Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 8৪৬ আল-বিদায়া ওয়ান নিহায়া ব্যতীত ষা কিছু আছে এগুলো হল সন্দেহযুক্ত বস্ত হতে সাবধানতা অবলম্বন করে সে তার দীন ও সম্মানকে সুরক্ষিত" করলো, আর যে ব্যক্তি এসব সন্দেহ্যুক্ত বস্তুতে পতিত.হলো, সে যেন নিষিদ্ধ বস্তুতে পতিত হলো। যেমন কোনো রাখাল নিষিদ্ধ এলাকার চারদিকে পশু চরায়, যে কোনো সময় নিষিদ্ধ এলাকায় পশু চরানোর আশংকা তার মধ্যে বিরাজ করে। সাবধান ! প্রত্যেক শাসকের নিষিদ্ধ এলাকা রয়েছে, সাবধান ! আল্লাহ্র নিষিদ্ধ এলাকা তার ঘোষিত নিষেধাবলী। সাবধান ! শরীরে এমন এক টুকরো গোশত আছে যখন তা বিশুদ্ধ থাকে তখন সারা শরীর বিশুদ্ধ থাকে । আর যখন তা নষ্ট হয়ে যায় তখন সারা শরীরও নষ্ট হয়ে যায়। সাবধান,আর সেটা হলো কালব (অন্তর) । ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেন। আবূ মিসহার বলেন, আন নু'মান ইবৃন বাশীর (রা) হযরত আবদুল্লাহ্‌ ইবৃন যুবাইর (রা)- এর পক্ষ থেকে হিমস প্রদেশের শাসক ছিলেন। যখন মারওয়ান খলীফা মনোনীত হন নু'মান ইব্‌ন বাশীর রে) সেখান থেকে পলায়ন করেন । খালিদ ইবৃন খালী আল কিলাবী তার পিছু নেয় এবং তাকে হত্যা করে । আবু উবাইদা প্রমুখ বলেন, “এ বছরই উপরোক্ত ঘটনাটি ঘটেছিল ।" মুহাম্মদ ইবৃন সা'দ নিজস্ব সনদে বর্ণনা করেন, একদিন হযরত আমীর মু'আবিয়া (রা) একটি অত্যন্ত সুন্দরী মহিলাকে রিবাহ করেন। তারপর তার দুই স্ত্রীর একজন মাইসুন+ অথবা ফাখতাকে তার কাছে প্রেরণ করেন, যেন সে তাকে ভাল করে পর্যবেক্ষণ করে। যখন সে তাকে দেখল তখন তাকে অত্যন্ত পছন্দ করল। তারপর সে আমীর মু'আবিয়া-এর কাছে ফেরত আসল । আমীর মু'আবিয়া (রা)তাকে জিজ্ঞাসা করলেন, “তাকে তুমি.কেমন দেখলে ?” সে বলল, “মহিলাটি অপূর্ব সুন্দরী তবে আমি তার নাভীর নীচে একটি কালো তিল দেখলাম। আর আমি ধারণা করি যে, তার স্বামী কোন একদিন নিহত হবে এবং তার কোলে স্বামীর মাথা রাখা হবে। এরপর মু'আবিয়া রো) তাকে তালাক দিয়ে দেন এবং আন নু'মান ইবৃন বাশীর (রা) তাকে বিবাহ করেন। যখন তিনি ৬৫ হিজরীতে নিহত হন তখন তার কোলে হযরত আন নু'মান ইব্‌ন বাশীরের মাথা রাখা হয় । সুলাইমান ইব্‌ন ধীর বলেন, ৬৫ হিজরীতে আবার কেউ কেউ বলেন ৬০ হিজরীতে | তবে প্রথম তারিখটি বিশুদ্ধ। .... মিসওয়ার ইবন মাখরামা ইব্‌ন নওফাল ইনতিকাল করেন। তিনি ছিলেন কিশোর সাহাবী । তিনি কা'বা ঘরের হাজরে আসওয়াদের নিকট সালাত আদায় করছিলেন। এমন সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের একটি পাথর তীর উপর এসে পড়ে। তিনি ছিলেন হযরত আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা)-এর পক্ষের লোক। তিনি এসব ব্যক্তিত্বের অন্তর্গত ছিলেন, যাঁরা মন্কা অবরোধের সময় নিহত হন। তীর পূর্ণ নাম ছিল, আবূ আবদুর রহমান আল মিসওয়ার ইব্নুল " মাখরামা ইব্‌ন নওফাল আধ যুহরী। তার মায়ের নাম ছিল আতিকা, যিনি আবদুর রহমান ইব্‌ন আউফ (রা)-এর বোন ছিলেন। তিনি সাহাবী ছিলেন এবং হাদীসও বর্ণনা করেছেন। তিনি হযরত আমীর ফু'আবিয়া (রা)-এর নিকট প্রতিনিধি হিসেবে গমন করেছিলেন। তিনি হযরত উমর ইবৃনুল খাত্তাব রো)-এর সাহচর্ষে থাকতেন। কেউ কেউ বলেন, ভিনি, ছিলেন এমন ব্যিদের অন্তর্ভুক্ত ধীরা সওম দাহার (একাধারে কয়েকদিন রোযা রাখা) করতেন।. যখন তিনি মক্কায় আগমন করতেন তখন প্রতিদিনের | ১. মূল গ্রন্থে 'কাইসূন' মুদ্রিত রয়েছে। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৪৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।