0০017161715 ৪২৪ আল-বিদায়া ওয়ান নিহায়া মদীনাবাসীরা যখন ইয়াধীদের আনুগত্য থেকে বেরিয়ে আসল এবং তার বায়আত প্রত্যাহার জঘন্যতম শত্রু হওয়া সন্ত্বেও তার সম্বন্ধে তারা শুধু মদ পান করার এবং অন্য কয়েকটি অবৈধ কাজ করার অভিযোগ আনয়ন করে । তারা তাকে কাফির হওয়ার অপবাদ দেয়নি যেমন কিছু ং্যক রাফিধীরা তাকে অপবাদ দিয়ে থাকে । বরং তাদের কাছে সে ছিল ফাসিক। আর ফাসিকের বায়'আত প্রত্যাহার করা বৈধ নয়। কেননা, এতে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা ও অরাজকতা ইত্যাদি দেশে দেখা দেয়। যেমন হয়েছিল হাররার ঘটনায়। কেননা, ইয়াধীদ মদীনাবাসীদের কাছে এমন লোককে প্রেরণ করেছিল যে তাদেরকে আনুগত্যের দিকে ফিরিয়ে আনবে এবং যে তাদেরকে তিন দিনের সময় দিয়েছিল। যখন তারা অস্বীকার করে তখন তাদেরকে সে হত্যা, লুষ্ঠন ইত্যাদি করে। আর হাররাবাসীদেরকে হত্যা করাই ছিল যথেষ্ট। কিন্তু ইব্ন যিয়াদ মদীনায় তিন দিন যথেচ্ছ অত্যাচার, লুগ্ঠন, হত্যা ইত্যাদির অনুমতি দেয়ায় সীমালজ্বন হয়ে যায়। আর এর দরুন জঘন্যতম অন্যায় সংঘটিত হয়, যা পূর্বে বর্ণনা করা হয়েছে। ঃ আবদুল্লাহ ইব্ন উমর ইবনুল খাত্তাব রো) এবং রাসূল (সা)-এর আহলে বাইতের বেশ কয়েকজন সদস্য বায়আত প্রত্যাহার করেন নি এবং ইয়াধীদের হাতে বায়আত করার পর অন্য কারে! কাছে বায়আত করেন নি। ইমাম আহমদ (রা) ইসমাঈল নাফি' রো) হতে বর্ণনা করেন ,যে, তিনি বলেছেন, জনগণ যখন ইয়াধীদ ইবৃন মু'আবিয়ার বায়আত প্রত্যাহার করেন, আবদুল্লাহ ইবৃন উমর (রা) তার পরিবার-পরিজনকে একত্রিত করেন এবং তাশাহুদ পাঠ করেন। তারপর বলেন, আল্লাহ্র হামদ ও রাসূল (রা)-এর প্রতি দরূদ প্রেরণের পর বলছি যে, আমরা এ লোকটির প্রতি আল্লাহ্ ও তার রাসূল (সা)-কে সাক্ষী রেখে বায়আত করেছি। আমি রাসূল (সা) হতে শুনেছি। তিনি বলেন, “কিয়ামতের দিন বিশ্বাসঘাতকের জন্য একটি ঝাণ্ডা উত্তোলন করা হবে আর বলা হবে এটা অমুকের বিশ্বপঘাতকতার আলামত । বড় বিশ্বাসঘাতকতার অন্তর্ভুক্ত হল আল্লাহ্র সাথে কাউকে অংশীদার করা । আল্লাহ্ ও তার রাসূল (সা)-কে সাক্ষী রেখে কারো প্রতি বায়'আত করা, তারপর তা ভঙ্গ করা, সুতরাং তোমাদের কেউ যেন ইয়াধীদ থেকে. বায়আত প্রত্যাহার না করে এবং খিলাফতের ব্যাপারে তোমাদের কেউ যেন বাড়াবাড়ি না করে। অন্যথায় আমার মধ্যে ও তার মধ্যে ফয়সালা করতে হবে। মুসলিম ও তিরমিধী এ হাদীসটি বর্ণনা করেন এবং তিরমিযী বলেন, এ হাদীসটি অত্যন্ত বিশুদ্ধ । আবুল হাসান আলী ইব্ন মুহাম্মদ ইব্ন আবদুল্লাহ ইৰ্ন আবূ সাঈফ আল মাদায়িনী আবদুল্লাহ ইব্ন উমর (রা) হতে অনুরূপ বর্ণনা পেশ করেন। যখন মদীনাবাসীরা ইয়ামীদের কাছ থেকে ফেরত আসেন। আবদুল্লাহ ইব্ন মুতী' এবং তার সাথীগণ, মুহাম্মদ ইবনুল হানাফীয়ার কাছে গমন করেন এবং ইয়াধীদের বায়আত প্রত্যাহার করার জন্য তাকে অনুরোধ করে। তিনি তীদের অনুরোধ রক্ষা করতে অস্বীকার করেন। তখন আবদুল্লাহ্ ইবৃন মুতী' বলেন, ইয়াধীদ মদ পান করে, সালাত আদায় করে না এবং আল্লাহ্র কিতাবের হুকুম লঙ্ঘন করে। মুহাম্মদ ইবনুল হানাফীয়্যা তাদেরকে বলেন, তোমরা যেগুলো সম্বন্ধে বলছ এগুলো করতে আমি কোন দিনও দেখিনি । ইতিমধ্যে আমি তার কাছে উপস্থিত ছিলাম এবং কিছুক্ষণ তার সাথে অবস্থান করেছিলাম, তাকে আমি রীতিমত সালাত আদায় করতে দেখেছি। কল্যাণ সাধনের এবং সুন্নাতকে আকড়িয়ে ধরার উদ্দেশ্যে ফ্ড.2110001179.0010)
— صفحة ٤٢٢ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.