Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৪৩৬ আল-বিদায়া ওয়ান নিহায়া আবদুল্লাহ্‌ ইবনু যুবাইর (রা)-এর জন্য জনগণ থেকে বায়'আত গ্রহণ করেন। নায়িল ইব্‌ন কাইস ফিলিস্তিনের জনগণ থেকে আবদুল্লাহ্‌ ইবনুয যুবাইর (রা)-এর জন্য বায়'আত গ্রহণ করেন এবং সেখান থেকে রাওহ ইব্‌ন যাম্বা আল-জুযামীকে বহিষ্কার করে দেন। অন্যদিকে উবাইদুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ ও হুসাইন ইব্‌ন নুমাইর সারওয়ানের পাশে থেকে তাকে আমীর হবার জন্য উৎসাহ দিচ্ছিল। এমনকি শেষ পর্যন্ত তারা তাকে তার অভিমত পরিবর্তনের জন্য বাধ্য করেছিল। আর আবদুল্লাহ্‌ ইবনুষ যুবাইর রো)-এর মনোনীত কোন শাসক সিরিয়ায় প্রবেশ ও তার দ্বারা সিরিয়া হস্তগত করার পরিণতির জন্য তাকে ভীত-সন্ত্স্ত করেছিল এবং তাকে বলেছিল, আপনি কুরাশদের সম্মানিত সর্দার। তাই আপনিই এই খিলাফতের বেশী হকদার | ফলে তিনি হযরত আবদুল্লাহ্‌ ইবনুষ যুবাইর (রা)-এর প্রতি কৃত বায়'আত প্রত্যাহার করেন। ইং তিক অত কতে। থে, 595070905 বিরাট ধ্বংসের সম্মুখীন হতে হবে । এই অবস্থায় তারা সকলে বনূ উমাইয়ার সদস্যদের ও ইয়ামানবাসীদের নিয়ে মরওয়ানের কাছে জমায়েত হল। মারওয়ানও তাদের ইচ্ছা এবং আকাঙ্খার প্রতি একমত পোষণ করলেন! আর বলতে লাগলেন, এখনও সময় শেষ হয়ে যায়নি । হাস্সান ইব্‌ন মালিক ইব্‌ন বাহদাল আল-কালবী, আবদুল্লাহ্‌ ইবনুষ যুবাইর (রা) হতে বায়'আত প্রত্যাহার করার জন্য আদ- দাহহাক ইব্‌ন কাইস (রা)-কে পত্র লিখে। বনূ উমাইয়ার শক্তি-সাহস ও দয়া, মায়ার কথা উল্লেখ করে এবং জনগণের প্রতি তাদের সম্মান ও অগ্রাধিকারের কথা স্মরণ করিয়ে দেয়। অন্য দিকে হাস্সান ইব্‌ন মালিক বনূ উমাইয়ার জন্য জর্দানবাসীদের কাছ থেকে বায়'আত গ্রহণ করেন। তিনি তার বোনের ছেলে খালিদ ইবৃন ইয়ামীদ ইব্‌ন মু'আবিয়া ইব্‌ন আবূ সুফিয়ান এর প্রতি আহ্বান করছিলেন। এ ব্যাপারে আদ-দাহহাকের কাছেও তিনি আরো একটি পত্র প্রেরণ করেন এবং তাকে আদেশ করেন তিনি যেন তার এ পত্রটি দামেশকবাসীদের , উদ্দেশ্যে জুমুআর দিন মিশ্বরে পাঠ করেন। অন্য এক লোকের মাধ্যমে তিনি একটি পত্র পাঠান যার নাম লাগিদাহ ইব্‌ন কুরাইব আত্তাবিজী। কেউ কেউ বলেন, তিনি বন্‌ কালবের একজন সদস্য এবং তিনি তাকে বললেন, যদি সে জনগণের উদ্দেশ্যে পাঠ না করে তাহলে তুমি নিজেই পাঠ করবে। তারপর তাকে পত্রটি দিল এবং সে আদ-দাহহাকের কাছে পৌঁছল। সে তাকে পত্রটি পাঠ করতে আদেশ দিল কিন্ত তিনি তা পালন করলেন না। তারপর নাগিদাহ উঠে দীড়াল এবং জনগণের উদ্দেশ্যে পত্রটি পাঠ করল। আমীরদের মধ্যে একদল এটাকে সত্য মনে করল। আবার অন্যদল এটাকে মিথ্যা ভাবতে লাগল.। এভাবে জনগণের মধ্যে বিরাট বিশৃঙ্খলা দেখা দিল। তখন খালিদ ইব্‌ন ইয়াধীদ ইব্‌ন মু'আবিয়া মিশ্বরে দু”টি সিড়ির উপর দীড়ালেন এবং তিনি ছিলেন বয়সে যুবক। জনগণ শান্ত হলেন এবং আদ-দাহহাক (রা) মিম্বর থেকে নেমে গেলেন। জনগণকে নিয়ে সালাতে জুমুআা আদায় করলেন। যারা নাগিদাহকে সত্য মনে করেছিল তাদেরকে কারাগারে প্রেরণ. করার জন্য আদ-দাহহাক ইব্‌ন কাইস (রা) হুকুম দিলেন। কিন্ত নাগিদাহ গোত্রের লোকজন বিদ্রোহ করে বসল এবং এভাবে তারা তাদেরকে কারাগার থেকে বের করল। আবদুল্লাহ্‌ ইবনু যুবাইর (রা) ও বনূ উমাইয়া সর্বন্ধে দামেশকবাসীদের মধ্যে অস্বস্তিকর অবস্থা বিরাজ করছিল। জুমআর সালাতের পর বাবুল জীরুনে জনগণ সমাবেশ ও মিছিল করে। আর এ দিনটিকে ইয়াওমে জীরুন বলা হয়। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৪৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।