Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(001161715 . ৪২২ আল-বিদায়া ওয়ান নিহায়া বললেন, “তুমি যেরূপ বলছ সেরূপ বলবে না বরং এরূপ বলবে, “হে ইন্দ্রয়পরায়ণতার জন্য সালাতকে বিনষ্টকারী ! তুমি আমাদের অন্তর্ভূক্ত । তবে তোমার মামা আমাদের অন্তর্ভুক্ত নয় ।” রকি জনিরেনাদা আবু উবাইদা রো) হতে বর্ণিত,রয়েছে যে, তিনি বলেছেন, রাসূল (সা) ইরশাদ করেন যে, আমার উম্মতগণ ন্যায় বিচারের উপর দৃঢ় থাকবে, যতক্ষণ না বনূ উমাইয়ার একটি লোক তাদেরকে আঘাত করবে, সে ইয়াধীদ নামে পরিচিত হবে। এ হাদীসটি মাকহুল ও আবূ উবাইদা-এর মাঝে মুনকাতি' অর্থাৎ তাদের দু'জনের মাঝে একজন : বর্ণনাকারী অনুপস্থিত। কেউ কেউ বলেন, এ হাদীসটি মুদাল অর্থাৎ সেখানে দু'বর্ণনাকারী অনুপস্থিত। ইবন আসাকির অন্য এক সনদে আবূ উবাইদা (রা) হতে বর্ণনা করেন যে, তিনি রাসূল (সা) হতে বর্ণনা করেছেন, রাসূল (সা) বলেন, “আমার এ উম্মত ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকবে, যতক্ষণ না বনু উমাইয়া হতে ইয়াধীদ নামে একটি লোক তাদের প্রতি সর্বপ্রথম . আঘাত হানবে ।' ইব্‌ন আসাকির বলেন, এ হাদীসটিও মুনকাতা এবং মাকহুল ও আবু সালাবা এর মাঝে একজন বর্ণনাকারী অনুপস্থিত। আবু ইয়ালা বলেন, আবুল আলীয়া হতে বর্ণিত রয়েছে যে, তিনি বলেন, আমরা আবূ যর (রা)-এর সাথে সিরিয়ায় অবস্থান করছিলাম তখন আবূ যর (রা) বললেন, “আমি রাসূল (সা)- কে বলতে শুনেছি, “সর্বপ্রথম যে ব্যক্তি আমার সুন্নাতকে পরিবর্তন করবে, সে হবে বনৃ উমাইয়ার একজন ।” ইব্‌ন খুযাইমাও এ হাদীসটি আবূ যর (রা) হতে অনুরূপ বর্ণনা করেন। তবে তিনি এ প্রসঙ্গে একটি ঘটনাও উল্লেখ করেন। তা হল £ আবূ যর (রা) একযুদ্ধে অংশগ্রহণ করেন। সে যুদ্ধের সেনাপতি ছিলেন ইয়ামীদ ইব্ন আবূ সুফিয়ান (রা)। তখন ইয়াধীদ এক ব্যক্তির একটি দাসী জোরপূর্বক নিয়ে আসে । লোকটি আবূ যর (রা)-এর কাছে এসে ইয়াধীদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করে, যাতে ইয়াধীদ তার দাসী ফেরত দেয়। তারপর আবূ যর (রো) দাসীটি ফেরত দেয়ার জন্য ইয়াধীদকে অনুরোধ করেন। দু'জনের মধ্যে বাকবিতপ্তা হয়। আবূ যর (রা) ত্বখন তাকে এ হাদীসটি শুনালেন। তখন তিনি বাদীটিকে ফেরত দিলেন এবং আবূ যর (রা)-কে বললেন, আপনার প্রতি আল্লাহ্‌র শপথ ! এ ব্যক্তিটি কি আমি ? আবূ যর (রা) বললেন, “না” । অনুরূপভাবে ইমাম বুখারী' রো)-ও তাঁর ইতিহাস গ্রে হাদীসটি উল্লেখ করেন। তারপর ইমাম বুখারী (রে) বলেন, এ হাদীসটির সনদ ক্রুটিযুক্ত মো'লুল)। কেননা, জানা নেই যে, আবূ যর (রো) উমর ইবনুল খাত্তাব (রা)-এর যুগে সিরিয়া আগমন করেছিলেন। বর্ণনাকারী বলেন, ইয়াধীদ ইবন আবু সুফিয়ান (রো) হযরত উমর (রা)-এর আমলে ইনতিকাল করেন। তারপর তার ভাই আমীরে মু'আবিয়া (রা) তীর স্থলাভিষিক্ত হন। আব্বাস আদ দৌরী বলেন, আমি ইবৃন মাঈনকে জিজ্ঞেস করলাম. আবুল আলীয়া কি-আবূ যর (রা) থেকে শুনেছেন ? তিনি বললেন, না বরং আবুল আলীয়া, আবু সুফিয়ান থেকে বর্ণনা করেছেন। তখন আমি বললাম, এ আবু মুসলিম কে ? তিনি বললেন, আমার জানা নেই। ইব্ন আসাকির, ইয়াধীদ ইব্‌ন মু'আবিয়া-এর দোষ ক্রুটি বর্ণনা করে বহু হাদীস বর্ণনা ই 5852 বলি, “আমি ইতিপূর্বে এগুলোর মধ্যকার সব চাইতে উত্তম কয়েকটি মুনকাতি' সনদে বররন করেছি। ও 77555

— পৃষ্ঠা ৪২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।