Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 ৩৯২ আল-বিদায়া ওয়ান নিশ্বায়া তার দু'ভাই আব্বাদ ও আবদুর রহমানকে বরখাস্ত করে। সালাম তার কাজে যোগদান করেন এবং নতুন নতুন অফিসার ও সেনাপ্রধান নিযুক্ত করেন। জনগণকে জিহাদের জন্য উৎসাহিত করতে লাগলেন। তারপর তুকাঁদের বিভিন্ন শহরে যুদ্ধ পরিচালনার জন্য একটি বিরাট সেনা বাহিনী নিয়ে অগ্রসর হতে লাগলেন । তার সাথে ছিল তার স্ত্রী উম্মে মুহাম্মদ বিন্ত আবদুল্লাহ ইবূন উসমান ইবৃন আবদুল “আস । তিনিই ছিলেন আরবের প্রথম মহিলা যিনি নহর অতিক্রম করেন ও সেখানে একটি সন্তান প্রসব করেন। যার নাম রাখা হয় ছুগদী। ছুগদী অঞ্চলের শাসকের স্ত্রী তাকে স্বর্ণ ও হীরকের একটি মুকুট উপটৌকন হিসেবে প্রদান করেছিল । মুসলমানরা পূর্বে এসব শহরে আক্রমণ করতেন না । কিন্ত এবার সালাম ইব্‌ন যিয়াদ এখানে আক্রমণ করলেন এবং আল মুহাল্লাব ইব্ন আবু সুফরাকে তুকীর্দের এক শহরে প্রেরণ করেন। যার নাম হচ্ছে খাওয়ারিযম । তিনি শহরবাসীদেরকে অবরোধ করলেন । তারা তখন বিশ লক্ষের অধিক দিনারের বিনিময়ে মুসলমানদের সঙ্গে সন্ধি স্থাপন করল। আল মুহাল্লাব তাদের থেকে বিনিময়ে পণ্যাদি গ্রহণ. করেন। আর অর্ধেক মূল্যে তিনি এগুলো গ্রহণ করতেন। ফলে এগুলোর মোট মূল্য দাঁড়ায় ৫০ লক্ষ দীনার। এ সম্পদের বিনিময়ে আল মুহাল্লাব সালাম ইবুন যিয়াদের সান্নিধ্য ও নৈকট্য লাভ করেন। এ সম্পদ থেকে বাছাইকৃত কিছু অংশ এক সামন্ত শাসকের নেতৃত্বে এক একটি প্রতিনিধি দলের মধ্যে ইয়াধীদ ইব্‌ন মু'আবিয়ার কাছে প্রেরণ করে। এ অভিযানে সমর কানন্দবাসীদের সাথেও বিপুল অর্থ সামগ্রীর বিনিময়ে সালাম ইব্‌ন যিয়াদ সন্ধি স্থাপন করেন। ৃ এ বছরেই ইয়াধীদ, আমর ইব্‌ন সাঈদকে হারামাইনের (মক্কা ও মদীনা) প্রশাসনের দায়িত্‌ থেকে বরখাস্ত করেন এবং পুনরায় .:আল ওয়ালীদ ইব্‌ন উত্বা ইব্‌ন আবূ সুফিয়ানকে ফেরত ডেকে পাঠান এবং মদীনার গভর্নর নিযুক্ত করেন। এর কারণ হল এই যে, হযরত ইমাম হুসায়ন (রা)-এর শাহাদাতের পর আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র (রা) জনগণের কাছে বক্তব্য রাখতে শুরু করেন এবং হযরত ইমাম হুসায়ন (রা) ও তীর সাথীদের শাহাদাতকে একটি বিরাট ঘটনা বলে আখ্যায়িত করেন। ইরাক ও কুফাবাসীরা হযরত ইমাম হুসায়ন (রা)-কে যে অপমদস্ত করেছে তার জন্য দোষারোপ করতে লাগলেন। হযরত ইমাম হুসায়ন (রা)-এর জন্য সহমর্মিতা প্রকাশ করতে লাগলেন এবং তার হত্যাকারীদের প্রতি অভিসম্পাত প্রেরণ করতে _ লাগলেন। তিনি আরো বলতে লাগলেন, আল্লাহ্‌র শপথ ! তারা এমন এক সত্তাকে হত্যা করেছে, যিনি রাতের বেলায় অনেকক্ষণ যাবত ইবাদতে দণ্ডায়মান থাকতেন এবং দিনের বেলায় অধিকাংশ সময় রোযা রাখতেন। আল্লাহ্‌র শপথ ! কুরআন তিলাওয়াতের পরিবর্তে তিনি গান বাদ্য ও হাসি-তামাশা করতেন না। আল্লাহ্‌র ভয়ে ক্রন্দন করার পরিবর্তে তিনি নানা ধরনের অসার ও ভিত্তিহীন গল্প গুজবে মত্ত থাকতেন না। তিনি রোযা থাকার পরিবর্তে খাদ্য পান করতেন না ও হারাম. দ্রব্য আহার করতেন না। তিনি হালকায়ে যিকিরে বসার পরিবর্তে শিকার করে বেড়াতেন না। র (ইয়াধীদ ইব্‌ন মু'আবিয়া ও তার সাথীরা শীঘ্রই অধঃপতনে পতিত হবে) তিনি বনু উমায়্যাদের বিরুদ্ধে জনগণকে আন্দোলন করতে উদুদ্ধ করতেন। ইয়াধীদের বায়'আত পরিত্যাগ করে তার বিরোধিতা করার জন্য প্ররোচিত করতেন। গোপনে তার হাতে অনেক লোক বায়'আত করে এবং তা প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য তাকে আহ্বান জানায় । কিন্তু আমর ইব্‌ন সাঈদ বর্তমান ফ্ঘড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।