0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৭ করতে আমার কোন আপত্তি নেই। তারপর তিনি তা পান করলেন, মুসলিম ইব্ন উকবা তাকে বললেন, আপনি দীড়ান, এখানে আসুন এবং আমাদের সাথে-বসুন। সেনাপতি এ কথা বলে তাকে রাজকীয় আসনে বসালেন এবং বললেন, আমীরুল মু'মিনীন আমাকে আপনার সম্পর্কে ওসীয়ত করেছেন তবে এরা আমাকে আপনার থেকে বিরত রেখেছিল । সে আবার আলী ইবৃন : হুসাইন (রা)-কে বলেন, আপনার পরিবারবর্গ হয়ত ভীত-সন্ত্স্ত রয়েছেন, হ্যা, আল্লাহ্র শপথ ! তারপর সেনাপতি তার সাওয়ারীতে নিয়ে আসতে হুকুম দিলেন। সাওয়ারী তৈরি করা হলো এবং আলী ইবৃন হুসাইন (রা)-কে তার উপরে উঠিয়ে দেয়া হলো । আর যথাযোগ্য মর্যাদাসহ তাকে তার নিজ ঘরে প্রেরণ করা হল ! তারপর আমর ইব্ন আফ্ফানকে তলব করা হল। তিনি নিজ আস্তানা থেকে বের হয়ে বনূ উমাইয়ার সাথে যোগ দেন নি। সেনাপতি তাকে বলল, মদীনাবাসীরা যদি জয়লাভ করত তাহলে তুমি বলতে আমি তোমাদের সাথে আছি। আর যদি সিরিয়াবাসীরা জয়লাভ করে তাহলে তুমি বলবে, আমি আমীরুল মু"মিনীনের পুত্র । তারপর আদেশ দেয়া হল এবং তার সাযনে আমর ইব্ন উসমান ইব্ন আফ্ফান (রা)-এর দাড়ি উপড়িয়ে ফেলা হল, তিনি ছিলেন বড় দাড়ির অধিকারী । আল মাদায়িনী (র) বলেন, সেনাপতি মুসলিম ইবৃন উকবা তিন দিনের জন্য মদীনায় লুটপাটের অনুমতি দিল। তারা যাকে পেল হত্যা করল এবং সম্পদ লুটে নিল। সু'দা বিনত বোন, তাই তোমার সাথীদেরকে হুকুম দাও যেন অমুক অমুক জায়গায় রাখা আমাদের ' উটগুলোকে বাধা না দেয়। সেনাপতি তার সাথীদেরকে বলল, প্রথমে তাদের উটগুলোকে লুষ্ঠন কর। সেনাপতির কাছে একটি স্ত্রীলোক এসে বলল, আমি তোমার এক বন্দিনী দাসী । তখন সে তার সাথের একটি লোককে দেখিয়ে বলল, তাকে এ বাঁদীর জন্য হত্যা কর। লোকটিকে হত্যা করা হল। সেনাপতি বলল, তাকে তার মাথাটা দিয়ে দাও এবং বল, তুমি কি এতে খুশী নও যে, যতক্ষণ তুমি তোমার পুত্র সম্পর্কে কথা না বলবে ততক্ষণ আর কউকে হত্যা করা হবে না ? সেনাবাহিনীর লোকেরা মহিলাদের সাথে ব্যভিচারে লিপ্ত হল। কথিত আছে যে, এ কয়েকদিনে স্বামী ব্যতীত এক হাজার মহিলা গর্ভবতী হয়েছিল । আল্লাহই অধিক পরিজ্ঞাত। মাদায়িনী (র) আবূ কুবরা ও হিশাম ইব্ন হাসান হতেবর্ণনা করেন, তিনি বলেন,-হাররার ঘটনার পর.স্বামী ব্যতীত এক হাজার মহিলা মদীনায় গর্ভবতী হয়েছিল। বিশিষ্ট সাহাবীদের একটি দল আত্মগোপন করেছিলেন তাদের মধ্যে জাবির ইব্ন আবদুল্লাহ (রা) বিশেষভাবে বিখ্যাত। হযরত আবূ সাঈদ আল খুদরী (রা) পাহাড়ের একটি গুহায় আশ্রয় নিয়েছিলেন। তার সাথে তখন সিরিয়াবাসীদের একজন সৈনিক সাক্ষাত করল। তিনি বলেন, যখন আমি তাকে দেখলাম আমার তলোয়ারটি কোষমুক্ত করলাম। সে আমার দিকে এগিয়ে আসল এবং আমাকে হত্যা করার সংকল্প গ্রহণ রুরল তখন আমি আমার তলোয়ারটি উঠিয়ে নিলাম এবং বললাম, আমি চাই তুমি যেন আমার.ও, তোমার পাপের বোঝা বহন কর এবং জাহান্নামবাসী হও। আর এটাই জালিমদের সাজা4 যখন সে এরূপ পরিস্থিতির সম্মুখীন হল জিজ্ৰীসা করল, তুমি কে ? আম্,বললাম আমি আবৃ সাঈদ আল-খুদরী। সে বলল, রাহ (সা)-এর সাহাবী নি? ৫. আম্রিললাম, “হ্যা ।' তখন:সে-আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আল-মাদায়িনী রে) বলেন, সেনাপতি মুসলিমের কাছে সাঈদ ইবনুল মুসাইয্যাব (রা)-কে আনা হল। .সে তাকে বলল, বায়'আত কর.।' তিনি. বললেন, আমি আবূ বকর (রা) ও উমর ফ্.2110001119.00100
— পৃষ্ঠা ৪০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।