Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 - ৪০৬ আল-বিদায়া ওয়ান নিহায়া ও তাদের মধ্যে পরিখা খনন করে নেয় আর-তারা নিজেদের সৈন্যদেরকে চার ভাগে ভাগ করে নেয় এবং প্রতিটি ভাগের জন্য একজন সুযোগ্য আমীর নিয়োগ করে। সবচাইতে সুবিন্যস্থ ভাগের আমীর হলেন আবদুল্লাহ ইব্‌ন হানযালা আল-গাসীল। তারপর তারা প্রচণ্ড যুদ্ধ করলেন কিন্তু মদীনাবাসীরা পরাজয় বরণ করেন। দু'পক্ষ থেকেই বহু সর্দার ও ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ নিহত হলেন। তাদের মধ্যে প্রসিদ্ধ হলেন, আবদুল্লাহ ইব্‌ন মুতী ও তার সম্মুখে নিহত তার সাত ছেলে, আবদুল্লাহ্‌ ইব্ন হানযালা আল গাসীল এবং তার বৈপিত্রেয় মুহাম্মাদ ইব্ন সাবিত ইব্‌ন শাম্মাস, মুহাম্মাদ ইব্‌ন আমর ইব্‌ন হাযম। তিনি মাটিতে লুটিয়ে পড়েছিলেন। তখন মারওয়ান তার পাশ দিয়ে গমন করছিলেন। বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন কতইনা স্তম্ভ আমি দেখেছি তার পাশে তুমি সালাতে দীর্ঘ সময় আল্লাহ্‌র ধ্যানে রুকু ও : সিজদাতে মগ্ন থাকত ! তারপর মুসলিম ইবৃন উকবা যাকে পূর্বেকার উলামায়ে কিরাম বিদ্রুপ করে বলতেন, 'মুসরিফ ইবৃন উকবা' আল্লাহ্‌ তার অমঙ্গল করুন, এক দুষ্ট বৃদ্ধ, মদীনায় তিন দিন যাবত _- আল্লাহ্‌ যেন তাকে শুভ প্রতিদান প্রদান না করেন)। সে এ তিন দিনে মদীনার সম্মানিত ব্যক্তিবর্গ ও কারীদের ন্যায় বহু লোককে হত্যা করে। বহু সম্পদ লুট করে, এভাবে একাধিক _ ইতিহাসবিদদের মতে জঘন্যতম লুট, ধর্ষণ, নির্যাতন ও উৎপীড়নের ঘটনা সংঘটিত হয়। যারা তার সামনে নির্মমভাবে নিহত হয়েছিলেন তাদের মধ্যে মাকিল ইবৃন সিনানও ছিলেন। তিনি ছিলেন পূর্বে তার বন্ধ কিন্তু তিনি তাকে শুনিয়ে ইয়াধীদকে গালিগালাজ করেছিলেন। ভাই সে তীর থেকে প্রতিশোধ গ্রহণ করে। আলী ইব্‌ন হুসাইন (রা)-কে তলব করা হল। তিনি মারওয়ান ইবনুল হাকাম তার পুত্র আবদুল মালিক এর সাথে তাদের দু'জনের মাধ্যমে সেনাপতি থেকে নিরাপত্তা গ্রহণ করার জন্য আগমন করেন। ইয়াধীদ যে তাকে নিরাপত্তা দেয়ার জন্য সেনাপতিকে ওসীয়ত করেছিল তা তিনি জানতেন না। যখন তিনি তাদের সামনে বসলেন মারওয়ান পানীয়ের আদেশ দিলেন। মুসলিম ইব্ন উকবা সিরিয়া থেকে মদীনা পর্যন্ত তার সাথে বরফ বহন করে নিয়ে এসেছিলেন । তার পানীয়ের সাথে তা মিশিয়ে নিত। পানীয় যখন আনা হল মারওয়ান.কিছুটা পান করলেন এবং বাকী অংশ হযরত ইমাম হুসাইন (রা)-কে পান করতে দিলেন। আর এর মাধ্যমে তিনি _ সেনাপতি থেকে নিরাপত্তা নেয়ার মনস্থ করলেন। মারওয়ান ছিলেন আলী ইব্‌ন হুসাইন (া)- এর জন্যে বিব্রতকর অবস্থার সৃষ্টিকারী । মুসলিম ইব্‌ন উকবা যখন তার দিকে নজর করলেন এবং দেখলেন যে, তিনি তার হাতে পানির পেয়ালা ধরে রয়েছেন তিনি তাকে বললেন, আপনি আমাদের পানীয় পান করবেন না। তারপর সে তাকে বলল, আপনি কি এ দু'জনের সাথে এসেছেন নিরাপত্তা নেয়ার জন্য ? আলী ইব্‌ন হুসাইন (রা)-এর হাত কীপতে লাগল । তিনি পাত্রটি নীচেও রাখতে পাছিলেন না এবং পানিও পান করতে পারছিলেন না। সেনাপতি আবার তাকে বললেন, যদি আমীরুল মুমিনীন আপনার সম্পর্কে আমাকে ওসীয়ত না করতেন তাহলে এতক্ষণে আমি আপনাকে হত্যা.করে ফেলতাম । তারপর সে আবার তাকে বললেন, যদি আপনি পান করতে চান তাহলে পান করে নিন আর যদি আপনি চান তাহলে আমরা আপনার জন্য অন্য ধরনের পানীয় আনার জন্য আদেশ প্রদান করব। আলী ইব্‌ন হুসাইন (রা) বললেন, আমার হাতে যে পানি আছে তা পান ছ্ম/ড/.2110001179.0010)

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।