Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৪৭ অনুপস্থিতির জন্য সাতবার তাওয়াফ করতেন এবং দু'রাকাআত সালাত আদায় করতেন। কথিত আছে যে, তিনি কাদেসিয়ার যুদ্ধের দিন একটি রুবী পাথরে খচিত স্বর্ণের বদনা পেয়েছিলেন। তিনি জানতেন না, এটা কী ? পারস্যের এক ব্যক্তি তার সাথে সাক্ষাত করলে তাকে তিনি এ বদনার কথা বলেন। তখন লোকটি তাকে বলল, দশ হাজার দীনারের পরিবর্তে এটা আমার কাছে বিক্রি করুন। তখন তিনি বুঝতে পারলেন যে, এটাতো একটি মূল্যবান জিনিস। তারপর তিনি এটা সহ একজন লোককে সাদ ইবৃন আবু ওয়ান্কাস (রা)-এর নিকট প্রেরণ করেন। সেনাপতি এটাকে অতিরিক্ত গনীমতের মাল হিসেবে গণ্য করেন ও তার কাছে বিশেষ দান হিসাবে ফেরত পাঠালেন । তিনি তখন এটাকে এক লাখ দীনারের বিনিময়ে বিক্রি করেন। আমীর মু'আবিয়া (রা) যখন ইনতিকাল করেন, তখন তিনি মন্ধায় আগমন করেন এবং ক্ষেপণাস্ত্রের পাথর তাকে আঘাত করে। তিনি তখন আবদুল্লাহ্‌ ইবৃন যুবাইর রো)-এর পক্ষে .--ছিলেন। শক্র সৈন্যরা কাবা শরীফে পাথর নিক্ষেপ করেছিল। পাঁচ দিন. পর তিনি উপরোক্ত আঘাতের কারণে ইনতিকাল করেন। আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর রো) তাকে গোসল দেন। আল হজুনে যে সব. লাশ নেয়া হয়েছিল তাদের সাথে তার লাশকেও সেখানে নেয়া হয়। এঁ স্থানটি লাশে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। হযরত উমর ইব্নুল খাত্তাব (রা)-এর আমলে আল মিসওয়ার ইব্‌ন আল মাখরামা "(রা) খাদ্য মজুদ করেছিলেন। তারপর তিনি আকাশে একটি ' মেঘখণ্ড' দেখলেন। তখন. তিনি এটা খারাপ মনে করলেন। এর পরদিন সকালে যখন তিনি বাজারে আগমন করেন তখন তিনি ঘোষণা দিলেন, যে আমার কাছে আগমন করবে তাকে আমি দান . করব । হযরত উমর রো) বলেন, হে আব মাখরামা ! তুমি কি পাগল হয়ে গেছ ? তিনি বললেন, না। আল্লাহ্র শপথ ! হে আমীরুল মু'মিনীন ! বরং আমি একটি মেঘখণ্ড দেখেছিলাম । তখন আমি এটাকে মানুষের জন্য খারাপ লক্ষণ মনে করেছিলাম । তাই এ খাদ্যের ছারা কোন কিছু লাভবান হওয়াটাও আমি খারাপ মনে করেছিলাম । উমর (রা) তাকে বললেন, আল্লাহ্‌ তোমাকে . কল্যাণকর বিনিময় প্রদান করুন। হিজরতের দু'বছর পর আল মিসওয়ার (রা) জন্ম গ্রহণ _করেছিলেন। ! আল-মুনধির ইবন যুবাইর ইব্‌ন আওয়াম €র) হযরত উমর ইবৃনুল খাত্তাব (রা)-এর আমলে তিনি জন্গ্রহণ করেন। তার মায়ের নাম ছিল হযরত আসমা বিনত আবূ বকর সিদ্দীক (রা)। ইয়াধীদ ইব্‌ন মু'আবিয়া-এর সাথে আল মুনির. কনস্টানটিনোপল যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত আমীর মু“আবিয়া (রা)-এর কাছে তিনি একটি প্রতিনিধিদলের প্রধান হিসেবে গমন করেছিলেন এবং তীকে এক খণ্ড যমীন প্রদান করেছিলেন। তবে এ অর্থ হস্তগত হওয়ার পূর্বেই হযরত আমীর মু'আবিয়া (রা) ইনতিকাল . করেন। আল মুনধির ইব্‌ন যুবাইর এবং উসমান ইবৃন আবদুল্লাহ্‌ ইব্‌ন হাকীম ইব্‌ন হিযাম দিনের বেলায় সিরিয়াবাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতেন এবং রাতের বেলায় তাদেরকে খাবার খাওয়াতেন। মক্কায় অবরোধ কালে তার ভাইসহ আল মুনযির মক্কায় নিহত হন। যখন হযরত রবি ভিন দিদির ভি তার কবরে অবতরণ করেন। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৪৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।