হিজরী ৪১ সন মু'আবিয়া ইব্ন আবু সুফিয়ানের (রা) সপক্ষে হযরত হাসান (রা)-এর শাসন ক্ষমতা ছেড়ে _ দেয়ার বিষয়ে ইবৃন জারীর (র) বলেছেন যে, যুহরী থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, ইরাকী জনগণ যখন হযরত হাসান রো)-এর হাতে বায়'আত করছিল তখন তিনি তাদেরকে শর্তের বন্ধনে' আবদ্ধ করেছিলেন এবং বলেছিলেন যে, তোমরা আমার নির্দেশ পালন করবে, আনুগত্য প্রকাশ করবে, আমি যার সাথে সন্ধি করি তার সাথে সন্ধি করবে, আমি যার বিরুদ্ধে * যুদ্ধ করি তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এতে কতক ইরাকীর মনে সংশয় সৃষ্টি হয়েছিল, তারা বলেছিল আশ্চর্য, ইনি এমন করছেন কেন? এবং অবিলম্বে তারা তার কুৎসা বর্ণনা করা শুরু করল । ফলে তিনি তাদের প্রতি অধিক বিরূপ হয়ে উঠলেন। ওদের ব্যাপারে আরো অধিক শংকিত হয়ে পড়লেন। এক পর্যায়ে তিনি তাদের মধ্যে তার বিরোধিতা ও নিজেদের বিচ্ছিন্নতা ভাব উপলব্ধি করলেন। তখন তিনি সন্ধি ও আপোষ-মীমাংসার প্রস্তাব দিয়ে মু'আবিয়া (রা)-এর .. নিকট পত্র প্রেরণ করলেন . ইমাম বুখারী (র) “মীমাংসা অধ্যায়ে” উল্লেখ করেছেন। আবদুর্লাহ্ ইবন মুহাম্মদ আবূ মূসা. থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি হাসানকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, “আল্লাহ্র কসম ! হাসান ইব্ন আলী (রা) পর্বতের ন্যায় সেনাদল নিয়ে মু'আবিয়া (রা)-এর মুখোমুখি হবো ।' তখন আমর ইবনুল “আস বললেন, আমি উপলব্ধি করতে পারছি যে, ওদের বিরুদ্ধে এমন এক সেনাদল পাঠাতে হবে যারা ওদের নির্মূল না করে ঘরে ফিরবে না। ূ মু'আবিয়া রো) বললেন, (বস্তুত আমর ও মুআবিয়া (রা) দু'জনের মধ্যে মু'আবিয়া (রা)-ই উত্তম লোক ছিলেন-) যদি এরা ওদেরকে হত্যা করে আর ওরা এদেরকে হত্যা করে তবে 'জনসাধারণের উপর রাজত্ব করতে আমি সাহায্যকারী পাব কোথায়? এই বুদ্ধিমান, সাহসী লোকগুলো নিহত হলে ওদের দুর্বল ও মহিলাদের সেবা করতে আমি সহযোগী পাব কাকে? এরপর তিনি আবদ্ শামস গোত্রের দ'জন কুরায়শী লোক হযরত হাসান রো)-এর নিকট প্রেরণ করলেন। লোক দু'জন হলেন আবদুর রহমান ইব্ন সামুরা এবং আবদুল্লাহ্ ইবৃন আমীর । মু'আবিয়া (রা) বললেন, “তোমরা দু'জন তার নিকট যাও এবং মীমাংসার প্রস্তাব দাও। তাকে বুঝাও এবং তীর সম্মতি কামনা কর।' তারা দু'জন গেলেন । হযরত হাসান (রা)- 72] বললেন এবং মীমাংসা করে তীর সম্মতি কামনা করলেন। হযরত হাসান (বা) তাদেরকে বললেন, “আমরা আবদুল মুত্তালিব গোত্র, এই ধন সম্পদের _ পরিচালনার মালিক হয়েছি । আর এই সমগ্র উম্মত এখন নিজেদের মধ্যে রক্তপাতের মুখোমুখি ! প্রতিনিধি দু'জন বললেন, মু'আবিয়া রো) তো আপোষ-মীমাংসার প্রস্তাব দিয়ে আমাদরকে পাঠিয়েছেন। তিনি আপোষ-মীমাংসায় আপনার সম্মতি কামনা করছেন। হযরত হাসান (রা) বললেন, আমি মীমাংসায় রাষী হলে তা বাস্তবায়নের যিম্মাদার ও নিশ্চয়তা প্রদানকারী হবে.কে? তারা দু'জনে বললেন, আমরা সেই যিম্মাদারী গ্রহণ করব। তিনি যত প্রস্তাব ও সর্ত করলেন, তারা দু'জনে তার সবগুলোর বাস্তবায়নের যিম্মাদার গ্রহণ করলেন। তারপর ইমাম হাসান (রা) মুআবিয়া রো)-এর সঙ্গে আপোষ-মীমাংসা করলেন। বর্ণনাকারী হাসান বলেছেন, আমি আবূ দড$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।