(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪৩৫ তারপর তিনি ইয়ামানে লোক প্রেরণ করেন। ইয়ামানবাসীরাও তার পক্ষে বায়'আত করেন। তিনি খুরাসানেও লোক প্রেরণ ররেন। খুরাসানবাসীরাও তার পক্ষে বায়'আত করেন। তিনি সিরিয়ায় আদ-দাহহাক ইবন কাইস (রা)-এর কাছে লোক প্রেরণ করেন। তিনি সিরিয়াবাসীদের থেকে বায়'আত গ্রহণ করেন। কেউ কেউ বলেন, দামেশক ও তার আশ- পাশের জর্দানী শহরসমূহের বাসিন্দারা আবদুল্লাহ্ ইব্ন যুবাইর (রা)-এর পক্ষে বায়'আত করেন নি। কেননা, হুসাইন ইব্ন নুমাইর মক্কা থেকে সিরিয়ায় প্রত্যাবর্তনের পর সিরিয়াবাসীরা মারওয়ান ইবনুল হাকামের পক্ষে বায়'আত করেন। তবে খারিজীদের. একটি দল আবদুল্লাহ ইব্ন যুবাইর (রা)-কে সমর্থন করে ও তীর পক্ষে প্রতিরোধ. গড়ে তোলে । তাদের মধ্যে রয়েছে নাফি ইব্ন আল আযরাক আবদুল্লাহ ইবুন ইবাদ এবং তাদের সর্দারদের একটি বিরাট দল। যখন খিলাফতের ব্যাপারে আবদুল্লাহ ইবৃন যুবাইর রো)-এর বিষয়টি চূড়ান্ত আকার ধারণ করে তখনই তারা তাদের মধ্যে বলাবলি করতে লাগল তোমরা নিশ্চয়ই ভুল করলে, তোমরা এ লোকটির (হযরত আবদুল্লাহ ইব্ন যুবাইর (রা)) সহযোগী হয়ে যুদ্ধে অংশ গ্রহণ করলে অথচ তোমরা জান না উসমান ইবৃন আফফান (রা) ইবৃন আফ্ফান সম্বন্ধে অত্যন্ত জঘন্য আকীদা পোষণ করতো । সুতরাং তারা তার কাছে সমবেত হল এবং উসমান (রো) সম্পর্কে তাকে প্রশ্ন করল। তিনি তখন তাদের প্রশ্নের উত্তরে এমন কথা বললেন যা তাদের পছন্দ হল না. তিনি তাদের জন্য হযরত উসমান রো)-এর ধঁসব গুণাগুণ উল্লেখ করেন যা তীর মধ্যে পাওয়া যেত যেমন তার ঈমান ও দৃঢ় বিশ্বাস, ন্যায় বিচার, ইহসান, উত্তম চরিত্র, সত্য প্রকাশ হওয়ার পর সত্যের প্রতি ঘৃণা পোষণ করতে লাগল এবং তার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে ইরাক ও খুরাসানের বিভিন্ন শহরগুলোতে চলে গেল।. ওখানে তারা তাদের পৃথক সঙ্তা, দীন, মাযহাব ও আচার-আচরণ নিয়ে বসবাস করতে লাগল, তাদের দল ও উপদলগুলো গুণে শেষ করা যায় না। কেননা, মূর্খতা, বর্বরতা, বাতিল আকিদা ইত্যাদির উপর ভিত্তি করে তারা বিভিন্ন উপদলে বিভক্ত হয়ে পড়েছিল । তা সত্তেও তারা অধিকাংশ শহর ও অঞ্চলে প্রতিপত্তি অর্জন করেছিল, পরে অবশ্য তারা সেখান থেকেও বিতাড়িত হয়েছিল। অচিরেই আমরা তা আলোচন্কা করব। মারওয়ান ইবনুল হাকামের বায়আতের বিবরণ ' মারওয়ান ইবনুল হাকামের হাতে বায়'আত গ্রহণের কারণ নিঙ্নরপঃ হুসাইন ইব্ন নুমাইর ' যখন হিজায ভূখণ্ড থেকে সিরিয়া প্রত্যাবর্তন করে ও উবাইদুল্লাহ ইব্ন যিয়াদ বসরা থেকে সিরিয়া গমন করে বনু উমাইয়ার সদস্যগণ মদীনা থেকে সিরিয়ায় স্থানান্তরিত হয়। মু'আবিয়া ইব্ন ইয়াধীদের মৃত্যুর পর তারা সকলে মারওয়ান ইবনুল হাকামের কাছে একত্রিত হয়। মু'আবিয়া ইব্ন ইয়াধীদ দামেশকে হযরত আবদুল্লাহ ইবৃন যুবাইর রো)-এর জন্য জনগণ থেকে বায় “আত গ্রহণের দৃঢ় সংকল্প করেছিলেন। দামেশকবাসীগণ আদ-দাহহাক. ইবৃন কাইস (রা)-কে ক্ষমতা দিয়েছিলেন যাতে তিনি তাদের মধ্যে সংস্কার সাধন করেন এবং যাবতীয় ব্যবস্থাদি গ্রহণ করেন। যার ফলে জনগণ তাদের জন্য নির্বাচিত একজন যোগ্য নতুন ইমামের ছায়াতলে একত্রিত হতে পারেন। আর আদ-দাহ্হাক (রা) হযরত আবদুল্লাহ্ ইবনুয-যুবাইর (রা)-এর জন্য বায়'আত গ্রহণ করার ইচ্ছা পোষণ করেন। _ আন নু'মান ইব্ন বাশীর রো) সাম প্রদেশে আবদুল্লাহ ইবনুষ যুবাইর (রা)-এর জন্য জনগণ থেকে বায়'আত গ্রহণ করেন। জাফর ইব্ন আবদুল্লাহ্ আল কিলাবী কিন্নাসারীনে ফ্ঘড7.211000119.0010)
— পৃষ্ঠা ৪৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।