(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪২৩ যে, তিনি বলেছেন, “আমি উমর ইবনুল খাত্তাব (রা)-কে বলতে শুনেছি, “কাবা শরীফের রবের শপথ ! আমি জেনে নিয়েছি কখন আরবরা ধ্বংস হয়ে যাবে । যখন তাদের সর্দার হবে .' এমন এক ব্যক্তি যে জাহিলিয়াতের কিছু জানে না এবং ইসলামেও তার কোন ব্যুৎপত্তি নেই। আমি বলি, আমার মতে ইয়াধীদ ইবৃন মু'আবিয়াকে সব চাইতে বেশী দোষী করা যায় তার শরাব পানের জন্য এবং আরো কিছু অবৈধ কাজের জন্য । আর হুসাইন (রা)-এর শাহাদাত সম্বন্ধে তার বক্তব্য ছিল যে, “সে এটার হুকুম দেয়নি এবং এটাকে খারাপও মনে করেনি ।” এর পূর্বেও আমি উল্লেখ করেছি যে, ইয়াধীদ বলেছিল, “যদি আমি সেখানে থাকতাম তাহলে মারজানার পুত্র অর্থাৎ উবাইদুল্লাহ ইব্ন যিয়াদ যা করেছে আমি তার সাথে তা করতাম না।” যারা হযরত ইমাম হুসাইন (রা)-এর শির মুবারক নিয়ে দামেশকে পৌঁছেছিল তাদেরকে ইয়াধীদ বলেছিল, “তার থেকে আনুগত্য আদায় করাই ছিল তোমাদের জন্য যথেষ্ট এটা (হত্যা) নয়।” আর তাদেরকে ইয়াধীদ কোন প্রকার পুরস্কারই দেয়নি। হুসাইন (রা)-এর পরিবারের সদস্যদের প্রতি ইয়াধীদ সম্মান প্রদর্শন করে এবং তাদের যা কিছু সম্পদ হারিয়ে গিয়েছিল তার থেকে কয়েকগুণ বেশী সম্পদ তাদেরকে প্রদান করে । আর তাদেরকে বিরাট আয়োজন করে মদীনায় পৌঁছিয়ে দিয়েছিল। তার ঘরে হুসাইন (রা)-এর পরিবারবর্গ তিনদিন থাকাকালে হুসাইন (রা)-এর জন্য ইয়াধীদের পরিবারবর্গ মাতম. করেছিল । কথিত আছে যে, হুসাইন (রো)-এর শাহাদতের সংবাদ ইয়াধীদের কাছে পৌঁছার পর প্রথমে সে খুব খুশী হয়েছিল। তারপর সে এটার জন্য লজ্জিত হয়। ্ আবূ উবাইদা মামার ইবনুল মুসান্না বলেন, ইউনুস ইব্ন হাবীব আল জারমী তার কাছে বর্ণনা করেছেন, “ইব্ন যিয়াদ যখন হুসাইন (রা) এবং তার সাথীদেরকে হত্যা করে ও তাদের মাথাগুলো ইয়াধীদের কাছে প্রেরণ করে, ইয়াধীদ হুসাইন (রা) শাহাদাত বরণ করায় প্রথমত খুশী হয়েছিল. এবং ইব্ন যিয়াদের মর্যাদা তার কাছে সুপ্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু কিছুক্ষণ পরই ইয়ামীদ লজ্জিত হয়ে পড়ল এবং বলতে লাগল, আমার কোন ক্ষতি হত না যদি তুমি কষ্ট করে ও তাকে কষ্ট দিয়ে আমার কাছে তাকে নিয়ে আসতে এবং তিনি. যা চান তা প্রদানের আদেশ দিতে, যদিও এটা ছিল আমার প্রতিপত্তি প্রদর্শনের ক্ষেত্র কিছুটা দুর্বলতার লক্ষণ কিন্তু এটা ছিল রাসূল (সা)-এর মান-মর্ধাদা অধিকার এবং আত্মীয়তার হিফাজত ও তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের নামান্তর । | তারপর সে বলে, “ইবন মারজানার (উবাইদুল্লাহ ইব্ন যিয়াদ) উপর আল্লাহ্র লা'নত বর্ষিত হোক, সে ইমাম হুসাইন রো)-কে কষ্ট দিয়েছে এবং যুদ্ধ করতে বাধ্য করেছে অথচ তিনি তার কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে যেখানে ইচ্ছা যেতে অনুমতি দেয়া হয় কিংবা আমার কাছে তাকে নিয়ে আসা হয় অথবা মুসলিম রাষ্ট্রের কোন একটি সীমান্তে যাওয়ার অনুমতি দেয়া হয়, যতক্ষণ না আল্লাহ্ তা“আলা তার মৃত্যু দান করেন। কিন্তু ইব্ন যিয়াদ তা করেনি বরং সে তার কথা মান্য করেনি এবং সে তাকে হত্যা করে । আর এ হত্যার জন্য সারা বিশ্বের মুসলমানদের শক্র হিসেবে আমাকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের অন্তরে শক্রতার _ বীজ বপণ করা হয়েছে। আমার দ্বারা ইমাম হুসাইন রো)-এর নিহত হবার ব্যাপারটিকে জনগণ জঘন্যতম অপরাধ বলে মনে করে। অথচ আমার সাথে ইব্ন মারজানার (তার উপর আল্লাহ্র গজব অবতীর্ণ হোক, আল্লাহ্ তার অমঙ্গল করুন) এ ব্যাপারে কোন সম্পর্ক ছিল না।” ফ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ৪২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।