0০017161715 ৪৫২ আল-বিদায়া ওয়ান নিহায়া দুই আমীরের মধ্যে মীমাংসা করে দেবার চেষ্টা করল। কিন্তু তাদের জন্যে তা সম্ভব হয়নি। তারপর সুলাইমান ইব্ন সুরাদ- রো)-এর সাথী শীয়ারা তলেয়ার নিয়ে বের হয়ে আসে এবং জনগণের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ইচ্ছা ব্যক্ত করে ! তাই সুলাইমান ইব্ন সুরাদ (রা)-এর সাথে তারা একত্র হয়ে জাষীরা অভিমুখে রওয়ানা হাম যায়। তাদের ঘটনা অচিরেই বর্ণিত হবে। আল মুখতার ইবুন উবাইদ আস সাকাফী আল কাযযাব হযরত ইমাম হুসাইন রো)-এর বিরোধিতার দিন থেকেই শীয়াদের প্রতি ঘৃণা পোষণ করতে থাকেন। সে ইরাকের বাসিন্দাদেরকে নিয়ে সিরিয়ার দিকে রওয়ানা হয়ে যায়। তারপর সে মাদায়িনে আশ্রয় নেয়। আল মুখতার মাদায়িনের নায়িব তার চাচাকে ইঙ্গিত করে যেন হযরত ইমাম হুসাইন (রা)-কে বন্দী করে ইয়াধীদ ইব্ন+ মু'আবিয়া (রা)-এর কাছে প্রেরণ করা হয়। তাহলে সে তার কাছ থেকে সুযোগ-সুবিধা আদায় করতে পারবে । কিন্তু মুখতারের চাচা এরূপ কাজ থেকে বিরত থাকেন। এজন্য শীয়ারা মুখতারের প্রতি ঘৃণা করতে থাকে। মুসলিম ইবৃন আকীলের কৃফায় আগমনের প্রেক্ষিতে যাবতীয় ঘটনা ঘটার পর যখন ইব্ন যিয়াদ মুসলিম ইবৃন আকীলকে হত্যা করে তখন মুখতার কৃফায় অবস্থান করে। ইতিমধ্যে ইব্ন যিয়াদের কাছে খবর পৌঁছে যে, মুখতার বলছে, আমি মুসলিমের সাহাযার্থে উঠে পড়ে লাগব এবং তার প্রতিশোধ গ্রহণ করব । তখন ইব্ন যিয়াদ তাকে তার সামনে হাধির করার. এরং তার হাতের লাঠি দিয়ে তার চোখে মুখে আঘাত করে আহত. করে দেয়! আর তাকে কারাগারে বন্দী করার জন্য হুকুম দেয়। মুখতারের কারাগারে যাওয়ার সংবাদটি তার _ বোনের কাছে যখন পৌঁছে তখন তিনি অত্যন্ত কান্নাকাটি করেন এবং তার জন্য বিলাপ করতে থাকেন। মুখতারের বোন ছিলেন হযরত আবদুল্লাহ্ ইবন উমর ইব্ন খাত্তাব (রা)-এর স্ত্রী। তখন আবদুল্লাহ্ ইব্ন উমর (রা) ইয়াধীদ ইবৃন মুঁআবিয়ার কাছে একটি পত্র লিখেন। এ পত্রে তিনি মুখতারকে কারাগার থেকে মুক্তি দানের সুপারিশ করেন। ইয়াধীদ তখন ইব্ন যি়্াদের কাছে লোক প্রেরণ করে বলে, যখনি তোমার রাছে এ পান্টি _ পৌঁছবে তখনি মুখতার ইব্ন উবাইদকে কারাগার থেকে বের করে দেবে। ইবৃন যিয়াদ, বিরোধীতা করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয় । আর তাকে বলে, ” আমি যদি তোমাকে তিনদিন-পর কৃফার কোথাও দেখতে পাই তাহলে আমি তোমার শিরচ্ছেদ করে ছাড়ব ।২মুখতার তখন -হিজাষের দিকে রওয়ানা হয়ে গেল এবং মনে মনে বলল, আল্লাহ্র শপথ ! আমি উবাইদুল্লীহ্ ইব্ন ঘিয়াদের হাতের আঙ্গুলগুলো কেটে দেবো এবং হযরত. ইমাম হুসাইন (রা)-এর পরিবর্তে এমন. সংখ্যক লোককে হত্যা করব, যত সংখ্যক লোককে হত্যা করা হয়েছিল ইয়াহইয়া ইব্ন যাকারিয়ার পরিবর্তে । আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা) যখন শক্তি সঞ্চয় করেন তখন মুখতার ইবৃন উবাইদ তার হাতে বায়আত গ্রহণ করে । আর তখন থেকে সে তার কাছে একজন বড় কর্মকর্তা হিসেবে গণ্য হয়। অন্যদিকে হুসাইন ইর্ন নুমাইর যখন সিরিয়াবাসীদের -সহযোগিতায় আবদুল্লাহ্ ইব্ন _ যুবাইর (রা)-কে অবরোধ করে তখন মুখতার আবদুল্লাহ্ ইবৃন সুবাইর (রা)-এর পক্ষে প্রচণ্ড উনি :১ লগে ইয়াহীদের হলে ুআবিযার নাম মরি রয়েছে। 774
— পৃষ্ঠা ৪৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।