Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া * ৪০৩ বনু উমাইয়ার সদস্যরা যেরূপ বন্দী অবস্থায় আছে, অপমানিত হয়েছে এবং ক্ষুধা ও তৃষ্তায় কষ্ট পাচ্ছে তা তারা ইয়াধীদকে জানাল। যদি তাদেরকে রক্ষা করার জন্য কাউকে পাঠানো না হয় তাহলে তারা সমূলে বিনাশ হয়ে যাবে। তারা এ সংবাদটি ডাক হরকরা মারফত দামেশ্‌কে প্রেরণ করে। ডাক হরকরা যখন ইয়াধীদের কাছে আগমন করে তখন সে তাকে চেয়ারের উপর বসে গেটিবাতে আক্রান্ত হওয়ায় দু'পা পানির মধ্যে রেখে ঠাণ্তা করতে দেখল। ইয়াধীদ যখন পত্রটি পড়ল তখন সে অত্যন্ত বিচলিত হয়ে পড়ল এবং বলল, তুমি ধ্বংস হয়ে যাও। তাদের মধ্যে কি এক হাজার লোকও নেই ? ডাক হরকরা বলল, 'হ্যা।' ইয়াধীদ বলল, তাহলে তারা দিনের এক ঘন্টার জন্য হলেও যুদ্ধ করে না কেন? তারপর সে আমর ইব্‌ন সাঈদ ইবন আল 'আসের কাছে লোক প্রেরণ করল। সে তার কাছে পত্রটি পড়ে শোনাল এবং তাদের কাছে কাকে পাঠনো যায় এ ব্যাপারে তার সাথে পরামর্শ করল। তাদের কাছে আমরকে প্রেরণের প্রস্ত ব পেশ করা হলে তিনি তা অস্বীকার করেন এবং বলেন আমীরুল মুমিনীন ! আমাকে যখন মদীনা থেকে বরখাস্ত করেন তখন মদীনার অবস্থা ছিল ভাল, আইন শৃংখলা ছিল নিয়ন্ত্রিত। কিন্তু এখন পরিস্থিতি এত নাজুক আকার ধারণ করেছে যে, কুরায়শদের রক্ত মাটিতে ঝরানো হবে। আমি এখন তাদের শাসক হতে চাই' না তাদের কাছে যে আমার থেকে অধিক দূরে তাকে শাসক নিযুক্ত করা হোক। বর্ণনাকারী বলেন, ডাক হরকরাকে মুসলিম ইব্‌ন উক্বা আল মুানীর কাছে প্রেরণ করা হল, তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ ও দুর্বল। কিন্তু তিনি এ অভিযানের আহবানে সাড়া দিলেন। ইয়াধীদ তার সাথে দশ হাজার অশ্বারোহী সৈন্য প্রেরণ করে। কেউ কেউ বলেন বার হাজার অশ্বারোহী সৈন্য প্রেরণ করে এবং পনের হাজার পদাতিক সৈন্য প্রেরণ করে। তীদের প্রত্যেক সৈন্যকে ১০০ দীনার করে প্রদান করে। কেউ কেউ বলেন, চার দীনার প্রদান করে। তারপর ইয়াধীদ তাদেরকে পরিদর্শন করল, তখন সে তার ঘোড়ায় সওয়ার ছিল। আল-মাদায়িনী বলেন, -ইয়াধীদ দামেশৃকবাসী সৈন্যদের সেনাপতি নির্ধারণ করে আবদুল্লাহ ইবন মাসআদা আল-ফাযারীকে, হিমৃসবাসী সৈন্যদের সেনাপতি নির্ধারণ করে হুসাইন ইব্‌ন নুমাইর আস- সাকুনীকে, জর্দানবাসী সৈন্যদের সেনাপতি নির্ধারণ করে হুবাইশ দালজা আল-কীনীকে, ফিলিস্তীনবাসী সৈন্যদের সেনাপতি নির্ধারণ করে রাওহ ইব্‌ন যাম্বা আল-জুযামীকে ও শুরাইক আল কিনানীকে, কিনআসরীনবাসী সৈন্যদের সেনাপতি নির্ধারণ করে তুরাইফ ইব্ন আল- হাসহাস আল হিলালীকে, আর সকলের উপর সেনাপতি নির্ধারণ করে গাতফান গোত্রের মুসলিম ইব্‌ন উক্বা আল-মুযানীকে। আগেকার উলামায়ে কিরাম তার নাম মুসরিফ ইব্ন উক্বা বলে উল্লেখ করেছেন। আন-নু'মান ইব্ন বশীর বললেন, হে আমীরুল মু'মিনীন ! তাদের সকলের উপরে সেনাপতি আমাকে নির্ধারণ করুন, আমি আপনার জন্য যথেষ্ট খিদমত করব। আন-নু'মান ছিলেন আবদুল্লাহ ইব্‌ন হানযালার মা আম্মারা বিন্ত রাওহার দিক দিয়ে ভাই। ইয়াধীদ বলল না তাদের জন্য শুধু এ জালিমটিরই প্রয়োজন। আল্লাহ্‌র শপথ ! তাদের প্রতি ইহসান প্রদর্শন করার পর এবং বারবার তাদের প্রতি ক্ষমা করার পর এবার অবাধ্যদের অবশ্যই হত্যা করব। আন-নু'মান বললেন, হে আমীরুল মু*মিনীন ! আপনাকে আমি আপনার আত্ীয়-স্বজন ও রাসূল (সা)-এর সাহায্যকারীদের সম্পর্কে আল্লাহ্র কথা স্মরণ করিয়ে দিচ্ছি। আবদুল্লাহ ইব্‌ন জাফর ইয়াধীদকে বললেন, যদি তারা আপনার আনুগত্যে ফিরে আসে তাহলে আপনি কি দড$৮৬৬.2111001109.0011

— পৃষ্ঠা ৪০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।