Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪৩৮ | , আল-বিদায়া ওয়ান নিহায়া . গ্রহণ করেন। এ ঘটনা প্রবাহ সম্বন্ধে আবদুল্লাহ্‌ ইব্ন যুবাইর (রা)-কে অবগত করানোর জন্য তিনি তার কাছে একটি পত্র লিখেন। এদিকে আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা) তার পত্র পেয়ে মন্কাবাসীদেরকে তা জানান এবং তার কাজের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে তার কাছে অভিনন্দন পত্র প্রেরণ করেন ও তাকে সিরিয়ার গভর্নর হিসেবে নিয়োগপত্র প্রেরণ করেন। আবার কেউ কেউ বলেন, আদ- দাহহাক (রা) নিজের জন্য খিলাফতের বায়'আত গ্রহণ করেছিলেন। আন্নাহই অধিক জ্ঞাত। মাদায়িনী (রা) উল্লেখ করেছেন, আদ-দাহ্হাক (রা) প্রথমত আবদুল্লাহ্‌ ইবন - যুবাইর (রা)-এর বায়আতের প্রতি আহবান জানিয়েছিলেন। তারপর উবাইদুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ তাকে নিজের জন্য বায়“আত গ্রহণ করতে প্ররোচিত করেছিলেন । এটা আসলে তার ব্যাপারে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এবং সে যা সমর্থন করত তার মধ্যে বিশৃংখলা ঘটাবার জন্য এরূপ পরামর্শ দিয়েছিলেন । তারপর আদ-দাহহাক (রো) তিন দিন পর্যন্ত নিজের জন্য বায়আতের আহবান করলেন। জনগণ তার উপর নাখোশ হল এবং বলতে লাগল, তুমি আমাদেরকে এক ব্যক্তির প্রতি বায়'আত এ্ুহণ করার জন্য আহবান করেছিলে । আমরা তার প্রতি বায়'আত করেছিলাম । তারপর কোন কারণ ও অজুহাত ব্যতীত তুমি সে বায়'আত প্রত্যাখ্যান করলে। এরপর তুমি তোমার নিজের প্রতি আমাদেরকে বায়'আত করার জন্য আহ্বান করছ ? তারপর তিনি আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা)-এর বায়আতের প্রতি প্রত্যাবর্তন করেন। জনগণের কাছে তার মর্যাদা অক্ষুগ্র হয় । আর এটাই ইব্‌ন যিয়াদ চেয়েছিল। আদ দাহহাক (রা)-এর মারওয়ানের সাথে মিলিত হওয়া এবং পরে নিজের জন্য বায়আতের আহবান করা, আবার মারওয়ান থেকে পৃথক হওয়া ইত্যাদি আদ-দাহহাক (রা)- কে বিশ্বাসঘাতক হিসেবে চিহিত করার জন্য সংঘটিত করা হয়েছিল। ইব্‌ন যিয়াদ দামেশকে আদ-দাহহাক (রা)-এর কাছে অবস্থান করে এবং প্রতিদিন তার কাছে. আসা-যাওয়া করে সম্পর্ক করে। তারপর ইব্‌ন যিয়াদ আদ-দাহহাক (রা)-কে ইঙ্গিত করে যেন আদ-দাহহাক দামেশক থেকে ময়দানে বের হয়ে পড়ে যায় আর সেনাকাহিনীকে তার দিকে আহবান করে যাতে তার প্রতিপত্তি বৃদ্ধি পায়। আদ-দাহহাক মারজে রাহাতের দিকে রওয়ানা হন এবং তার সাতে. যে সব সেনাবাহিনীর সদস্য ছিল তাদেরকে নিয়ে সেখানে অবতরণ করেন। বনূ উতিরিটি চনত ভার জন্য ভরিরাযা রহ হারতে হাতও মালিকের সম্প্রদায়ের লোকেরা সেখানে একত্রিত হল। মারওয়ান যখন দেখলেন, আবদুল্লাহ্‌ ইব্ন যুবাইর (রা)-এর প্রতি বায়'আত সুসম্পন্ন হচ্ছে এবং রাষ্ট্রক্ষমতা তার অনুকূলে সুদৃঢ় হয়েছে তখন আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবাইর (রা)-এর . প্রতি বাইয়াত করার জন্য রওয়ানা হতে মনস্থ করলেন, যাতে তিনি বনূ উমাইয়ার জন্য আবদুল্লাহ্‌ ইবৃন যুবাইর (রা) থেকে নিরাপত্তার ব্যবস্থা করতে পারেন। মারওয়ান রওয়ানা ' হবার পর আযরুতাত নামক স্থানে গেলে ইব্‌ন যিয়াদ তার সাথে সাক্ষাত করে। ইব্‌ন '"যিয়াদ ইরাক থেকে আসছিল। সে মারওয়ানকে সেখানে থামিয়ে দিল এবং তার অভিমতকে পাল্টিয়ে দিল। তার সাথে আমর ইবৃন সাঈদ ইবনুল আস, হুসাইন ইব্‌ন নুমাইর ইয়ামানের বাসিন্দা অন্যরা একত্রিত হল। তারা সকলে মিলে মারওয়ানকে বলল, ফ্.2110001179.0010)

— পৃষ্ঠা ৪৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।