Al Bidaya Wan Nihaya (Bangla) : Ibn Kathir — Al Bidaya Wan Nihaya 8
/ ৬০৭
📝 লেখা 📖 পিডিএফ

0০017161715 আল-বিদায়া ওয়ান নিহায়া ৩৮৭ শ্রেষ্ঠ বান্দার সন্তান। তিনি পরহ্ষগার, পাক পবিত্র ও জ্ঞানী । তীর. প্রশস্ততার পরিচয় তাকে প্রায় অবরুদ্ধ করে রেখেছে। রুকনুল হাতিমও তীকে চিনে, যখন তিনি তাকে স্পর্শ করতে আসেন ও কুরায়শ সম্প্রদায় তাকে দেখে তখন তাদের নেতা বলে ওঠে, তিনি সম্মানের ভয়ে অন্যরাও তার কাছে নতশিরে থাকেন। তার সাথে কেউ কথা বলতে সাহস করে না, তবে যখন তিনি মুচকি হাসেন, তীর হাতে থাকে একটি বেত যা সুগন্ধিতে পরিপূর্ণ এবং যা পরহ্যগারদের হাতে থাকে, তার নাক উঁচু (উচ্চ বংশীয়)। তার বংশ রাসূলুল্লাহ্‌ (সা)-এর বংশেরই অংশ বিশেষ । তার বংশ মর্যাদার খ্যাতি দেশে বিদেশে ছড়িয়ে আছে | কোন দানশীল তার দানশীলতার কাছে পৌঁছাতে সক্ষম নয়। কোন সম্প্রদায়ের লোক তার পদমর্যাদায় পৌঁছাতে পারে নি। যে আল্লাহ্‌কে চিনে সে তার (ইমাম হুসায়নের) প্রাধান্যতাকে চিনে । আর এ খবর থেকেই সকলে দীন অভনি.করে থাকে। এমন কোন সমাজ-আছে কি ঃ াদের গর্দানে এ সত্তার প্রাধান্য ও তার অনুগহ বর্তায় না? তাবারানী তর মু'জামুল কাবীরে ইমাম হুসায়ন (রা)-এর জীবনী বর্ণনায় উপরোক্ত কবিতাগুলোর অবতারণা করেছেন, তবে এটার সূত্র গরীব। কেননা, প্রসিদ্ধ মতে এগুলো আলী ইব্‌ন হুসায়ন (রা)-এর সম্পর্কে ফারাষদাকের রচিত কৰিতা। তীর পিতা ইমাম হুসায়ন (রা) সম্পর্কে ন়। আর এটাই অনেকটা যুক্তিসংগত। ফারাযদাককে হজ্জে যাওয়ার পথে হযরত ইমাম হুসায়ন (রা)-কে যখন দেখেন তখন হযরত ইমাম হুসায়ন (না) ইরাকের দিকে গমন করছিলেন। হযরত ইমাম হুসায়ন (রা) ফারাযদাককে জায়গা সম্বন্ধে জিজ্ঞেস করেন তখন ফারাযদাক ইমাম হুসায়ন রো)-এর কাছে বিস্তারিত বর্ণনা পেশ করেন। তারপর হযরত ইমাম হুনসায়ন (রা) ফারাযদাক থেকে বিদায় নেয়ার কিছুদিনের মধ্যে শাহাদাত বরণ করেন; তাহলে ফারাযদাক কেমন করে হযরত হযরত ইমাম হুসায়ন (রা)-কে বায়তুল্লাহ্‌ তাওয়াফ করার সময় দেখেছিলেন ? আল্লাহই অধিক পরিজ্ঞাত। হিশাম, আওয়ানা থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কৃফার গভর্নর উবায়দুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ কারবালায় প্রেরিত সেনাপতি উমর ইব্‌ন সা'দকে বললেন, হযরত ইমাম হুসায়ন রো)- এর হত্যার সম্পর্কে যে একটি পত্র আমি তোমাকে লিখেছিলাম, সে পত্রটি এখন কোথায় ? সেনাপতি বলল, আমি আপনার হুকুম পালন করেছি কিন্ত পত্রটি হারিয়ে গিয়েছে। ইবন যিয়াদ বললেন, “তোমাকে পত্রটি অবশ্যই হাযির করতে হবে। সেনাপতি বলল, এটা হারিয়ে গিয়েছে। ইব্‌ন যিয়াদ বললেন, আল্লাহ্‌র শপথ ! তোমাকে তা অবশ্যই হাযির করতে হবে। সেনাপতি বলল, এটা হারিয়ে গিয়েছে। আল্লাহ্‌র শপথ ! এটা যদি থাকতো তাহলে কুরায়শদের বৃদ্ধাদের কাছে তা পড়া হত এবং মদীনায় বসবাসকারী জন্ঠাণের কাছে আমি অজুহাত পেশ করতাম। আল্লাহ্র শপথ ! হযরত ইমাম হুসায়ন (রা) সম্পর্কে তোমাকে আমি যে, নসিহত করেছিলাম সে নসিহত যদি আমি সাদ ইব্‌ন আবী ওয়াক্কাস (রা)-কে করতাম, তাহলে আমি তার হক আদায় করতাম । ইব্‌ন যিয়াদের ভাই উসমান ইবৃন যিয়াদ বললেন, আল্লাহ্‌র শপথ ! উমর ঠিক কথা বলেছে, আল্লাহ্‌র শপথ ! আমি চাই যে, বন্‌ যিয়াদের প্রত্যেকটি লোকের নাকে যেন কিয়ামত পর্যন্ত উটের নাকে পরাবার রিং বিদ্যমান থাকে যা প্রমাণ করবে হযরত ইমাম হুসায়ন (রা) নিহত হন নি। বর্ণনাকারী বলেন, আল্লাহ্‌র শপথ ! উবায়দুল্লাহ্‌ ইব্‌ন যিয়াদ তার কোন প্রতিউত্তর আর করলেন না। ফ্ড.2110001179.0010)

— পৃষ্ঠা ৩৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।