] ই 0011191715 - ৪১৮ আল-বিদায়া ওয়ান নিহায়া তাবারানী মুহাম্মদ ইব্ন আয়েশার পিতা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, ইয়াধীদ তার যৌবনের প্রারস্তে শরাবখোর ছিল। সে আসর জমাত। আমীর যু'আবিয়া (রা) এ ব্যাপারে অবগত হওয়ার পর তাকে নম্রভাবে নসীহত করাটা পছন্দ করেন । তিনি বলেন, হে আমার পুত্র ! আমি তোমাকে চাই না যে, তুমি তোমার প্রয়োজন মেটাবে কোন অনৈতিকতার আশ্রয় নিয়ে, যার দরুন তোমার ইজ্জত সম্মান বিনষ্ট হবে এবং তোমার শত্রু খুশী হবে! আর তোমার বন্ধু এতে অসন্তুষ্ট হবে। তারপর তিনি বলেন, হে আমার পুত্র ! আমি তোমার জন্য কিছু কবিতা আবৃত্তি করছি, এগুলোর মাধ্যমে তুমি উপদেশ গ্রহণ কর এবং এগুলো সংরক্ষণ কর। তারপর তিনি তার উদ্দেশ্যে নিম্নে বর্ণিত কবিতাগুলো আবৃত্তি করলেন £ ৬১৯৯ ১ লী ডো পোী শি ১৮] ০১৮ ভোই 1১১ শীলা ১৪৪ 554 ৮48লা “সম্মান অর্জনের খৌজে দিনকে লক্ষ্য বস্তরতে পরিণত কর, নিকটতম বন্ধুর বিচ্ছেদ সহ্য কর। যখন রাতের অন্ধকার নেমে আসে পাহারাদারের চোখ ঘৃমে ঢুলুছুলু করে, রাতে যা মনে চায় তা ভোগ কর। কেননা, বুদ্ধিমানের কাছে রাতই দিন হিসাবে গণ্য । কত ফাসিককেই না তুমি ইবাদতগুযার মনে করবে,অথচ রাতে বিস্ময়কর কাজে লিপ্ত থাকে। রাত তার পর্দাসমূহ দিয়ে তাকে ঢেকে রাখে । তখন সে নিরাপদে ও অত্যন্ত তৃপ্তি সহকারে রাতযাপন করে। নির্বোধের আনন্দ স্ফূর্তি খোলামেলা, প্রতিটি বিদ্বেবী শত্রু তা নিয়ে সমালোচনা করে। | আমি বলি, “উপরোক্ত বিষয়টির মর্ম কথা হাদীসে প্রতিফলিত হয়েছে যাতে বলা হয়েছে, “যাকে এসব অপছন্দনীয় বস্ত সামগ্রী দ্বারা পরীক্ষা করা হয় সে যেন আল্লাহ্ প্রদত্ত পর্দায় নিজেকে গোপন করে রাখে ।” ৃ | আল- মাদায়িনী বর্ণনা করেন, একদিন হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা) আমীর মু'আবিয়া (রা)-এর কাছে একটি প্রতিনিধি দলের প্রধান হিসেবে আগমন করেন, সে যেন হযরত আবদুল্লাহ ইব্ন আব্বাস (রা)-এর কাছে আসে এবং হযরত হাসান ইব্ন আলী (রা) সম্পর্কে সান্তনা বাণী পৌঁছায়। ইয়াধীদ যখন আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা)-এর কাছে প্রবেশ করে তখন ইবৃন আব্বাস (রা) তাকে অভ্যর্থনা জানালেন এবং তাকে সম্মান দেখালেন, আর তাকে সামনে বসালেন। তারপর ইবৃন আব্বাস (রা) তার এ মজলিস সমাপ্ত করার ইচ্ছে পোষণ করেন কিন্তু ইয়াধীদ তাতে আপত্তি করে এবং বলে যে, এটা শোকের মজলিস, এটা আনন্দের মজলিস নয়। এরপর হযরত হাসান (রা)-এর কথা উল্লেখ করতে গিয়ে সে বলে, আবু মুহাম্মাদের প্রতি আল্লাহ্ অশেষ ও অফুরন্ত রহমত বর্ষণ করুন, আল্লাহ্ আপনাকে মহান পুরস্কারে ভূষিত করুন। আল্লাহ্ আপনার মান-মর্যাদা বৃদ্ধি করুন, আল্লাহ্ আপনার উপর পতিত মুসিবতের উত্তম ও কল্যাণকর প্রতিদান প্রদান করুন এবং অতি উত্তম সওয়াব ও পরিণাম আপনাকে দান করুন। ইয়াধীদ যখন তার কাছ থেকে উঠে দীড়াল তখন ইব্ন আব্বাস (রা) বলেন, যখন বনূ হারাবের লোকেরা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে তখন জনগণের শিক্ষিত সমাজও চলে যাবে। তারপর তিনি একটি কবিতা আবৃত্তি করেন। _০51581 0১৯0 ০3০৩ ৭১০৩ ৮৬1১৪৮৮৯৮88 গ১১ শী] 05 ০৮ “তারা অন্ধদের থেকে বিরত থাকেন, তাদের সাথে কথা বলেন না, তারা ধৈর্যশীল, অগ্গগামীদের উত্তরণের মূল উৎস হিসাবে পরিগণিত 1” ফ্ড.2110001179.0010)
— পৃষ্ঠা ৪১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।