0০017161715 আল-বিদায়া ওয়ান নিহাক্কা ৪১১ সন্ত্রস্ত করৰে, ৰে যেন ভীত সন্ত্রস্ত করল এদু'টোর মধ্যখানের জায়গাকে এবং নিজ হাত আপন কপালের উপর রাখলেন।” দারাকুভনী (র) আরো বলেন, এ বর্ণনাটি সা'দ ইব্ন আবীষের একৰ ৰর্ণনা । উপরোক্ত হাদীস ও অনুরূপ অন্যান্য বর্ণনার প্রেক্ষিতে কেউ কেউ ইয়ামীদ ইব্ন মুয়াবিয়াকে লা'নত করার অনুমতি প্রদান করেছেন। ইমাম আহমদ ইব্ন হাম্বল (র) হতেও এ মর্মে একটি বর্ণনা পাওয়া যায়। এ বর্ণনাটি যারা গ্রহণ করেছেন তাদের- মধ্যে নিম্নবর্ণিত উলামায়ে দীন ৰিশেষভাবে উল্লেখযোগ্য । যথা আল-খিলাল, আবূ বকর, আবদুল আযীয, আবূ ইয়ালা, তার পুত্র কাধী আবুল হুসাইন, আবুল ফারজ ইবৃন জাওশী স্বীয় রচনায়ও লা'নত করা বৈধ ঘোষণা করেন। আৰার অন্যরা লা'নত করা নিষেধ করেছেন যাতে তাকে লা“নত করার মাধ্যমে তার পিতার ন্যায় কোন একজন সাহাবীকে লা'নত করা না হয়। আর তার থেকে যা কিছু জঘন্য অপরাধ সংঘটিত হয়েছে তাকে তার তুল বলে আখ্যায়িত করেন এবং ইজতিহাদে ভ্রান্তি বলে. নে করেন যা ক্ষমার যোগ্য । তারা আরো বলেন, এতদসত্তেও সে ছিল একজন ফাসিক ইমাম । ইমাম যদি ফাসিক হয় তাহলে.তার এ ফিসকের জন্য উলামায়ে কিরামের বিশুদ্ধমতে সে ইমাম হতেও অপসারিত হয়ে যায় না বরং তার বিরুদ্ধে বিদ্বোহ করা বৈধ নয়। কেননা, এর দ্বারা দেশে প্লিশৃংখলার সৃষ্টি হয়, রক্তপাত হয়, সন্ত্রাস জন্ম নেয় এবং অশান্তির উৎপত্তি হয়, লুটতরাজ, মহিলাদের ধর্ষণ ইত্যাদির ন্যায় বহুবিধ অরাজকতার সৃষ্টি হয় ও বৃদ্ধি পায়। ইমামের ফিসক হতেও এসব ফঢসাদদ ও অরাজকতার ভয়াবহতা সমাজে অধিকতর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে যা আজ পর্যন্ত আমরা বিভিন্ন দেশে ও অঞ্চলে অবলোকন করে আসছি। কোন কোন লোক বর্ণনা করেন যে, ইয়াধীদ যখন মদীনাবাসীদের উপর কৃত অত্যাচার, অবিচার, ব্যভিচার, খুন, ধর্ষণ ইত্যাদির কথা শুনে তখন যার পর নেই খুশী হয় ও উল্লাস করতে থাকে। এ ব্যাপারে তাদের অভিমত হল যে, সে একজন ইমাম বা আমীর ছিল। _ তার বিরুদ্ধে তারা. বিদ্রোহ ঘোষণা করেছিল এবং অন্যকে তার পরিবর্তে আমীর বা ইমাম নিযুক্ত করেছিল। কাজই তাদের সাথে যুদ্ধ করে তাদেরকে বশ্যতা স্বীকার করানো ও তাদের মধ্যে একতা সৃষ্টি করানো তার জন্যে বৈধ ছিল । তাদেরকে আন-নু'মান. ইব্ন বশীরের মাধ্যমে ..এবং মুসলিম ইব্ন উকবার মাধ্যমেও বারবার নসীহত করানো হয়েছিল । আনুগত্য প্রত্যাহারের পরিণাম সমদেও তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছিল যেমন পূর্বে যথাস্থানে তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে। | বুখারী শরীফ বর্ণিত রয়েছে, জনি কিউ ভার নাতির মধ্যে অনৈক্য সৃষ্টি করার চেষ্টা করবে, সে যে কেউ হোক না কেন তাকে হত্যা কর তবে তার থেকে যে কবিতাটি এ ব্যাপারে শুনতে পাওয়া যায় তা উহুদের যুদ্ধে ইব্ন আয যাব'আরী রচনা রা ১৯ উঠতি টনি তু কাচা 7 এ হিনাাত র ঘটনার প্রেক্ষিতে খাযরাজ গোত্রের আহাজারী দেখত, যখন তাদের উটগুলো তাদের ঘরের পাশেই ভীত হয়ে বসে পড়েছিল এবং আবদুল আশহাল গোত্রের যুদ্ধের তীব্রতা বৃদ্ধি ফ্দড.211000119.0010)
— পৃষ্ঠা ৪০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।