(0০017161715 তিনি ছিলেন একজন দীনদার বিদ্বান যুবক। মক্কা অবরোধের সময় হযরত আবদুল্লাহ্ ইবন যুবাইর (রা)-এর সাথে মুসআব নিহত হন। হাররার ঘটনায় যারা নিহত হয়েছেন ত্যাদের মধ্যে প্রসিদ্ধ হলেন মুহাম্মাদ ইব্ন উবাই ইব্ন কা'ৰ আবদুর রহমান ইব্ন আবু কার্ভাদাহ, আবু হাকিম, মুয়ায ইবৃন আল হারিস আল আনসারী । ধাকে হযরত উমর রো) লোকজনকে নিয়ে সালাত আদায় করার জন্য ইমাম নিয়োগ করেছিলেন । যয়নাব বিনত উম্মে সালামার দু'সন্তান এদিন নিহত হয়েছিল। যায়দ ইবৃন মুহাম্মদ. ইবৃন সালামা আল আনসারীও এঁ দিন নিহত হয়েছিলেন তার সাথে তার সাত ভাই এবং তাদের ব্যতীত আরো অনেকেও নিহত হয়েছিল। এ বছরই আল আখনাফ ইব্ন সুরাইক ইনতিকাল করেছিলেন। তিনি মক্কা বিজয়েঅণশগ্রহণ . করেন এবং সিফফিনের যুদ্ধে হযরত আলী (রা)-এর পক্ষে যুদ্ধ করেন।. ৬৪ হিজরীতে বহু যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়েছিল এবং পূর্বাঞ্চলীয় শহরগুলোতে. বহু বিপর্যয় ছড়িয়ে পড়েছিল। খুরাসানের শহরগুলোতে এক ব্যক্তি বিদ্রোহ ঘোষণা করে? তার নাম আবদুল্লাহ্ ইব্ন খাযিম। সে রাষ্ট্রের কর্মকর্তাদেরকে পরাস্ত করে ও তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে। আর ইয়াধীদ ও তার পুত্র খু'আবিয়ার মৃত্যুর পর এবং এসব অঞ্চলে আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)-এর কর্তৃতু সুপ্রতিষ্ঠিত হওয়ার পূর্ব মুহূর্তে ঘটনাটি ঘটেছিল । তখন আবদুল্লাহ্ ইব্ন খাধিম ও আমর ইব্ন মারসাদের মধ্যে বহু যুদ্ধ সংঘটিত হয়, যেগুলোর বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এসব যুদ্ধে একদল অন্যদলের উপর প্রভাব বিস্তার করার জন্য সংঘটিত হয়েছিল। , ওয়াকিদী রে) বলেন, মু'আবিয়া ইব্ন ইয়াধীদের মৃত্যুর পর এ বছরেই অর্থাৎ ৬৪ হিজরীতে খুরাসানবাসীরা সালামা ইব্ন যিয়াদের হাতে বায়'আত গ্রহণ করে এবং তাকে তারা অত্যন্ত ভালবাসে । এমনকি তারা & বছরেই এক হাজার সন্তানের নাম ভার নামানুসারে রাখে । তারপর তীর সাথে তারা বিশ্বাসঘাতকতা করে এবং মতবিরোধ করে । সালামা তখন তাদের মধ্যে হতে বের হয়ে গেল এবং মুহাল্লাব ইব্ন আবূ সাফরাহকে তাদের আমীর হিসেবে রেখে গেল। এবছরই শীয়াদের একটি দল কৃফায় সুলাইমান ইব্ন সুরাদ (রা)-এর কাছে সমবেত হয় এবং আন নাখীলা নামক স্থানে একত্রিত হওয়ার অঙ্গিকার করে যাতে তারা হযরত ইমাম হুসাইন ইবন আলী (ো)-এর খুনের প্রতিশোধ নিতে পারে। এ ব্যাপারে তারা জোর প্রচেষ্টায় রত ছিল আর এ ব্যাপারে তারা দৃঢ়ুসংকল্প নিয়েছিল। ৬১ হিজরীর মুহররমের দশ তারিখ আশুরার দিন কারবালা ময়দানে হযরত ইমাম হুসাইন . (রা)-এর শাহাদাত বরণ করার ক্ষেত্রে তারা যেরূপ ভূমিকা পালন করেছিল তার জন্য তারা অত্যন্ত লজ্জিত হয়েছিল। তারা তার কাছে লোক প্রেরণ করেছিল, পত্র প্রেরণ করেছিল। তারপর তিনি যখন তাদের কাছে আগমন করেছিলেন তখন তারা তার প্রক্ষ ত্যাগ করেছিল। তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং তারা তাকে কোন প্রকার সাহাষ্য-সহায়তা করে নি। এখন তারা সংযোগের চেষ্টা করছে, যে সংযোগ এখন আর কোন উপকারে আসবে না। তারা প্রসিদ্ধ সাহাবী সুলাইমান ইব্ন সুরাদ (রা)-এর ঘরে একত্রিত হয় আর তাদের মধ্যে ছ্ঘড.211000119.0010)
— পৃষ্ঠা ৪৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।