Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৯৯ করতে পারি এবং যাদেরকে বিপদের দিনের জন্য সংরক্ষিত রাখতে পারি, যারা অতি গুরুতৃপূর্ণ ব্যাপার ও আকম্মিক দুর্যোগপূর্ণ মুহূর্তে সমস্যার সমাধান দিতে পারে । আমি বলি, ইয়াধীদ এ ধরনের একটি নাতিদীর্ঘ বক্তব্য দেন। ওয়ালীদ ইব্‌ন উত্বা হিজাষে অবস্থান করছে। কয়েকবার তিনি হযরত আবদুন্লাহ ইব্‌ন যুবাইর (রা)-কে পাকড়াও করার চেষ্টা করেছেন, কিন্তু তাকে তিনি সুরক্ষিত ও অবরুদ্ধ পান এবং সম-সাময়িক ঘটনাবলী ও তার উদ্দেশ্য সাধনে অন্তরায় সৃষ্টি করে। ইয়ামামার অন্য একটি লোক হযরত ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাতের সময় বিদ্রোহ ঘোষণা করেন। তার নাম নাজদা ইব্ন আমির আল-হানাফী ৷ তিনি ইয়ায়ীদ ইব্‌ন মু'আবীয়ার বিরোধিতা করেন, তবে ইব্‌ন যুবাইর (রা)-এর বিরোধিতা না করে পৃথক হয়ে জীবন-যাপন করেন। তার ছিল বিপুল সংখ্যাক অনুসারী । আরাফাতের রাতে ওয়ালীদ ইবৃন উত্বা সর্বসাধারণকে খাদ্য পরিবেশন করতেন, কিন্তু আবদুল্লাহ ইব্‌ন যুবাইর (রা) ও নাজদার অনুসারীরা সর্বসাধারণ থেকে পৃথক থাকতেন। আমীর প্রত্যেককে পৃথক পৃথক খাবার পরিবেশন করতেন। নাজদা ইয়াধীদের কাছে লিখেছিলেন, “আপনি আমাদের কাছে এমন একটি অপদার্থ লোককে প্রেরণ করেছেন, যে ভাল কাজের প্রতি মানোযোগী নয় এবং বিজ্ঞলোকদের উপদেশমূলক বাণীর তোয়াক্কা করে না। যদি আপনি আমাদের কাছে একজন নম্র মেযাজ ও সদাচরণে অভ্যস্ত ব্যক্তিকে প্রেরণ করেন তাহলে আমি আশা করি আপনার অনেক কঠিন সমস্যার সমাধান হবে এবং অনৈক্য দূরীভূত হয়ে এক্য স্থাপিত হবে। আপনি ব্যাপারটি সম্বন্ধে অধিক মনোযোগী হবেন তাতে আমাদের সর্বসাধারণ ও বিশিষ্ট ব্যক্তি বর্গের উপকার সাধিত হবে ইনশাআল্লাহ্‌ । ইতিহাসবিদগণ বলেন, ইয়াধীদ ওয়ালীদকে বরখাস্ত করলেন এবং উসমান ইব্‌ন মুহাম্মদ ইব্ন আবু সুফিয়ানকে তার স্থলাভিষিক্ত করলেন। উসমান হিজায গমন করেন। তিনি ছিলেন তরুণ ও অনভিজ্ঞ যুবক। তাই তারা তার মাধ্যমে কিছু অবৈধ সুবিধা ভোগ করার প্রয়াস পেল। যখন তিনি মদীনায় প্রবেশ করলেন তাদের মধ্যে ছিলেন আবদুল্লাহ্‌ ইবৃন হানযালা আল-গাসীল আল-আনসারী, আবদুল্লাহ্‌ ইবৃন আবু আমর ইব্‌ন হাফ্স ইব্‌ন আল-মুগীরা আল- হাদরামী, আল-মুনঘির ইব্নুষ যুবাইর (রা) এবং মদীনাবাসীদের মধ্যে হতে বহু সম্মানিত ব্যক্তিবর্গ । তারা সকলে ইয়াধীদের দরবারে হাযির হল। ইয়াধীদ তাদেরকে মোটা অংকের উপঢৌকন প্রদান করলেন। তারপর তারা মুনির ইবৃনুষ যুবাইর (রা) ব্যতীত সকলে মদীনায় প্রত্যাবর্তন করলেন। কেননা তিনি তার সাথী উবাইদুন্লাহ ইব্‌ন যিয়াদের কাছে বসরায় গমন করেন। ইয়ামীদ তাকেও তার প্রতিনিধিদলের সাথীদের ন্যায় এক লাখ দীনার উপটৌকন- প্রদান করেছিলেন। যখন প্রতিনিধিদলের সদস্যগণ মদীনায় পৌঁছলেন তখন তারা ইয়াধীদের দোষ ত্রুটি বর্ণনা করতে লাগলেন এবং বলতে লাগলেন যে, আমরা এমন একটি লোকের নিকট থেকে প্রত্যাগমন করেছি, যার ধর্মে গতি নেই, যে মদপান করে ও যার কাছে গায়িকারা বাদ্যযন্ত্রসহ সংগীত পরিবেশন করে থাকে । জনগণকে উদ্দেশ্য করে তীরা বলতে লাগলেন, 'আমরা তোমাদের কাছে সাক্ষ্য দিচ্ছি যে, আমরা তার থেকে আমাদের বায়“আত প্রত্যাহার করছি। লোকজন একথা শুনে তারাও তাদের প্রত্যাহারে অংশগ্রহণ করলেন। আর আবদুল্লাহ ইব্‌ন হান্যালা আল-গাসীলের হাতে বায়'আত ও মৃত্যু পর্যন্ত বাধ্য থাকার কথা প্রকাশ করলেন। কিন্তু আবদুল্লাহ ইব্‌ন উমর ইব্নুল খাত্তাব (রা) তাদের কাজের প্রতিবাদ করলেন। মুনষির ইবনূৃয যুবাইর (রো) বসরা হতে মদীনায় প্রত্যাবর্তন করেন এবং অনুসরণ করলেন। আর জনগণকে সংবাদ পরিবেশন করেন যে, ইয়াধীদ মদপান করে নেশাগ্রস্ত হয়। এমনকি ফ্ঘড.211000119.0010)

— পৃষ্ঠা ৩৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।