0০017161715 হিজরী ৬৫ সন নিন জরা বালু রা হয়েছিল। তীরা সকলেই ইমাম হুসাইন (ব্রা)-এর হত্যাকারী হতে প্রতিশোধ নেয়ার জন্য আগমন করেছিল । ওয়াকিদী (র) বলেন, যখন লোকজন আন নার্ীলা নামক স্থানে একত্রিত হয় তখন তাদের সংখ্যা ছিল খুব ৰম। সুলাইমান ইব্ন সুরাদ (রা) তাদের এই কম সংখ্যাকে পছন্দ করলেন না, তাই তিনি হাকীম ইব্ন মুনকিযকে প্রেরণ করেন যাতে.তিনি কৃফার গলিতে উচ্চস্বরে ঘোষণা করেন, হে হুসাইন (রা)-এর খুনের প্রতিশোধকারীরা ! তোমরা অতিসত্তর একত্রিত হও ।" ঘোষক ঘোষণা করতে করতে সবচাইতে বড় মসজিদ পর্যন্ত পৌছে গেলেন। লোকজন ঘোষকের ঘোষণা শুনে আন নাখীলাহ নামক স্থানে একত্রিত হলেন। কৃফার মর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ একত্রিত হলেন। তীদের সংখ্যা ছিল ২০ হাজার অথবা তার চাইতেও বেশী যারা সুলাইমান ইব্ন সুরাদ (রা)-এর খাতায় নাম লিখেছিলেন। যখন তিনি তাদেরকে নিয়ে রওয়ানা হবার মনস্ত করেন, তখন আল সুসায়্যাব ইব্ন নাজাবা, সুলাইমান ইব্ন সুরাদ (রা)-কে বলেন, জোরপূর্বক আগত এই কম সংখ্যক সৈন্য আপনার উপকারে আসবে না। আর আপনার সাথে তারাই যুদ্ধ করবে যাদের দৃঢ় সংকল্প আছে আর যারা আল্লাহ্র কাছে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে। কাজেই আপনি কারো জন্য অপেক্ষা করবেন না, দুশমনের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করুন। সুলাইমান (রা) তীর সাথীদের মাঝে দণ্ডায়মান হলেন এবং বললেন, "হে জনগণ ! তোমাদের মধ্যে যে আল্লাহ্র সন্তুষ্টির জন্য এৰং আখিরাতের সওয়াবের জন্য ঘর থেকে বের হয়ে আসছে সে আমাদের অন্তর্ভুক্ত এবং আমরাও তার অন্তর্ভুক্ত । আর আমাদের সাথে যে দুনিয়ার জন্য বের হয়ে আসছে সে আমাদের অন্তর্ভূক্ত নয় এবং মে আমাদের সাথীও হবে না। তার সাথে অবশিষ্ট লোকজন বলেন, আমরা দুনিয়ার জন্য বের হয়ে আসিনি আর আমাদের অন্বেষণও দুনিয়া নয়। সুলাইমান (রা)-কে বলা হয়, আমরা কি সিরিয়ায় অবস্থিত হুসাইন (ো)-এর হত্যাকারীর উদ্দেশ্যে যাত্রা করব ? অথচ কৃফায় আমাদের কাছে যে সব. হত্যাকারী আছে যেমন উমর ইব্ন সা'দ প্রমুখের প্রতি আমরা কি অভিযান পরিচালনা করৰ না ? সুলাইমান (রা) বললেন, ইব্ন যিয়াদই সৈন্য সংগ্রহ করে ইমাম হুসাইন (রা)-এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদেরকে প্রেরণ করেছিল। আর তারা যা করার ছিল, তা তারা করেছিল। তাই . যখন.আমরা সাবাড় করব তখনি আমরা কৃফায় অবস্থিত আমাদের দুশমনদের প্রতি মনোযোগ দিব। যদি তোমরা কৃফায় অবস্থিত শত্রদেরকে প্রথম হত্যা কর, আর তারা তোমাদের শহরের করার বেলায় অযনোযোগী হবে । তাতে পরস্পরের মধ্যে অবমাননাকর পরিস্থিতির উদ্ভব হবে । সফলকাম হবে। তারা বলল, আপনি সত্য ও যথার্থ বলেছেন। তখন তিনি তাদের মধ্যে ঘোষণা করলেন, আল্লাহ্র নামের উপর ভরসা করে চল। তারা রবিউল আউয়াল মাসের ৫ তারিখ শুক্রবার দিন বিকালে এ অভিযানে রওয়ানা হলেন । _ আল-বিদায়া ওয়ান নিহায়া-_৫৮ ফ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ৪৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।