Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪৫৬ আল-বিদায়া ওয়ান নিহায়া ইব্‌ন জারীর (রা) বলেন, “এ বছরেই আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা) লোকজনকে নিয়ে হজ্জ আদায় করেন। তার পক্ষ থেকে মদীনার শাসনকর্তা ছিলেন, তার ভাই হযরত উবাইদুল্লাহ্‌ ইবুন যুবাইর (রা)। আর কৃফার শাসনকর্তা ছিলেন আরদুল্সাহ্‌ ইবৃন ইয়াধীদ আল খাতামী এবং কৃফার বিচারপতি ছিলেন সাঈদ ইব্ন আল-মারযাবান। ফিতনার কালে শুরাইহ (রা) বিচার কাজ হতে বিরত ছিলেন। বসরার- শাসনকর্তা ছিলেন উমর ইব্‌ন মা'মর আত্তাইমী এবং তার বিচারপতি ছিলেন হিশাম ইব্‌ন হ্বাইরা। খুরাসানের শাসক ছিলেন আবদুল্লাহ্‌ ইবৃন খািম। এ বছরের শেষের দিকে-মারজ রাহিতের ঘটনা সংঘটিত হয়। সিরিয়ার শান ক্ষমতায় মারওয়ান ইব্নুল হাকাম প্রতিষ্ঠিত হয় । আর এটা সংঘটিত হয় আদ-দাহ্‌ক ইব্‌ন কাইস (রা)-এর উপর জয়লাভ করা এবং তীকে হত্যা করার পর। কেউ কেউ বলেন, এ বছরেই মারওয়ান মিশর প্রবেশ করেন এবং আবদুল্লাহ্‌ ইবৃন যুবাইর (রা)-এর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত নায়িৰ হতে শাসনভার 'দখল করেন। উক্ত নায়িবের নাম ছিল আবদুর রহমান ইব্‌ন জাহদার। এভাবে সিরিয়া, মিশর ও তার প্রদেশগুলোতে মারওয়ানের কর্তৃতৃ এ বছরেই প্রতিষ্ঠিত হয়। আল্লাহ্‌ তা'আলাই অধিক পরিজ্ঞাত | ওয়াকিদী (র) বলেন, রীতি দীন বারা ভালা উহ রে তখন তিনি এ ব্যাপারে জনগণের সাথে পরামর্শ করেন। অন্যদের মধ্যে জাবির ইব্ন আবদুল্লাহ্‌ (রা) ও উবাইদ ইব্‌ন উমাইর (রা) এ ব্যাপারে তাকে মতামত প্রদান করেন। হযরত আবদুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রা) বলেন, আমার আশংকা হয় যে, তোমর পরে এমন এক ব্যক্তি আসবে যে. এটাকে আবার ভাঙবে । এভাবে ভাঙা হলে জনগণ কাবার ইষ্যত হুরমতের ৷ অনুভূতি হারিয়ে ফেলবে । তাই আমার মতে- কাবা ঘরের যতটুকু নষ্ট হয়ে গেছে ততটুকু তুমি মেরামত কর।” তারপর আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা) তিন দিন ইস্তাখারা করেন। চতুর্থ দিন সকালে তিনি আর রুকনকে ভেঙে তার মূল পর্যন্ত পৌঁছেন। যখন তারা মূল পর্যন্ত পৌছে গেলেন তখন তারা দেখতে পান"যে, হাতের আঙুলের মত পাথরগুলো একটির মধ্যে অপরটি ঢুকে আছে। আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা) পঞ্চাশ জন যুবককে ডাকলেন এবং এটাকে খননের জন্য আদেশ দিলেন। যখন তারা জড়ানো পাখরগুলোকে শাবল দিয়ে সজোরে আঘাত করল তখন সমস্ত মক্কা শরীফ কেঁপে উঠল। তাই তিনি এটাকে এ অবস্থায় রখে দিলেন। তারপর তিনি এর উপরে পুনর্নিমা্ণ করেন। কা'বা শরীফের জন্য মাটির সমতলে দু'টি দরজা তৈরী করেন। একটি ঢোকার জন্য এবং অপরটি বের হবার জন্য । আর হাজরে আসওয়াদকে তিনি নিজ হাতে রেখে দিলেন এবং রূপা দিয়ে এটাকে বাধাই করে দিলেন। কেননা. এটা ফেটে গিয়েছিল। কা'বা শরীফের প্রস্থের দিক দিয়ে তিনি দশ হাত বৃদ্ধি করেন। তার দেয়ালগুলো- মিশক আম্বর দ্বারা সুরভিত করেন। সোনা বা রূপার কারুকার্য খচিত. রেশমী বস্ত্র দ্বারা কাবা শরীফকে ঢেকে দেন। তারপর তিনি উমরাহ্র উদ্দেশ্যে মসজিদে আয়েশা হতে ইহরাম' বাধেন, বাইতুল্লাহ্‌ তাওয়াফ করেন, সালাত আদায় করেন ও সাঈ করেন। কাবার আশে পাশের আবর্জনা পরিষ্কার করালেন। আর কা'বা শরীফের আশে পাশে যে রক্ত ছিল তাও পরিস্কার করালেন। কা“বাঘর উপর থেকে নীচে পর্যন্ত ক্ষেপণাস্ত্রের পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাজরে আসওয়াদ কাবা শরীফের পাশে পতিত অগ্নিশিখার দ্বারা বিদীর্ণ হয়ে গিয়েছিল । হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা) কর্তৃক কা'বার পুনর্নিমাণের কারণ সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত হযরত আয়েশা সিদ্দীকা (রা)-এর হাদীসে উল্লেখ করা হয়েছে। ফাস্ঘ+.21100001109.001)

— পৃষ্ঠা ৪৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।