(0০017161715 মারজ বাহিত আদ-দাহ্হাক ইব্ন কাইস আল ফিহরী (রা)-এর হত্যার ঘটনা মু'আবিয়া ইবন আবু সুফিয়ান (রা)-এর আমলে আদ দাহ্হাক (রা) দামেশকের নায়িব ছিলেন । যখন মু'আবিয়া (রা) ও তার সাথীরা কোন কাজে ব্যস্ত থাকতেন অথবা দামেশক হতে অনুপস্থিত থাকতেন তখন আদ দাহ্হাক (রা) লোকদেরকে নিয়ে সালাত আদায় করতেন। তিনি অপরাধের বিচার করতেন এবং খাবতীয় কাজের দেখাশুনা করতেন। আমীর মু'আবিয়া (রা) যখন ইনতিকাল করেন তখন আদ দাহ্হাক রো) ইয়াধীদের পক্ষে, জনগণ থেকে বায়আত গ্রহণের দায়িতু পালন করেন। তারপর ইয়াযীদ যখন মারা -যায় জনগণ মু'আবিয়া ইব্ন ইয়াীদের অনুকূলে বায়আ্বাত করেন। এরপর মু'আবিয়া ইব্ন ইয়াধীদ যখন মারা যায় জনগণ দামেশকে আদ দাহ্হাক (রা)-এর হাতে এ মর্মে বায়আত করেন যে, তিনি এমন ব্যবস্থাদি সম্পন্ন করবেন যাতে জনগণ একজন সুযোগ্য ইমামের পেছনে একত্রিত হতে পারেন। তারপর আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)-এর প্রতি: বায়আত করার কাজটি বিস্তৃতি লাভ করল, তখন তিনি আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)-এর হাতে বায়আত গ্রহণের জন্য মনস্থ করেন। তিনি একদিন জনগণের সামনে খুতবা দেন এবং ইয়াধীদ ইব্ন মু'আবিয়ার ক্রুটিগুঁলো নিয়ে আলোচনা করেন। জামী মসজিদে বিশৃংখলা দেখা দেয়। এমনকি লোকজন তলোয়ার নিয়ে যুদ্ধ শুরু করল। কিছুক্ষণ পর জনগণ নীরব হলো । আদ দাহ্হাক (রা) খাজরা নামক ঘ্রাজপ্রাসাদে প্রবেশ করেন এবং দরজায় তালা লাগিয়ে দেন। পরে তিনি জর্দানে অবস্থানরত হাস্সান ইব্ন মালিক ইব্ন বাহদালের কাছে বনূ উমাইয়ার সদস্যসহ গমন করতে একমত হন। যাতে তিনি উপযুক্ত ইমামের ব্যাপারে তার মত ব্যক্ত করেন। হাস্সান তার বোনের ছেলে খালিদ ইব্ন ইয়াধীদের হাতে বায়আত করার জন্য ইচ্ছা পোষণ করছিলেন, সেখানে ইয়াধীদ ইব্ন মাইসূন বিনত বাহদাল ও হাস্সানের বোন উপস্থিত ছিল। তাদেরকে নিয়ে আদৃ-দাহ্হাক (রা) যখন রওয়ানা হলেন, অধিকাংশ সেনাবাহিনী তাঁর দল ত্যাগ করল । তাই তিনি দামেশকে ফিরে আসলেন এবং সেখানে অবস্থান করছিলেন। তিনি সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের প্রধানদের কাছে লোক প্রেরণ করেন। অন্যদিকে বনূ উমাইয়ার সদস্যরা মারওয়ান, আমর ইব্ন সাঈদ, ইয়াধীদ ইবৃন মু'আবিয়ার দুই পুত্র খালিদ ও আবদুল্লাহ্ রওয়ানা হলেন এবং তারা আল-জাবীয়া নামক স্থানে হাস্সান ইব্ন মালিকের সাথে একত্রিত হলেন। আদ দাহ্হাক ইব্ন কাইস (রা)-এর তুলনায় তাদের উল্লেখযোগ্য কোন শক্তিই ছিল না। তাই মারওয়ান আবদুল্লাহ্ ইবৃন যুবাইর (রা)-এর হাতে বারআত গ্রহণ ও বনূ উমাইয়ার সদস্যদের জন্য একটি নিরাপত্তানামা অর্জন করার জন্য আবদুল্লাহ্ ইবৃন যুবাইর (রা)-এর কাছে যাওয়ার মনস্থ করলেন। বনূ উমাইয়ার সদস্যদের জন্য নিরাপত্তা নামার প্রয়োজন ছিল অত্যধিক। কেননা, আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা) তাদেরকে মদীনা থেকে বিতাড়িত করার হুকুম দিয়েছিলেন । ফ্ঘড.211000119.0010)
— পৃষ্ঠা ৪৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।