Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আবদুল্লাহ ইব্ন যুবাইর (রো)-এর আমলে কাবা ঘরকে ভেঙ্গে পুননির্মাণ করার বিবরণ ইব্‌ন জারীর (র) বলেন, এ বছরেই অর্থাৎ ৬৪ হিজরীতে আবদুল্লাহ্‌ ইবৃন যুবাইর (রা) কা'বা ঘরকে ভেঙ্গে ফেলেন। কেননা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কা'বা ঘরের উপর পাথর নিক্ষেপ কারার কারণে কা'বা ঘরের দেয়ালগুলো নষ্ট হয়ে গিয়েছিল। দেয়ালগুলো ভেঙে কা'বা ঘরখানি ৷ ইবরাহীম (আ)-এর ভিত্তি প্রস্তর পর্যন্ত পৌঁছে যান। লোকজন তারই চতুর্দিকে তাওয়াফ করত ও তারই পশ্চাতে সালাত আদায় করত। হাজরে আসওয়াদকে একটি বড় বাক্সে রেশমী কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল । কা*বা ঘরের যাবতীয় অলংকার, কাপড় চোপড় ও আতর খৃশবু ইত্যাদি তর্ত্বীবধায়কের কাছে রাখা হয়েছিল, ঘতক্ষণ না আবদুল্লাহ্‌ ইবৃন যুবাইর (রা) রাসূল (সা)-এর কাক্তিিত আকৃতিতে কা“বাঘরের পুননির্মাণের কাজ সমাপ্ত করেন। সহীহ বুখারী ও সহীহ মুসলিমসহ অন্যান্য মুসনাদ ও সুনান গ্রন্থাদিতে বিভিন্ন সনদে উম্মুল মু'মিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রা) থেকে বর্ণিত রয়েছে। তিনি বলেন, রাসূল (সা) বলেন, “যদি তোমার সম্প্রদায়ের লোকেরা নও মুসলিম না হতো তাহলে আমি কাবা ঘরকে ভেঙে ফেলতাম এবং 'হিজর' (হাতীম) কে কা'বায় ভেতরে ঢুকিরে দিতাম আর.তার দু'টো দরজা তৈরী করতাম। একটা পূর্বদিকের দরজা আরেকটা পশ্চিম দিকের দরজা একটা দিয়ে মানুষ ঢুকত আর অন্যটি দিয়ে বের হতো। তার দরজাটি মাটির সমতলে সমান করে দিতাম । তোমার সম্প্রদায়ের আর যাকে ইচ্ছা ঢুকতে নিষেধ করবে।” তারপর আবদুল্লাহ্‌ ইবৃন যুবাইর (রা) এমনভাবে কা'বা ঘর নির্মাণ করলেন যেরূপ তার খালা উম্মুল মু'মিনীন হযরত আয়েশা সিদ্দীকা (রা) রাসূল (সা)- এর পক্ষ থেকে তাকে সংবাদ দিয়েছিলেন। (আল্লাহ্‌ তা'আলা তীকে যথাযোগ্য মঙ্গলময় পুরস্কার গ্রদান করুন)। তারপর ৭৩ হিজরীতে যখন হাজ্জাজ ইবৃন ইউসুফ কাবা ঘরকে দখল করে তখন সে কা"বার উত্তর দেয়ালকে ভেঙে ফেলে এবং পূর্বের ন্যায় হাতীমকে কা'বা ঘর থেকে বের করে নেয়। এ ধ্বংসকৃত পাথর কাবা শরীফের ভেতরে ঢুকিয়ে নেয় এবং এটাকে কা'বার সাথে জুড়িয়ে দেয় । ফলে কাবা শরীফের দরজা উচু হয়ে যায়। পশ্চিম দিকের দরজাটি বন্ধ করে দেয়া হয়। আর এ চিহৃগুলো আজ পর্যন্ত বিরাজ করছে। আবদুল মালিক ইবৃন মারওয়ান এরূপ করার . জন্য নির্দেশ দিয়েছিলেন । তার কাছে এ হাদীসটি পৌঁছে নি। যখন হাদীসটি তার কাছে পৌঁছল তিনি বললেন, আমরা যদি কা'বাকে রেখে দিতাম, পরিবর্তন না করতাম তা হলে সেটাই হতো পছন্দনীয় । আল মাহদী ইব্নুল মানসূর (আব্বাসী খলীফা) হযরত আবদুল্লাহ্‌ ইব্ন যুবাইর (রা) কর্তৃক নির্মিত আকৃতিতে কা'বা ঘরটি পুনর্নিম্মণি করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন, তিনি তখনকার ইমাম মালিক ইবন আনাস (রা)-এর কাছে এ ব্যাপারে পরামর্শ চান। হযরত মালিক (র) বলেন,“শাসকরা কা'বা ঘরেকে খেলার সামগ্রী গণ্য করুক এটা আমি চাই না অর্থাৎ তারা তাদের ইচ্ছানুযায়ী কাবা শরীফকে পুননির্মাণ করবে তা আমি পছন্দ করি না।” এরূপ হবে আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা)-এর মতে, অন্যরূপ হবে আবদুল মালিক ইব্‌ন মারওয়ানের মতে এবং অন্যরূপ হবে অন্য এক ব্যক্তির মতে । আল্লাহই অধিক পরিজ্ঞাত। ড//ড/.211000011079.000)

— পৃষ্ঠা ৪৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।