0011161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৭ মাদায়িনী বলেন, জনগণ ওয়ালীদ ইব্ন উতবা ইব্ন আবু সুফিয়ানকে তাদের আমীর হিসেবে দেখতে চার। কিন্তু তিনি অস্বীকার করেন এবং কয়েকদিনের মধ্যে তিনি মৃত্যুযুখে পতিত হন। তারপর আদ-দাহহাক ইব্ন কাইস (রা) জামে মসজিদের মিম্বরে আরোহণ করলেন এবং জনগণের সামনে খুতবা দিলেন ও ইয়াধীদ ইবৃন মু'আবিয়ার সমালোচনা করলেন। এমন সময় বনু কালবের একজন যুবক দণ্ডায়মান হয়ে তার সাথে থাকা একটি লাঠি ছারা তাকে আঘাত করল। জনগণ নিজ নিজ তলোয়ারে সজ্জিত হয়ে বসেছিলেন। হঠাৎ কয়েকজন দীড়িয়ে গেল এবং একে অন্যের উপর হামলা শুরু করে দিল। এভাবে প্রচণ্ড সংঘর্ষ দেখা দিল। ইবন কাইস এবং তার সমর্থকরা আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)-এর প্রতি জনগণকে আহ্বান করতে লাগলেন এবং তারা আদ-দাহহাক ইব্ন কাইসকে সক্রিয় সহযোগিতা করতে লাগলেন। পক্ষান্তরে বনূ কালবের সদস্যরা বনূ উমাইয়ার দিকে জনগণকে আহবান করতে লাগল এবং খালিদ ইব্ন ইয়াধীদ ইবৃন মু'আবিয়া ইব্ন মু'আবিয়ার পক্ষে বায়'আত ব্যক্ত করার জন্য সকলকে আহ্বান করলৈন। তারা ইয়াধীদ এবং ইয়াধীদ পরিবারের প্রতি পক্ষপাতিত্ব করতে লাগলেন। তারপর .আদ-দাহহাক ইব্ন .কাইস (রা) উঠে দাড়াল এবং রাজপ্রাসাদে প্রবেশ করলেন। তিনি দরজা বন্ধ করে দিলেন এবং শনিবার ফজরের সালাতের পূর্ব পর্যন্ত জনগণের কাছে বের হলেন না! তারপর তিনি বনূ উমাইয়ার সদস্যদের নিকট লোক প্রেরণ করলেন এবং তাদেরকে তার কাছে ডাকলেন। তারা তার কাছে আসলেন। আর তাদের মধ্যে ছিলেন মারওয়ান ইবনুল হাকাম, আমর ইব্ন সায়ীদ ইবনুল আস এবং ইয়াধীদ ইব্ন মু'আবিয়ার দু'আ পুত্র খালিদ ও আবদুল্লাহ্ । মাদায়িনী আরো বলেন, পূর্বে যা কিছু ঘটে গেছে তার জন্য আদ-দাহহাক তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তাদের সাথে এঁক্যমত স্থাপন করে হাস্সান ইব্ন মালিক আল কালবীর কাছে গমন করতে রাজী হন। যাতে তারা সকলে মিলে বনূ্ উমাইয়া থেকে যেকোন একজনকে আমীর নিযুক্ত-ক্রতে পারেন এবং সকলে মিলে তার পেছনে এঁক্যবদ্ধ থাকবেন। তারা যখন হাসসানের উদ্দেশ্যে আল-জাীয়ার দিকে গমন করছিলেন, মু'আবিয়া ইবন সাউর ইবন আল আখনাস দলবলসহ তাদের সামনে এসে উপস্থিত হলেন' এবং ইব্ন কাইসকে লক্ষ্য করে বলেন, তুমি আমাদেরফে আবদুলাহ্ ইব্ন যুবাইর (রা)- এর প্রতি বায়'আত করার জন্য আহবান করেছিলে, আমরাও তোমার আহবানে সাড়া দিয়েছিলাম কিন্তু এখন তুমি আবার এই বেদুইনটার কাছে যাচ্ছ যাতে সে তার বোনের পুত্র খালিদ ইব্ন ইয়ামীদ ইব্ন মু'আবিয়াকে খলীফা নির্ধারণ করে । আদ-দাহহাক তখন তাকে বললেন, এখন কী করা যায় £ তিনি বললেন, এখন আমরা যা খুশী তা-ই প্রকাশ করবো, চল আমরা আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)-এর গত নারি এবং ধারা অস্বীকার করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করি। . এভাবে আদ-দাহহাক (র)-ও তীর সাথীরা আবদুরলহ ইবন যুবাইর (রা)-এর প্রতি ঝুঁকে পড়লেন এবং তিনি দামেশকে প্রত্যাবর্তন করলেন, কাইস গোত্রও তার সমর্থকগণ দ্বারা গঠিত ' সেনাবাহিনীর কিছু অংশসহ তিনি সেখানে অবস্থান করেন। সেনাবাহিনীর বিভাগীয় প্রধানদের . কাছে লোক প্রেরণ করেন এবং জনগণ থেকে আবদুল্লাহ্ ইব্ন যুবাইর রো)-এর জন্য বায়'আত
— পৃষ্ঠা ৪৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।