0০017161715 ৪০ . আল-াবদায়া ওয়ান নিহায়। সালাতিও ছেড়ে দেয় । অন্যরা ইয়াবীদের যেরূপ দোষ বর্ণনা করেছিল, মুনির তাদের চাইতেও বেশী দোষ বর্ণনা করেন। ইয়াধীদের কাছে যখন এখবর পৌঁছল তখন তিনি বললেন, হে আল্লাহ্ ! আমি তাকে এত সম্মান করলাম, তাকে উপটৌকন দিলাম আর সে আমার বিরুদ্ধে যা ইচ্ছা তা-ই করছে, আমি তাকে শিক্ষা দেয়ার চেষ্টা করব এবং তার থেকে প্রতিশোধ নেব। তারপর ইয়াধীদ মদীনাবাসীদের কাছে নু'মান ইবৃন বশীরকে প্রেরণ করেন। তিনি. তাদেরকে তাদের এ কাজে নিষেধ করলেন ও এটার পরিণতি সম্বন্ধে ভয়-ভীতি প্রদর্শন করলেন এবং তাদেরকে আনুগতোর দিকে ফিরে আসতে অনুরোধ করলেন। আর বিভিন্ন দলে বিভক্ত না হয়ে এক্যবদ্ধ থাকার পরামর্শ দিলেন। তিনি তাদের দ্বারে দ্বারে গেলেন এবং অনুরোধ করলেন, ইয়াধীদ তাদেরকে যা হুকুম করেন তা যেন তারা মান্য করেন। তিনি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে হুশিয়ার করে দেন। তীদেরকে তিনি বলেন, “সন্ত্রাস অত্যন্ত খারাপ পরিণতি ডেকে আনবে ।” তিনি আরো বলেন, সিরিয়াবাসীদের মুকাবিলা করার. শক্তি মদীনাবাসীদের নেই । আবদুল্লাহ ইব্ন মুতী তাকে বললেন, "আল্লাহর .শপথ ! আমি তো এসব কাজ ছেড়ে দিয়েছি, ঘার-দিকে তুমি আমাকে ডাকছো । আর লোকজন এমন কাজে লিপ্ত রয়েছে যে কাজে থাকার জন্য সম্প্রদায়ের সকল সদস্যের মস্তক তলোয়ার দ্বারা কর্তন করা হবে এবং উভয় দলের মৃত্যুর চাকা ঘূর্ণায়মান হচ্ছে। আমি যেন তোমার খচ্চরের এক পার্ে আঘাত করছি এবং এসব মিসকিনের অর্থাৎ আনসারদের বিরোধিতা করেছি । তারা তাদের গলির মধ্যে, মসজিদের মধ্যে ও শ্বরের দরজায় নিহত হবে। কিন্তু লোকজন তার আনুগত্য করল না। এমনকি তার কথাও মনোযোগ সহকারে শুনল না। তিনি চলে যান শ্রবং" আল্লাহর ব্যাপারটি এ রকমই ঘটেছিল যা তিনি বলেছিলেন। ++ ইবৃন জারীর (র) বলেন, “এবছরই আল-ওয়ালীদ ইবৃন উত্বা লোকজনকে নিয়ে হজ্জ ' আদায় করেছিলেন । একথাটি সন্দেহাতীত নয়, কেননা যদি তিনি মদীনাবাসীদের প্রতিনিধিদের মধ্যে থেকে থাকেন আর প্রতিনিধি দলটি ইয়াধীদের নিকট থেকে প্রত্যাবর্তন করেন অন্য দিকে আল-ওয়ালীদও এবছর হজ্জ করন তাহলে মদীনার প্রতিনিধিদের ইয়াধীদের কাছে আগমন করার তারিখ হবে ৬৩ হিজরীর প্রথম দিকে । আর এ অভিমতটিই গ্রহণীয়। আল্লাহই অধিক পরিজ্ঞাত। এবছর যে সব ব্যক্তিত্ব ইনতিকাল করেছেন ... . রাসূল (সা) যখন মদীনায় হিজরত করছিলেন তখন কুরাউল গামীম নামক স্থানে হযরত বুরয়দা ইবনুল হুসাইৰ আল আসলামী (রা) রাসূল (সা)-এর হাতে ইসলাম গ্রহণ করেন। উক্ত জায়গায় তিনি পরিবারের ৮০ জন সদস্য নিয়ে রাসূল (সা)-এর সাক্ষাত করেন ও তারা সকলে ইসলাম গ্রহণ করেন। রাসূল (সা) তাদের নিয়ে সালাতুল ইশা আদায় করেন এবং তাকে এরাতে সূরায়ে মারয়ামের প্রারস্তের আয়াতগুলো শিক্ষা দেন। এরপর তিনি মদীনা শরীফে উহ্ুদের যুদ্ধের পর রাসূল (সা)-এর দরবারে আগমন করেন। তিনি রাসূল (সা)-এর সাথে পরবর্তী সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মদীনায় বসবাস করেন। যখন বসরা বিজয় হয়, তখন তিনি তথায় আগমন করেন এবং সেখানে তিনি একটি বাড়ি তৈরি. করেন। তারপর তিনি খুরাসানের যুদ্ধাভিযানে বের হন এবং ইয়াধীদ ইব্ন মু'আবিয়ার আমলে মার্ভ নামক স্থানে তিনি ইনতিকাল করেন। একাধিক ইতিহাসবিদ এবছরে তার মৃত্যুর কথা উল্লেখ করেছেন । ফ্ঘড.2110001179.0010)
— পৃষ্ঠা ৩৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।