(0০017161715 ৪১০ _ আল-বিদায়া ওয়ান নিহায়া ইয়াধীদ তিনদিনের জন্য মদীনাকে লুটপাটের লক্ষ্যে মুসলিম ইব্ন উকবাকে অনুমতি দিয়ে মারাত্মক ভুল করেছে। এটা অত্যন্ত জঘন্য ও মারাত্বক ভুল। যার দরুন সাহাবায়ে কিরামের একটি বিরাট দল ও তদের সন্তানগণ নিহত হন। পূর্বে উল্লেখ করা হয়েছে যে, সে উবায়দুল্লাহ ইব্ন যিয়াদের মাধ্যমে হুসাইন (রা) ও তার সাথীদেরকে হত্যা করেছে আর এ তিনদিনে মদীনা মুনাওওয়ারায় যে জঘন্য ধরনের সন্ত্রাস ও হত্যাকা এবং ব্যভিচার ও লুটতরাজ সংঘটিত হয়েছে তার কোন সীমা নেই। তা ছিল অবর্ণনীয়, তা একমাত্র আল্লাহ্ ছাড়া আর কেউ জানে না। সে মুসলিম ইবৃন উকবাকে প্রেরণ করে তার রাজত্ব ও অধিকার সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং অপ্রদিধী রাজকুকাল থরী ফরতে চেরেছল কিনতু আল্লাহ তাঁজালা তার ইচ্ছার বিপরীতে তাকে শাস্তি প্রদান করেন এবং তার ইচ্ছার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেন। আর তাকে চূর্ণ-বিচূর্ণ করে দেন যেভাবে অন্যান্য স্বৈরাচারীদের চূর্ণ-বিচূর্ণ করে . দিয়েছেন। আর তাকে কঠোর হাতে পাকড়াও করেছেন্ এভাবে আল্লাহ্ তা*আলা কঠোরভাবে : জালিম জনপদকৈ পাকড়াও করে থাকেন। আল্লাহ্ পাকের ধরাটা অত্যন্ত কঠোর। ইমাম বুখারী (র) তার সহীহ বুখারীতে হুসায়ন হযরত সা'দ ইবৃন আবূ ওয়াক্কাস রো) হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি রাসূল (সা)-কে বলতে শুনেছি, “যদি কেউ মদীনাবাসীদের সাথে ষড়যন্ত্র করে তাহলৈ লবন যেভাবে পানিতে গলে নিঃশেষ হয়ে যায় সেও এভাবে গলে নিশ্চিহ হয়ে যাবে ।” ইমাম মুসলিম (র) ও আবু আবদুল্লাহ সাদ ইব্ন আবূ ওয়াক্কাস (রা) ইতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ (সো) বলেছেন, “যদি 'কোন ব্যক্তি মদীনাবাসীদের সাথে খারাপ ব্যবহার করে তাহলে আল্লাহ্ তা'আলা তাকে জাহান্নামে এমনভাবে গলাবেন যেমন সীসা আগুনে গলে যায় কিংবা লবণ যেভাবে পানিতে গলে যায়।” . মুসলিমের অন্য এক বর্ণনায় সাদ (রা) ও আবু হুরাইরা (রা) হতে বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ (সা) বলেছেন, “যে ব্যক্তি মদীনাবাসীদের সাথে খারাপ ব্যবহার করবে তাকে আল্লাহ্ তা'আলা এমনভাবে গলিয়ে দিবেন যেষন লবণ পানির মধ্যে গলে যায় ।” ইমাম আহমদ রে) আনাস আস.....সায়িব ইব্ন খাল্লাদ রো) থেকে বর্ণনা করেছেন যে, রাসূল (সা) ইরশাদ করেন, যে ব্যক্তি মদীনাবাসীদেরকে অন্যায়ভাবে ভীত-সন্ত্স্ত করবে তাকে আল্লাহ্ তা'আলা ভীত-সন্ত্স্ত করবেন এবং তার উপর আল্লাহ্, ফিরিশতা ও মানবগোষ্ঠীর অভিসম্পাত আবর্তিত হবে। কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তার থেকে কোন অর্থ বা কোন বিনিময়ও গ্রহণ করবেন না। ইমাম নাসায়ী (র) বিভিন্ন সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। ইব্ন ওহাব যাহাবী আস-সায়িৰ ইব্ন খাল্লাদ (রা) হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি : রাসূলুল্লাহ (সা)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (স) ইরশাদ করেন, “যে ব্যক্তি মদীনাবাসীদেরকে ভীত-সন্ত্স্ত করবে আল্লাহ্ তাকে ভীত সন্ত্রস্ত করবেন। আর তার উপর আল্লাহ্র ফিরিশতা ও সমগ্র মানব জাতির অভিসম্পাত বর্ষিত হবে ।” -দারাকুতনী €র)....আলী জাবির ইব্ন আবদুল্লাহ (রা)-এর দুই পুত্র মুহাম্মাদ (র) ও আবদুর রহমান (র) হতে বর্ণনা ফরেন যে, তীরা বলেছেন একদিন আমরা আমাদের পিতার সাথে হাররার দিনে ঘর থেকে বের হলাম। তিমি অন্ধ হয়ে গিয়েছিলেন আমাদের পিতা বললেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-কে ভীত সন্ত্রস্ত করে সে ধ্বংস হয়ে যাবে । আমরা বললাম, হে আমাদের পিতা ! কেউ কি রাসূল (সা)-কে তীত-সন্ত্রস্ত করতে পারে ? তিনি বললেন,”আমি রাসূল (সো)-কে বলতে শুনেছি, “যে ব্যক্তি আনসারদের এ গোত্রের অধিবাসীদেরকে ভীত- ফ্ঘড.211000119.0010)
— পৃষ্ঠা ৪০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।