(00171691715 আল-বিদায়া ওয়ান নিহায়া 8৪১ মারওয়ান রওয়ানা হন। যখন আযরুআত নামক স্থানে পৌঁছলেন তখন উবাইদুল্লাহ ইব্ন যিয়াদের সাথে তার সাক্ষাত হয় যে ইরাক থেকে আসছিল । উবাইদুল্লাহ্ ইব্ন খিয়াদের সাথে ছিলেন হুসাইন ইব্ন নুমাইর এবং আমর ইবন সাঈদ | তারা সকলে মিলে মারওয়ানকে উৎসাহিত করতে লাগলেন, যেন তিনি নিজের জন্য সকলের কাছে বায়আতের আহবান জানান । কেননা তিনি খিলাফতের ব্যাপারে আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা) থেকে অধিকতর যোগ্য । আবদুল্লাহ্ ইবৃন যুবাইর (রা) মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এবং তিনজন খলীফা থেকে বায়'আত প্রত্যাহার করে রয়েছেন। তারা সকলে মিলে এ ব্যাপারে মারওয়ানের উপর চাপ প্রয়োগ করতে লাগলেন, যতক্ষণ শা তিনি এ ব্যাপারে রাধী হলেন! উবাইদুল্লাহ ইবৃন খিয়াদ তাকে বলল, আমি এক্ষণি দামেশকে অবস্থানরত আদ দাহ্হাক (রা)-এর কাছে যাচ্ছি। আপনার স্বার্থে আমি তাকে প্রতারিত করব এবং তার কাজের জন্য তাকে অপমানিত করব । এ কথা বলে সে দামেশকে চলে গেল এবং প্রতিদিনই তার কাছে একবার গমন করত ও প্রেম-গ্রীতি ভালবাসা, শ্রদ্ধা ইত্যাদি প্রদর্শন করত। এরপর তাকে জনগণের প্রতি নিজের জন্য বায়'আত গ্রহণের আহবান, আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)-এর বায়'আত প্রত্যাহার ইত্যাদি ব্যাপারে প্ররোচিত করে। কেননা আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা) থেকে মারওয়ান বেশী হকদার বলে সে প্রকাশ করতে লাগল । ইবৃন যিয়াদ তাকে আরো বলল, আপনি আমানত ও আনুগত্যের ব্যাপারে অত্যন্ত প্রসিদ্ধ । আর আবদুল্লাহ্ ইবৃন যুবাইর (রা) জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন । এরূপ কথায় প্রতারিত হয়ে আদ-দাহ্হাক (রা) তিনদিন পর্যন্ত জনগণকে তার প্রতি বায়'আত করার জন্য আহ্বান জানান! কিন্তু কেউই তার ডাকে সাড়া দিল না। তাই তিনি আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)-এর প্রতি বায়'আত করার জন্য জনগণের প্রতি পুনরায় আহবান জানান কিন্তু এতে জনগণের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ হয়ে পড়ল ' এরপর. ইবৃন ঘিয়াদ তাকে বলল, আপনি যা চান আর অন্য যারা তা চায়, তারা শহর বন্দরে অবতরণ করবে না তারা অবতরণ করবে মাঠে এবং আপনার বিরুদ্ধে সেখানে তারা সেনাতলব করবে । একথা শুনে আদ-দাহ্হাক (রা) মারজে রাহিত নামক স্থানে আগমন করেন এবং সেখানে অবতরণ করেন। ইব্ন, যিয়াদ দামেশকে অবস্থান করতে লাগলেন! বনু উমাইয়া তাদমুর নামক স্থানে অবস্থান করছিল। আর খালিদ ও 815৮5727855 জান্য জনগণকে আহ্বান জানান। মারওয়ান খালিদ ইব্ন ইয়াধীদের মাতা উম্মে হাশিম বিনত হাশিম হাজি ভভা তার বিষয়টি প্রসিদ্ধি লাভ করল এবং জনগণ তার প্রতি বায়'আত করল ও জনগণ তার সাথে এক্যমত ঘোষণা করল । মারওয়ান আদ দাহহাক ইবৃন কাইসের প্রতি মারজে রাহিতে গমন করে। সেখানে উবাইদুল্লাহ্ ইবৃন যিয়াদ এবং তার ভাই আব্বাদ ইব্ন যিয়াদও সেখানে হাযির হয় । মারওয়ানের সাহায্যে আগত সৈন্য হখ্যা দাড়ায় ১৩ হাজার । মারওয়ানের পক্ষ থেকে দামেশকে যাকে শাসক নিয়োগ করা হয় তার নাম ইয়াধীদ ইব্ন আবুন্নমর আর দামেশক হতে আদ দাহ্হাক (রা)-এর নিযুক্ত শাসককে বের করে দেয়া হয়। তিনি অস্ত্রশস্ত্র ও জনবল দিয়ে মারওয়ানকে সাহায্য করতে লাগলেন । কারো কারো মতে, এ আল্-বিদায়া ওয়ান নিহায়া _-৫৬ _ আজঘ্/.2110001109.0010
— পৃষ্ঠা ৪৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।