Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪১৭ অন্য এক বর্ণনায় আছে, ইয়াধীদকে যখন তার পিতা বললেন, আমার কাছে তোমার প্রয়োজনের কথা বল। ইয়াধীদ তখন বলেছিল, “আপনি আমাকে আগুন হতে রক্ষা করবেন।” “তিনি বললেন, কেমন করে £ ইয়াধীদ বলল, আমি হাদীসের কিতাবে পেয়েছি, “যে ব্যক্তি এ উম্মতের কাজ তিন দিনের জন্য পরিচালনা করবে তার জন্য আল্লাহ্‌ তা“আলা জাহান্নাম হারাম করে দিবেন। কাজেই আপনি আপনার পরে আমাকে প্রশাসনিক ব্যাপারে নিয়োগ প্রদান করুন। তখন তিনি তাকে রাষ্ট্রের দায়িত্বভার প্রদান করলেন। আল আতাবী বলেন, একদিন মু'আবিয়া (রা) তার ছেলে ইয়াধীদকে দেখলেন, একটি গোলামকে প্রহার করছে তখন তিনি তাকে বললেন, তুমি জেনে রেখো যে, আল্লাহ্‌ তা'আলা তোমাকে তার উপর শক্তি দান করেছেন, সে কি তোমার সমতুল্য ? তুমি কি এমন ব্যক্তিকে প্রহার করছ না, যে তোমার প্রতিরোধ করার ক্ষমতা রাখে না ? আল্লাহ্র শপথ ! হিংসাকারীরা প্রতিশোধ নেয়ার শক্তি আমাকে প্রতিশোধ থেকে বিরত রেখেছে। শক্তি থাকা সত্তেও মাফ করে দেয়াই উত্তম। আমি বলি, বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে যে, রাসূল (সা) একদিন আবু মাসউদ (রা)-কে দেখলেন। তিনি তার এক গোলামকে প্রহার করছেন, তখন তিনি বললেন, জেনে রেখো, হে আবু মাসউদ ! আল্লাহ্‌ তোমাকে তার উপর যে শক্তি দান করেছেন তার চাইতে তিনি তোমার উপর অধিক শক্তিশালী ।” আতাবী বলেন, একদিন যিয়াদ বহু অর্থ-সম্পদ ও মণিমুক্তায় পরিপূর্ণ একটি ঝুঁড়ি নিয়ে আমীর মু'আবিয়া (রা)-এর কাছে আগমন করে। আমীর মুঁআবিয়া (রো) খুব খুশী হন। যিয়াদ উঠে দীড়ায় এবং মিম্বরে আরোহণ করে। এরপর গর্বসহকারে বর্ণনা করতে লাগল, আমীর মু'আবিয়া রো)-এর রাজত্ব ঠিক রাখার জন্য সে ইরাক ভূখণ্ডে কি কি করেছে। ইয়াধীদ তখন উঠে দীড়ায় এবং বলে, হে যিয়াদ ! তুমি যদি এরূপ করে থাক তাহলে জেনে রেখ আমরা তোমাকে সাখীফের নেতৃত্ব থেকে কুরায়শের নেতৃত্বের কাগজ-কলম থেকে মিশ্বর পর্যন্ত এবং যিয়াদ ইবৃন উবাইদ হতে বনূ উমাইয়া ইব্‌ন হারবে স্থানান্তরিত করেছি। আমীর মু'আবিয়া ! (রা) বললেন, হে ইয়াধীদ ! তুমি বসে পড়, তোমার মাতাপিতা কুরবান হোক ! রা আতা ইব্ন সায়িব (রা) হতে বর্ণিত যে, তিনি বলেছেন, “একদিন আমীর মু'আবিয়া (রা) তার ছেলে ইয়ামীদের প্রতি রাগ করেন এবং তার সঙ্গ ত্যাগ করেন। তখন আহনাফ ইব্‌ন কাইস তাকে বললেন,হে আমীরুল মু'মিনীন ! এরা আমাদের সন্তান, এরা আমাদের হৃদয়ের ফল, এরা আমাদের মান-মর্যাদার স্তম্ভ, আমরা তাদের জন্য ছায়াবান ছাদ, তাদের জন্য সমতল ভূমি । যদি তারা রাগ করে তাহলে তাদেরকে খুশী করুন, যদি তারা কিছু চায় তাদেরকে তা দান করুন তাদের পক্ষে কোন বিব্রতকর অবস্থা সৃষ্টি করবেন না। যদি করেন তাহলে আপনার বেঁচে থাকাটা তাদের কাছে ক্রান্তিকর মনে হবে এবং তারা আপনার মৃত্যু কামনা করবে। আমীর মু'আবিয়া (রা) বললেন, হে আবু বাহার ! আল্লাহ্‌ তোমার সৌন্দর্য বৃদ্ধি করুন। আমীর মুআবিয়া রো) আরো বললেন, হে আমার গোলাম ! তুমি ইয়াধীদকে নিয়ে এসো এবং তাকে , আমার সালাম দাও, আর তাকে বল, আমীরুল মু'মিনীন তোমাকে এক লক্ষ দিরহাম ও এক শতটি মূল্যবান পোশাক দান করেছেন। ইয়াধীদ বলল, আমীরুল মু"মিনীনের কাছে কে উপস্থিত ছিলেন ? গোলাম বলল, আহনাফ। ইয়াধীদ বলল, অবশ্যই এগুলো আমি তার সাথে ৮৯৮ প্রেরণ করল । আল-বিদায়া ওয়ান নিহায়া__৫৩ ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৪১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।