(0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৪০৫ “আবূ বকরকে খবর পৌঁছিয়ে দাও, যখন ব্যাপারটি স্ফীত হয়ে উঠবে এবং ওয়াদিল কুরা নামক স্থানে সেনাবাহিনী অবতরণ করবে, তখন তারা হবে পৌটঢ়ু ও যুবক শ্রেণীর মাঝামাঝি বয়সের ২০ হাজার সৈন্য । কেননা তুমি দেখছো যে, সমাজের মাদকাসক্ত ব্যক্তিবর্গ আমীরুল মু'মিনীনের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছে ।” ইতিহাসবিদগণ বলেন,মুসলিম তীর সেনাবাহিনী নিয়ে মদীনার দিকে রওয়ানা হল, সেনাবাহিনী যখন মদীনার নিকটবর্তী হলো, মদীনাবাসীরা বনু উমাইয়ার সদস্যদের অবরোধে কঠোরতা অবলম্বন করতে লাগল এবং বলতে লাগল, আল্লাহ্র শপথ ! আমরা তোমাদের সকলকে এখনই হত্যা করব। যদি তোমরা আমাদেক্শকৈ এমন একটি চুক্তিনামা লিখে দাও যে, তোমরা সিরিয়ার সৈন্যদেরকে আমাদেরকে চিনিয়ে দেব না এবং আমাদের প্রতি তাদেরকে উসকানিও দিবে না। তখন বনূ উমাইয়ার লোকেরা তাদেরকে এ ব্যাপারে একটি অঙ্গীকারনামা প্রদান করল। যখন সেনাবাহিনী মদীনায় পৌঁছল তখন ব্ উমাইয়ার লোকেরা তাদের সাথে সাক্ষাত করল। সেনাপতি তাদের খবরাখবর সম্বন্ধে জিজ্ঞাস করল, তখন তাদের কেউ তাকে কোন সংবাদ দিল না। সেনাপতি এ ব্যাপারে নিশ্ুপ রইলেন। আবদুল মালিক ইব্ন মারওয়ান সেনাপতির কাছে আসলেন এবং তাকে বললেন, যদি আপনি তাদের উপর জয়ী হতে চান তাহলে আপনি মদীনার পূর্বদিকে হাররায় সেনাবাহিনী নিয়ে অবতরণ করুন। যখন শত্রুর লোকেরা আপনার দিকে নিয়ে আসবে তখন সূর্যের তাপ থাকবে তাদের চোখে মুখে । এমন সময় আপনি তাদেরকে আপনার বাধ্যতা স্বীকার করতে আহবান জানাবেন। যদি তারা আপনার আহবানে সাড়া দেয় তাহলে ভাল কথা, অন্যথায় আপনি আল্লাহ্র সাহায্য নিবেন এবং তাদেরকে হত্যা শুরু করবেন। আল্লাহ্ তা'আলা আপনাকে তাদের বিরুদ্ধে সাহায্য করবেন। কেননা তারা দেশের ইমাম তথা খলীফার বিরুদ্ধাচরণ করছে এবং তার অবাধ্য হয়েছে। এ পরামর্শ দেয়ার জন্য মুসলিম ইবৃন উক্বা আবদুল মালিক ইবৃন মারওয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি যেদিকে ইঙ্গিত করলেন তা তিনি পরোপুরি পালন করলেন । তিনি পূর্ব মদীনার হাররায় অবতরণ করেন এবং মদীনাবাসীদেরকে তিনদিনের অবকাশ দিলেন। _. প্রতিদিন তারা বশ্যতা স্বীকার না করে যুদ্ধ ও মুকাবিলার কথা পুনরাবৃত্তি করে। যখন তিনদিন শেষ হয়ে গেল তখন সেনাপতি তাদরকে চতুর্থ দিন. অর্থাৎ ৬৩ হিজরীর যুলহাজ্জ মাসের ২৮ তারিখ বুধবার দিন বললেন, হে মদীনাবাসীগণ ! তিনদিন অতিবাহিত হল আমীরুল মু'মিনীন আমাকে বলেছিলেন যে, তোমরা তার আত্ীয়স্বজন, তাই তিনি তোমাদের রক্তপাতকে খারাপ মনে করেন। তিনি আমাকে হুকুম দিয়েছেন আমি যেন তোমাদেরকে তিন দিনের সময় দেই। তিনদিন শেষ হয়ে গেল। এখন তোমরা কি করবে ? তোমরা কি আমাদের সাথে যুদ্ধ করবে, না সন্ধি করবে ? তারা বললেন, যুদ্ধ করব।” মুসলিম আবার বললেন, যুদ্ধ করো না বরং সন্ধি কর তাহলে আমরা এ বিদ্রোহী ব্যক্তি অর্থাৎ হযরত আবদুল্লাহ ইব্ন যুবাইর (রা)-কে দমন করার জন্য সর্বশক্তি ও প্রচেষ্টা প্রয়োগ করতে পারব। তারা বললেন, “হে আল্লাহ্র দুশমন ! তোমার যদি এটাই ইচ্ছে হয়ে থাকে তাহলে আমরা তোমাকে কোন দিনও এটা করতে দেব না। আমরা কি তোমাদেরকে ছেড়ে দিব যে, তোমরা মহসম্মানিত বাইতুল্লাহ্ গিয়ে যথেচ্ছ আচরণ করবে ? তারপর তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। তারা ইতিমধ্যে মুসলিম ইব্ন উকবা ফ্ঘড.211000119.0010)
— পৃষ্ঠা ৪০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।