতে লাগলেন এবং বিলাপ করতে লাগলেন। আর তার কবরের কাছে তাঁরা রাত্রি যাপন করলেন, সালাত আদায় করলেন এবং দু'আ করলেন। তীরা একদিন সেখানে অবস্থান করলেন, তার জন্য রহমত চান, ক্ষমা প্রার্থনা করেন,তার প্রতি ভাদের সন্তুষ্টি জ্ঞাপন করেন শ্র্বং আকাজ্ষা পেশ করেম যে, যদি তারা তীর সাথে শাহাদাত বরণ করতে পারতেন । আমি বলি যদি তাদের এ সংকল্প ও তাদের এ জমায়েত হযরত ইমাম হুসাইন (রা) এ জায়গায় পৌঁছার আগে অনুষ্ঠিত হত তাহলে তার জন্য এটা উপকার হত। আর চার বছর পরে সুলাইমান (রা) ও তার সাথীদের কর্তৃক তাকে সাহায্য করার সংকল্প থেকেও উত্তম হতো । যখন তারা সেখান থেকে বিদায় হওয়ার ইচ্ছা করলেন তখন তীরা একে একে হযরত ইমাম হুসাইন (রা)- এর মাযারে আগমন ও মাগফিরাত কামনা কিংবা মর্যাদা বৃদ্ধির জনয দু'আ করার ব্যাপারে হাজরে আসওয়াদ থেকেও বেশী ভিড় করতে লাগলেন । এরপর তারা সিরিয়ার দিকে রওয়ানা হলেন। যর্থন তারা কারকীসিয়া নামক স্থানে পৌঁছলেন তখন যুফর ইবনুল হারিস নামক এ গোত্রপ্রধান তাদের সামনে দুর্গে আশ্রয় গ্রহণ করে। তখন সুলাইমান ইব্ন সুরাদ (রা) তার কাছে দূত প্রেরণ করে বললেন, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি, তোমরা আমাদের কাছে গুপ্তচর প্রেরণ করে সব কিছু জেনে নাও। আমরা তোমাদের এখানে একদিন কিংবা তার চাইতে কম সময় অবস্থান করব। যুফর ইব্নুল হারিস গুপ্তচর প্রেরণের হুকুম দিলেন। আর সুলাইমান ইব্ন সুরাদ (রা)-এর দূত আল মুসার়্যাব ইব্ন নাজাবাকে একটি ঘোড়া ও এক হাজার দিরহাম উপটৌকন দেয়ার জন্য হুকুম দিলেন। তিনি বললেন, সম্পদ আমি নিব না তবে ঘোড়াটি “হ্যা” নিব । যুফার ইব্ন হারিস, সুলাইমান ইব্ন সুরাদ (রা) ও তার সাথে যে সব আমীর ও প্রধান রয়েছেন তাদের প্রত্যেকের জন্য ২০টি উট, কিছু খাবার ও বহু ঘাসের আঁটি প্রেরণ করেন। ও তারপর যুফার ইব্ন হারিছ ঘর থেকে বের হয়ে আসেন এবং কিছুদূর পর্যন্ত সেনাদের পিছে পিছে হেটে তাদের বিদায় সম্বর্ধনা জানান। তিনি সুলাইমান ইব্ন সুরাদ (রা)-এর সাথেও কিছুক্ষণ পথ চলেন এবং তাকে বলেন, আমার কাছে খবর এসেছে যে, সিরিয়াবাসীরা এক বিরাট সৈন্যদল সংগ্রহ করেছে এবং হুসাইন ইব্ন নুমাইর, শুরাহবীল ইব্ন যুল কালা, আদহাম ইব্ন মুহরিয আল-বাহিলী, রাবীআ ইব্ন মুখারিক আল গানুবী, জিবিল্লা ইবৃন আবদুল্লাহ্ আল খাসআমীকে আমীর নিযুক্ত করেছে। তখন সুলাইমান ইব্ন সুরাদ (রা) বললেন, আল্লাহ্র উপর আমরা তাওয়ান্কুল করেছি এবং আল্লাহ্র উপরই মুমিন বান্দারা তাওয়াঙ্ছুল করে থাকেন, তারপর যুফর তাদের কাছে আরয করলেন,তাব্না যেন তার শহরে প্রবেশ করেন কিংবা তার শহরের দরজায় একটু দাড়ান যাতে কেউ তাদের সংগী হতে চাইলে যেন সঙ্গী হতে পারে, কিন্তু তারা তাদের এ দাওয়াত প্রত্যাখ্যান করেন এবং বলেন আমাদের শহরের বসিন্দারাও আমাদের কাছে এরূপ আরয করেছিলেন, কিন্তু আমরা তাতে রাযী হইনি । ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ৪৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।